Blog

  • ফায়ারফক্সের লিড প্রোগ্রামার কে টেনে নিলো গুগল্

    নিজেদের টিমকে মজবুত করার জন্য জন্মলগ্ন থেকে গুগল্ অনেক কিছু করেছে, তারই একটা অংশ মাথা তল্লাশি বা Head Hunting (উল্লেখ্য যে এই অভিযানটি প্রতি বছর ভারতের ব্যাঙ্গালোরেও অনুষ্ঠিত হয়)। এই অভিযানে নেমে গুগল্ নিজেদের টিমে অন্তুর্ভুক্ত করে নিলো মোজিলা ফায়ারফক্সের মূল প্রোগ্রামার “ব্রিটেইন বেন গুড্গার” কে। (more…)

  • গুগল্-এর অনলাইন ওয়ার্ড প্রসেসর রাইটলি

    একবার ভাবুন তো, “আপনার ডকুমেন্ট কম্পোজের জন্য আর সফটওয়্যার কিনতে হবে না, ইনস্টল করে রাখতে হবেনা কোনো অফিস স্যুট, এমনকি আপনার ডকুমেন্টগুলি হার্ডডিস্কে সংরক্ষণ করতে হবে না। ইন্টারনেটের সাথে সংযুক্ত পৃথিবীর যে-কোনো কম্পিউটারে বসে আপনি আপনার ডকুমেন্টগুলি খুলতে পারবেন, কাজ করতে পারবেন, প্রিন্ট নিতে পারবেন।” বিষয়টি কেমন হয়? (more…)

  • অঙ্কুরের নতুন লিনাক্স শ্রাবণী

    বাংলাদেশের একমাত্র GNU/লিনাক্স উন্নয়নকারী সংগঠন “অঙ্কুর” নতুন একটি বাংলা লিনাক্স অপারেটিং সিস্টেম রিলিজ করেছে। উবুন্টু ড্যাপার-এর উপর ভিত্তি করে এই লিনাক্সে তৈরী করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “অঙ্কুর”। এর আগেও অঙ্কুর বাংলা লিনাক্সের তিনটি সংস্করণ রিলিজ করেছিলো, কিন্তু সেগুলো হার্ড ডিস্কে ইনস্টল করার কোনো সুবিধা ছিলোনা। ব্যবহারকারী আগের সংস্করণগুলি সিডি থেকে সরাসরি চালিয়ে শুধু লিনাক্স সম্পর্কে ধারণা নিতে পারতো। তবে শ্রাবণী লিনাক্সে থাকছে হার্ডডিস্কে ইনস্টল করার সুবিধা।
    (more…)

  • রিয়্যাল নেটওয়ার্কস্, গুগল্ এবং মোজিলা’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত

    রিয়্যাল নেটওয়ার্কস্ ইঙ্ক, গুগল্ ইঙ্ক এবং মোজিলা কর্পরেশনের মধ্যে গত ৪ তারিখে যুক্তরাষ্ট্রের সিয়াটলে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় রিয়্যাল চুক্তি স্বাক্ষরের পরপরই এক প্রেস কনফারেন্সে উক্ত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা এক সংবাদ সন্মেলন করে এই দীর্ঘমেয়াদী চুক্তি ঘোষনা করেন। (more…)

  • লিনাক্সে ফ্ল্যাশ-এর জন্য এ্যাডোবি’র বিশেষ মনোযোগ

    ম্যাক্রোমিডিয়া ইঙ্ক-কে কিনে নেবার পরে এ্যাডোবি সকল পন্যের মান ও গুন উন্নয়নের জন্য নতুনভাবে চিন্তা করছে। আর তারই একটা অংশ হলো ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ প্লেয়ার (বর্তমানে এ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার নামে পরিচিত)। গত ২০০৩ সালে ম্যাক্রোমিডিয়া প্রথম লিনাক্সের ব্রাউজারগুলির জন্য ফ্লাশ প্লেয়ার ৭ এর লিনাক্স সংস্করণ বের করে। পরে ফ্ল্যাশের সংস্করণ বাজারে আসলেও লিনাক্সের জন্য প্লেয়ারের কোনো আপডেট হয়নি, বলতে গেলে ম্যাক্রোমিডিয়া একরকম অবহেলা করেছে লিনাক্স ব্যবহারকারীদের। (more…)