সত্যিই তাই! না, বিষয়টা আসলে সেরকম না, মাইক্রসফট খাল কেটে কুমির আনার মতো কোম্পানী না। এর আগে এ্যাপল বন্ধ হতে বসেছিলো, সেই কোম্পানীর শেয়ার বিনিময় করে যে ভূলটা মাইক্রসফট করেছিলো, তার মাসুল এখনো দিতে হচ্ছে! নিজেদের ব্যবসার পথ সুগম করার জন্য মাইক্রসফট ৩৪৮ মিলিয়ন ডলার লগ্লি করছে লিনাক্সের পেছনে।
(more…)
Blog
-
লিনাক্স উন্নয়নে মাইক্রসফট ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যায় করছে!!!
-
পাঁচ বছর পর নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসছে মাইক্রসফট
উইন্ডোজ ভিস্তা বাজারে আসছে এই খবর অনেক পুরনো, তবে আমরা যে উইন্ডোজ এক্সপি গত পাঁচ বছর ধরে চালিয়ে আসছি সেটা নিশ্চয়ই সবাই ভুলে গিয়েছি। নতুনত্ব আমাদের সকলেরই কাঙ্খিত একটি বিষয়, সবকিছুতেই আমরা সবাই নতুনত্ব চাই, তবে কেনইবা আমরা একটি অপারেটিং সিস্টেম পাঁচ বছর ধরে চালাবো!
(more…) -
ম্যাক কম্পিউটারের জন্য বাংলা ইউনিকোড
আজকে ম্যাক কম্পিউটারের OS X অপারেটিং সিস্টেমের জন্য ইউনিকোড সমাধান রিলিজ করলো একুশে। এই কাজটা মূলত করেছে রাইয়ান কবির। UIU বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে এখন বুয়েটের ছাত্র রাইয়ান।সেদিন রিলিজের আগে একুশে ল্যাবরেটরিতে রাইয়ানকে ওয়েবের উপস্থাপনা দেখাচ্ছিলাম এবং আলোচনা করছিলাম কিভাবে কি করা যাবে। রাইয়ানের হাতে ওর প্রিয় ম্যাক বুকটা, আমাকে সেটতেই দেখালো কিভাবে ইউনিকোড সমাধানগুলি কাজ করে।
ওটা দেখার পরে আমারও লোভ হচ্ছে একটা ম্যাক কিনার জন্য। কিন্তু যে দাম! কেমন করে কিনবো।
যাই হোক, একুশে’র সমাধানগুলি মানুষের কাজে লাগে দেখে ভালো লাগে। ব্যবহারকারীদের উৎসাহ আমাদেরকে এগিয়ে চলতে সাহায্য করছে প্রতিনিয়ত…
-
উইন্ডোজ লাইভ রাইটার
যারা নিয়মিত ব্লগ লেখে বা একসাতে একাধিক ব্লগে অংশগ্রহণ করে, তাঁদের লেখালেখির কাজকে সহাজ করতে মাইক্রসফটের নতুন পণ্য উইন্ডোজ লাইভ রাইটার। গুগল্-এর একের পর এক অনলাইন এ্যপ্লিকেশন তৈরী এবং তার বিনামূল্যে ব্যবহারের জন্য ছেড়ে দেয়া (যেমন: গুগল্ ডকস্ এন্ড স্প্রেডসিটস্) কিছুটা হলেও ব্যবসায়িক হুমকির সন্মুখীন করছে মাইক্রসফটকে। (more…)
-
মুঠোফোনে জিমেইল
গুগল্-এর জনপ্রিয় ওয়েবমেইল সার্ভিস জিমেইলের জন্ম লগ্ন থেকেই মুঠোফোন দিয়ে জিমেইল ব্যবহারের একটা সুযোগ ছিলো। জিমেইল ব্যবহারকারীরা মুঠোফোন দিয়ে http://m.gmail.com ঠিকানা থেকে স্বাভাবিকভাবে ইমেইল আদান-প্রদান করতে পারে। কিন্তু গুগল্-এর স্বভাব অনুযায়ী গুগল্ চায় ব্যবহারকারীদের সর্বশীর্ষ সুবিধা দিতে আর তাই গুগল্ সফটওয়্যার আর্কিটেক্ট কোনোভাবেই শান্তি পাচ্ছিলেননা আগের এই বৈশিষ্ঠ্যটি নিয়ে আর তাই গুগল্ মুঠোফোন থেকে জিমেইল ব্যবহারকারীদের জন্য জাভাভিত্তিক নতুন এ্যপ্লিকেশন উন্নয়ন করেছে এবং বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে।
(more…)