আগামী প্রজন্মের গ্রাফিক্স কার্ড ATI Radeon X1950 XTX

এ্যাপল কম্পিউটার এবং এটিআই এক হয়ে যাবার কাহিনী পুরোনো নয়। এই দুই গ্রাফিক্স মাস্টার এক হয়েই কম্পউটারের জগৎকে উপহার দিলো বিশ্বের সর্বপ্রথম এক গিগাহার্জ প্রসেসর সম্বলিত ATI Radeon X1950 XTX পিসিআই এক্সপ্রেস গ্রাফিক্স কার্ড।

দুর্দান্ত প্রতিশ্রুতি নিয়ে গেমার এবং গ্রাফিক্স ডিজাইনারদের লক্ষ্য করে কার্ডটি বাজারে আসছে এই মাসে। এই গ্রাফিক্স কার্ডের বৈশিষ্ঠ হলো: এটি মূলতঃ মাল্টি প্রসেসিং নির্ভর ১ গিগাহার্জ GDDR4 প্রসেসর ভিত্তিক। যা মাল্টি গ্রাফিক প্রসেসিংকে ২ গিগাহার্জের রিয়্যলটাইম গতি প্রদান করবে। স্টার্টার এডিশনের কার্ডটিতে দেয়া হয়েছে ১ গিগাবাইট মেমরী ব্যান্ডউইড্থ। যা আগামী প্রজন্মের অপারেটিং সিস্টম উইন্ডোস ভিস্তার এ্যারো ইফেক্টকে লক্ষ্য করে রাখা হয়েছে। যে সকল গ্রাফিক ইঞ্জিনিয়ার জটিল ডিটেইল, শেডিং, টেক্সচার ও ভর্টেক্স মিপম্যাপ নিয়ে কাজ করেন। কার্ডটি তাদের কাছে বেশ লোভনীয় হবে।

আমেরিকার বাজারে কার্ডটির মূল্য নির্ধারিত করা হয়েছে ৪৪৯ মার্কিন ডলার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top