Blog

  • ইউটিউবকে কিনে নিলো গুগল্

    জনপ্রিয় ভিডিও বিনিময়কারী ওয়েবসাইট YouTube-কে গুগল্ ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নিলো। গত সোমবার গুগল্-এর চীফ এক্সিকিউটভ এরিক স্কিমিড্ট এক বিবৃতিতে সাংবাদিকদের বলেন, “YouTube-এর দল একটি সুন্দর এবং শক্তিশালী মিডিয়া প্ল্যাটফর্ম তৈরী করেছে যা গুগল্-এর তথ্য পরিবেশনের পরিধিকে আরও বিস্তৃত করবে।” তিনি আরও বলেন, “ভিডিও-এর ক্ষেত্রে YouTube হলো গুগল্-এর অনেকগুলি বিনিয়োগের একটি মাত্র।”

    (more…)

  • মেয়েটার এত্ত ঝাঁঝ কেনো?

    কয়েকদিন আগে একটা মেয়ের কিছু কথা শুনলাম। আমাদের দেশে একটা চল শুরু হয়েছিলো, পোলাপাইন র কে ড় উচ্চারণ করে। এখন যদিও বিষয়টা বেশ কমে গিয়েছে… তবুও মেয়েটাও ঠিক তেমনি করছিলো ওর কথায়। আমি একটা মেইল করেছিলাম মেয়েটিকে যে এরকম হওয়ার কারন কি! ব্যস মেয়েটা ক্ষেপে গেলো… (more…)

  • ব্যাপক সফলতার সাথে চলছে ইয়াহু নাইন

    ইন্টারনেটে টিভি দেখার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর সব বড় বড় অনলাইন কন্টেন্ট প্রোভাইডাররা ঝুঁকে যাচ্ছে অনলাইন ব্যবসা করার জন্য। সেই লক্ষ্যকে সামনে রেখে চালু হয়েছে ইয়াহু নাইন। ঠিকই ধরেছেন, ইয়াহু অনলাইন টেলিভিশনেরই নাম ইয়াহু নাইন। সাম্প্রতিক সময়ের তথ্য প্রযুক্তির খবর নিয়ে যাত্রা শুরু করেছে ইয়াহু নাইন। তবে ভবিষ্যতে আরও অনেক সুবিধা দেয়া হবে। (more…)

  • সিডিএমএ এবং জিএসএম একসাথে আসছে

    সিডিএমএ এবং জিএসএম দু’টি দুই ধরণের প্রযুক্তি মোবাইল প্রযুক্তি এবং দুই প্রযুক্তির রয়েছে দুই মধুরতা। জিএসএম প্রযুক্তিতে রয়েছে আন্তর্জাতিক রেমিং এর সুবিধা আর সিডিএমএ প্রযুক্তিতে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ডাটা কানেকটিভিটির সুবিধা। উন্নত বিশ্ব দুই প্রযুক্তিকে নিয়ে টানাটানি বন্ধ করে দিয়ে চলে গিয়েছে ডাব্লিউ সিডিএমএ থ্রিজি প্রযুক্তিতে। ডাব্লিউ সিডিএমএ প্রযুক্তি প্রচন্ড ব্যয়বহুল হওয়ায় বিশ্বের অনুন্নত দেশগুলি বিশেষ করে এশিয়া, আফ্রিকার দেশগুলি এখনি ডাব্লিউ সিডিএমএ থ্রিজি প্রযুক্তিতে যেতে পারছেনা। তবুও প্রযুক্তির মাধুরতা’র স্বাদ নিতে চায়না কে! তাই তারা উদ্ভাবন করেছে নতুন হাইব্রিড প্রযুক্তি’র হ্যান্ডসেট। (more…)

  • পোর্টেবল্ ফায়ারফক্স

    নিজের কম্পিউটার ছেড়ে অন্য কোথাও ইন্টারনেট ব্যবহার করতে গেলে অনেক রকম বিপাকে পড়তে হয়। সেরকমই হলো পছন্দের ইন্টারনেট ব্রাউজার। দুর্দান্ত সব সাকিউরিটি ফিচার, ব্যবহারকারীদের সাথে বন্ধুত্বসুলভ হবার কারনে মোজিলা ফায়ারফক্স আজকে ব্যপক জনপ্রিয়। কিন্তু জনপ্রিয় হওয়ার সত্বেও অনেক সাইবার ক্যাফেতে (বিশেষ করে বাংলাদেশের) গিয়ে দেখা যায় ফায়ারফক্স ইনস্টল করা নেই। সেরকমই একটি সমাধান নিয়ে এসেছে পোর্টেবল্ ফায়ারফক্স (ভার্সন: ২.০১ বেটা)। (more…)