ব্লগিং করার সর্বোচ্চ সুবিধা দিতে চায় মাইক্রসফট…

আগামী বছর শুরুতেই পরিপূর্নভাবে রিলিজ হচ্ছে মাইক্রসফট অফিসের নতুন সংস্করণ অফিস ২০০৭। ইতিমধ্যে প্রায় তিনটি বেটা (কাজ শেষ না হওয়া) ভার্সন বাজারে ছেড়ে রেখেছে মাইক্রসফট যাতে করে ব্যবহারকারীরা আগে থেকেই ভবিষ্যতের সব সুযোগ সুবিধা জানতে পারে।

মাইক্রসফট ওয়ার্ড ২০০৭-এর নতুন একটি সুবিধা হলো “পাবলিশ ব্লগ” অপশন। যারা নিয়মিত ব্লগ লিখে, বিশেষ করে তাঁদেরকে লক্ষ্য করে এই সুবিধাটি তৈরী করা হয়েছে। এবং যারা কম ব্লগ লিখে বা একেবারেই ব্লগ লিখে না, তাঁদের কাছে ব্লগ লিখার বিষয়টি আকর্ষনীয় করে তুলেছে এই “পাবলিশ ব্লগ” অপশন। আপনি ওয়ার্ডে একটি ডকুমেন্ট যেভাবে কম্পোজ করেন, ঠিক সেভাবে কম্পোজের কাজ শেষ করে ফাইল মেনু থেকে পাবলিশ ব্লগ নির্বাচন করলে আপনার কাছে আপনার ব্লগের বিস্তারিত জানতে চাইবে ওয়ার্ড। সেগুলি ঠিকমতো পূরন করে দিলেই আপনা আপনি আপনার ব্লগ আপডেট হয়ে যাবে। ওয়ার্ডের WYSIWYG এডিটরের মাধ্যমে লেখা সাজানো থেকে শুরু করে ছবি বসানোর কাজ সেরে ফেলতে পারেন অনেয়াসে। চমৎকার এই সুবিধা অবশ্যই একজন ব্লগারকে আকর্ষণ করবে বা একজন সাধারণ ব্যবহারকারীকে ব্লগ করতে উৎসাহী করবে আগামীতে।

অনেকে মনে করতে পারেন যে এটা দিয়ে শুধু মাইক্রসফটের ব্লগ সার্ভিস (যেমন: MSN Space)-এ ব্লগ লেখা যাবে। কিন্তু বাস্তবে আপনি যে-কোনো ব্লগ সাইট (যেমন: Blog Spot, WordPress)-এ ব্লগ লেখা যাবে।

1 thought on “ব্লগিং করার সর্বোচ্চ সুবিধা দিতে চায় মাইক্রসফট…”

  1. মানে কি দাড়াঁচ্ছে Blogger for Word এর মত। যা গুগল ফ্রি দেয় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top