বন্ধ হয়ে যাবে অবৈধ উইন্ডোজ

এই শরৎকালের কোনো এক সময় মাইক্রোসফট বন্ধ করে দিতে যাচ্ছে অবৈধ উইন্ডোজ এক্সপি’র ব্যবহার। যারা অবৈধ উইন্ডোজ এক্সপি চালাচ্ছেন এবং তাঁদের কম্পিউটারে আক্রমন করবে মাইক্রোসফটের নতুন আবিস্কার “কিল সুইচ”। উইন্ডোজ এক্সপি রিলিজ করার পর থেকেই মাইক্রোসফটের আপ্রাণ চেষ্টা ছিলো কিভাবে এর অবৈধ ব্যবহার রোধ করা যায়। ক্র্যাকারদের ওয়েব সাইট বা আইসিকিউ থেকে বেছে বেছে সিডি কী গুলি বিভিন্ন সময় বিভিন্ন আপডেটের সাথে বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফট দাম কমিয়েছে এক্সপি অপারেটিং সিস্টেমের, গরীব দেশের জন্য বের করেছে বিশেষ ভার্সন, লোভ দেখিয়েছে উইন্ডোজ জেনুইন এডভান্টেজের, কোনোটাতেই কাজ হয়নি, থামেনি অবৈধ উইন্ডোজের ব্যবহার। তাই এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট এবং তৈরী করেছে কিল সুইচ।

কিল সুইচ একটি ইন্টারনেট ভিত্তিক প্রক্রিয়া। কাজ করবে মাইক্রোসফটের নির্দেশ অনুযায়ী তবে কিছুটা ভাইরাসের মতো। কিল সুইচের কার্যকারীতা পরীক্ষা করতে গিয়ে দেখা গ্যাছে, পৃথিবীতে ইন্টারনেটের সাথে সংযুক্ত ৪২% আসল উইন্ডোজ, ১৩% চোরাই উইন্ডোজ, ১৩% উইন্ডোজ চলছে অকার্যকর (not activated) অবস্থায়, ২৬% কম্পিউটার চলছে বাতিলকৃত সিডি কী দিয়ে এবং মাত্র ৬% কম্পিউটারে অন্য অপারেটিং সিস্টেম।

কিল সুইচ চালানোর ফলে ফলে যে-কোনো চোরাই উইন্ডোজ ব্যবহারকারী যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে, সাথে সাথে তার কম্পিউটারে তথ্য পাঠানো হবে এবং এর পরে আর এক্সপি কাজ করবে না। তবে এর আগে মাইক্রোসফট সিদ্ধান্ত নিতে চেয়েছিলো যাতে করে এক্সপি বন্ধ হবার সাথে সাথে হার্ডডিস্কের সমস্থ ডাটা মুছে যায়। তবে চুড়ান্ত আক্রমনে সেই সিদ্ধান্ত বহাল থাকবে কি-না সেই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

– মাইক্রোসফট রিপোর্টার এড্ বট্-এর রিপোর্ট অনুসারে

1 thought on “বন্ধ হয়ে যাবে অবৈধ উইন্ডোজ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top