Blog

  • গুগল্-এর নতুন পণ্য স্ক্যাচ্‌আপ

    বিশ্বখ্যাত সার্চইঞ্জিন গুগল্ সম্প্রতি একটি থ্রি-ডি মডেলিং সফটওয়্যার রিলিজ করেছে। না গুগল্-এর অন্যান্য পণ্যের মতন এটা আর বেটা নয়। এটা সম্পুর্ন থ্রিডি মডেলিং সফটওয়্যার। নতুন এই সফটওয়্যারেটি থ্রিডি মডেলিংএর ধারণাই বদলে দেবে বলে গুগল্ ডেভলপারদের ধারণা। উল্লেখযোগ্য কিছু সুবিধা হলো: একটি সেপ-এর উপরে ক্লিক্ করে মাউস দিয়ে টানাটানি করেই তৈরী করা যাবে পছন্দের আকার। সেপের উপরে সরাসরি রঙ, টেক্সচার বসিয়ে কাজ করার সুবিধা। রিয়্যালটাইম শ্যাডো ফিচারটি ব্যবহারকারীকে কাজ করার সময়ই আউটপুট সম্পর্কে ধারণা দেবে। এছাড়াও রয়েছে ইন্টারএ্যকটিভ সিলেকশন, স্ক্যাচি রেন্ডারিং, শতশত ডায়মেনশন ও এ্যনোটেশন জাতীয় লোভনীয় ফিচার। গুগল্ স্ক্যাচ্‌আপ দু’টি সংস্করণে উপলব্ধ আছে। একটি “গুগল্ স্ক্যাচ্‌আপ ফ্রি” লার্নিং সংস্করণ, যেটি শিক্ষার্থীরা বিনা মূল্যে সংগ্রহ করতে পারবেন এবং অন্যটি “স্ক্যাচ্‌আপ প্রো”। প্রো সংস্করনে থাকছে ক্যাড থেকে ইম্পোর্ট, থার্ড পার্টি সফটওয়্যারে মডেল বা ছবি এক্সপোর্ট, বিভিন্ন এক্সটেনশন জাতীয় বাড়তি সুবিধা। তবে সংস্করন সম্পর্কে গুগল্ ডেভলপাররা বলেছেন, “একজন চাইলে আমাদের ফ্রী সংস্করনটি দিয়েই গুগল্ আর্থ-এর মত ডিজাইন করতে পারবে।”
    (more…)

  • আগামী প্রজন্মের গ্রাফিক্স কার্ড ATI Radeon X1950 XTX

    এ্যাপল কম্পিউটার এবং এটিআই এক হয়ে যাবার কাহিনী পুরোনো নয়। এই দুই গ্রাফিক্স মাস্টার এক হয়েই কম্পউটারের জগৎকে উপহার দিলো বিশ্বের সর্বপ্রথম এক গিগাহার্জ প্রসেসর সম্বলিত ATI Radeon X1950 XTX পিসিআই এক্সপ্রেস গ্রাফিক্স কার্ড।
    (more…)

  • ব্লগিং করার সর্বোচ্চ সুবিধা দিতে চায় মাইক্রসফট…

    আগামী বছর শুরুতেই পরিপূর্নভাবে রিলিজ হচ্ছে মাইক্রসফট অফিসের নতুন সংস্করণ অফিস ২০০৭। ইতিমধ্যে প্রায় তিনটি বেটা (কাজ শেষ না হওয়া) ভার্সন বাজারে ছেড়ে রেখেছে মাইক্রসফট যাতে করে ব্যবহারকারীরা আগে থেকেই ভবিষ্যতের সব সুযোগ সুবিধা জানতে পারে।

    (more…)

  • শিকাগো বিশ্ববিদ্যালয় এবং একুশে-এর উদ্দ্যোগে সংসদ বাংলা অভিধানের ডিজিটাল ভার্সন…

    শিকাগো বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল দক্ষিন এশিয়া লাইব্রেরী প্রজেক্টের একটি অংশ হচ্ছে দক্ষিন এশিয়ার প্রতিটি ভাষার জন্য ডিজিটাল (অনলাইন) অভিধান তৈরী করা। এই প্রজেক্টটি শুরু করার জন্য গত সেপ্টেম্বর ২০০২ সালে Technological Innovation and Cooperation for Foreign Information Access (TICFIA), শিক্ষা অধিদপ্তর যুক্তরাষ্ট্রের মাধ্যমে অনুদান দেয় এবং ভারতীয় বেশ কিছু ভাষার উপরে কাজ শুরু হয়, এই সাথে বিশ্বের আরও বড় বড় প্রতিষ্ঠান (যেমন: এন্ড্রু মিলান ফাউন্ডেশন) সাহায্যের হাত বাড়িয়ে দেয়। (more…)

  • মাইক্রসফট সাহায্য চাইছে মোজিলার কাছে

    মাইক্রসফটের আগামী অপারেটিং সিস্টেমের উন্নয়নের জন্য এবার মাইক্রসফট অফিসিয়ালি সাহায্য চাইলো মোজিলা ডেভলপারদের কাছে। মাইক্রসফটের ওপেনসোর্স সফটওয়্যার ল্যাবের ডিরেক্টর স্যাম রামজি, মোজিলা ডেভলপারদেরকে ভিস্তা উন্নয়নে অংশগ্রহন করার নিবেদন জানান। (more…)