আমরা ইন্টারনেটে চ্যাট করার জন্য ইয়াহু, এমএসএন, গুগল্ টক্ ইত্যাদী ম্যাসঞ্জার ব্যবহার করে থাকি এবং ব্রডব্যান্ড সার্ভিসের কুদরতে সর্বক্ষন অনলাইনে লগ-ইন করে রাখি আমাদের ম্যাসঞ্জার সফটওয়্যারগুলিকে। এই সফটওয়্যারগুলিতে থাকে লিখে চ্যাট করার পাশাপাশি কথা বলার সুযোগ আছে এবং আজকে বিশ্বব্যাপি এটা বেশ জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে। যে-কোনো কম্পিউটার ব্যবহারকারী ইন্টারনেট সংযোগের মধ্যমে আরেকজনের সাথে কথা বলতে বা চ্যাট করতে পারছে একেবারে বিনামূল্যে। (more…)
Blog
-
রোবট কুকুরের পরে এবার রোবট বেড়াল
প্রায় তিন বছর আগে জাপানের সনি কর্পরেশন বের করেছিলো সনি আইবো। একটি রোবট কুকুর। বাচ্চাদের বিনোদন সামগ্রী হিসেবে সারা বিশ্বে ব্যপক ব্যবহার হয়েছে আইবো। সেই সাফল্যকে ইর্ষা করে জাপানেরই আরেকটি কোম্পানী সেগাটয় বের করেছে নিয়ামি – রোবট বেড়াল। এটি দেখতে আইবোর মতো রোবোটিক না বরং স্বাভাবিক একটি বেড়ালের মতই দেখতে। স্বাভাবিক অবস্থায় মিট্ মিট্ করে তাকিয়ে থাকে, দেখে মায়া পড়ে যায়। (more…)
-
ইউডোরা হয়ে যাচ্ছে ওপেন সোর্স
মোজিলার সাথে কারো চুক্তি হচ্ছে এই খবর নতুন কিছু না। মোজিলা ডেভলপাররা মাইক্রসফটকে পর্যন্ত সাহায্য করেছে ক্ষেত্র বিশেষে। মোজিলা ইঞ্জিন গ্যাকো ব্যবহার করে তৈরী হয়েছে নেটস্ক্যাপ এবং এওএল এর মতো ব্রাউজার যেগুলি এখন পর্যন্ত ব্যবসায়িক সফটওয়্যার এবং এগুলি ক্লোসড্ সোর্স (closed source)। ওপেন সোর্সের জগতে এই মোজিলা ইঞ্জিন গ্যাকো ব্যবহৃত হয়েছে প্রচুর ওপেন সোর্স সফটওয়্যার তৈরীতে, যেমন: NVU, এপিফেনি, কনকোরার ইত্যাদী। (more…)
-
মাইক্রসফটকে থামাতে ম্যাকাফি, সিমেন্ট্যাক এবং এ্যডোবি এক সাথে
এবার মাইক্রসফটের পেছনে লেগেছে এ্যডোবি ইঙ্ক, ম্যাকাফি এবং সিমেন্ট্যাক একসাথে। মাইক্রোসফটের একচিটিয়া আধিপত্য খর্ব করার জন্য তারা ইউরোপিয় ইউনিয়নের কাছে সাহায্য প্রার্থনা করেছে। মাইক্রসফট নিজের অপারেটিং সিস্টেমকে ঝুঁকিমুক্ত রাখতে বিতরণ করতে যাচ্ছে উইন্ডোজ ওয়ান কেয়ার লাইভ এবং উইন্ডোজ ভিস্তা’র সর্বশেষ সংস্করণের সাথে একটা পিডিএফ ফাইল প্রিন্টার ইন-বিল্ড অবস্থায় থাকবে বলেও মাইক্রোসফট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। (more…)
-
বাংলার জন্য মাইক্রসফট-এর বিশেষ ব্যবস্থা : এখন হিসেবও হবে বাংলাতে!
বিশ্বনন্দিত সফটওয়্যার নির্মাতা মাইক্রসফট-এর অফিস এ্যপ্লিকেশন ডেভলপাররা গত বুধবার বাংলাদেশের ডেভলপারদেরকে একটি সুসংবাদ দেন। আর সেটি হলো এখন থেকে মাইক্রোসফটের প্রতিটি ডেস্কটপ অথবা সার্ভার এ্যপ্লিকেশনগুলি বাংলায় (ইউনিকোড) হিসাব করতে সক্ষম হবে। উদাহরণ স্বরূপ একটি ডেমো দেখানো হয়, যেখানে মাইক্রসফট এক্সেল ২০০৭ এ্যপ্লিকেশনে হিসাব করে দেখানো হয়।
(more…)