সবাই চায় কম্পিউটারে একটি পরিচিত লে-আউট দিয়ে টাইপ করেত। আমরা স্বাভাবিকভাবে যেটি ব্যবহারে অভস্ত সেটি বা সেটি’র কাছাকাছি কিছু। বাংলাদেশে যেহেতু ৯৯% মানুষ বিজয় লে-আউট ব্যবহারে অভ্যস্ত, তাই আমাদেরর প্রজেক্ট একুশে-তে আমারা বিজয়ের পরিবর্ধিত ইউনিকোড ভার্সন ছেড়েছিলাম, যার নাম ইউনিজয়। এবং আজপর্যন্ত এর মোট ডাউনলোড ছয় লক্ষের কাছাকাছি। (more…)
Blog
-
এখনথেকে ইন্টারনেটের ঠিকানা মনে রাখবে গুগল্
যারা ইন্টারনেটের বিশেষ বিশেষ ঠিকানা মনে রাখতে চান, তারা অবশ্যই বুকমার্ক বা ফেভারিটস্ নামের বৈশিষ্ঠ্যটি ব্যবহার করে থাকবেন। ইন্টারনেট ব্রাউজার যাই হোক না কেনো, বুকমার্ক বা ফেভারিটস্ ব্যবহার করতেই হয় ঠিকানা মনে রাখার জন্য। ঠিক বুকমার্কের মতো আরেকটি ফিচার হলো হিস্ট্রি। আমরা যেসব সাইট ভ্রমণ করেছি, সেগুলির একটি রেকোর্ড ব্রাউজারের হিস্ট্রিতে থেকে যায়। ব্রাউজ করার সময় আমরা কোন কোন সাইটে গিয়েছি সেটা মনে না থাকলে পরে হিস্ট্রি থেকে চট্ করে দেখে নেয়া যায়। (more…)
-
আমার উইন্ডোজ ভিস্তা
উইন্ডোজ বানানটা মনেহয় ভূল লিখলাম। মাইক্রোসফট অনেক গবেষণা করে ঠিক করেছে উইন্ডোজ বানান হওয়া উচিৎ উইন্ডোস। দেখা যাক, আমাদের দেশে কি হিসেবে গণ্য হয়। 🙂
ভিস্তার সর্বশেষ সংস্করন হচ্ছে ভিস্তা রিলিজ ক্যান্ডিটেড ১ = মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত ভার্সনের প্রথম। আমাকে সবসময়ই এরা একটা করে ডিভিডি পাঠিয়ে দেয়। তবে stable না হওয়ায় এটা ইনস্টলে আমি সেরকম আগ্রহী ছিলাম না। প্রথমবার লংহর্ন থাকতে একবার ইনস্টল করেছিলাম আর মাঝে দু’বার বাংলা পরীক্ষা করার জন্য ইনস্টল করেছিলাম আমার বাড়ীর পিসিটাতে। আমার ব্যবহৃত ঐ একটা পিসিই ভিস্তা চালাতে সক্ষম ছিলো। কেনো? এখানে দেখুন… আরও জানার জন্য।
-
বিশ্ব কম্পিউটার প্রোগ্রামার দিবস
গত ১৩ সেপ্টেম্বর ছিলো বিশ্ব কম্পিউটার প্রোগ্রামার দিবস। বিশ্বজুড়ে প্রোগ্রামারদের স্বঘোষিত দিবস এটি। এই দিবস এখনো তেমন একটা প্রচলিত নয়, তবুও সারা পৃথিবীর বিভিন্ন স্থানের কম্পিউটার প্রোগ্রামাররা বছরের ২৫৬ তম এই দিনটিতে বিভিন্নরকমের আনন্দ উল্লাস করে, ছুটি কাটিয়ে বিশ্ব কম্পিউটার প্রোগ্রামার দিবস হিসেবে পালন করে থাকে। (more…)
-
বন্ধ হয়ে যাবে অবৈধ উইন্ডোজ
এই শরৎকালের কোনো এক সময় মাইক্রোসফট বন্ধ করে দিতে যাচ্ছে অবৈধ উইন্ডোজ এক্সপি’র ব্যবহার। যারা অবৈধ উইন্ডোজ এক্সপি চালাচ্ছেন এবং তাঁদের কম্পিউটারে আক্রমন করবে মাইক্রোসফটের নতুন আবিস্কার “কিল সুইচ”। উইন্ডোজ এক্সপি রিলিজ করার পর থেকেই মাইক্রোসফটের আপ্রাণ চেষ্টা ছিলো কিভাবে এর অবৈধ ব্যবহার রোধ করা যায়। ক্র্যাকারদের ওয়েব সাইট বা আইসিকিউ থেকে বেছে বেছে সিডি কী গুলি বিভিন্ন সময় বিভিন্ন আপডেটের সাথে বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট দাম কমিয়েছে এক্সপি অপারেটিং সিস্টেমের, গরীব দেশের জন্য বের করেছে বিশেষ ভার্সন, লোভ দেখিয়েছে উইন্ডোজ জেনুইন এডভান্টেজের, কোনোটাতেই কাজ হয়নি, থামেনি অবৈধ উইন্ডোজের ব্যবহার। তাই এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট এবং তৈরী করেছে কিল সুইচ। (more…)