Blog

  • নতুন সাজে ইয়াহু! টুলবার

    প্রথমবারের মত জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার এবং মোজিলা ফায়ারফক্সের উভয়ের জন্য টুলবার প্রদান করছে৷ ইয়াহু তাদের নতুন এ টুলবার ঢেলে সাজিয়েছে চমত্‍কার সব সুযোগ-সুবিধা দিয়ে। (more…)

  • বাংলা কম্পিউটিং – আজকে একটি অহংকার

    বাংলা কম্পিউটিং বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি কম্পিউটারের যাবতীয় কাজ বাংলায় করতে পারা। লেখা – পড়া তো থাকবেই, সেই সাথে ফাইলের নাম, ডাটাবেইজ, অনুসন্ধান জাতীয় জটিল কাজ করতে পারা যাবে অনেক সহজেই। আজ আমরা সেটা করতে পারি পৃথিবীর অন্য সব ভাষার পাশাপাশি। (more…)

  • বিশ্বের ত্রুটিপুর্ন কিছু অসফল প্রযুক্তি

    ১. মাইক্রোসফট উইন্ডোস মিলেনিয়াম এডিশন: উইন্ডোস মিলেনিয়াম এডিশন বা সংক্ষেপে ME-কে অনেকে Mistake Edition বলে থাকেন। যার অর্থ এই যে, মাইক্রোসফট ভূল করে উইন্ডোসের এই সংস্করণ বাজারজাত করেছিলো। ২০০০ সালের শেষ দিকে হোম ইউজাররা যখন উইন্ডোস ৯৮ ২য় সংস্করণ ব্যবহার করছে, ঠিক সেই সময় ঐ ব্যবহারকারীদের লক্ষ্য করে মাইক্রোসফট ME নামের উইন্ডোজ বাজারে নিয়ে আসে। বাজারে আসার পর-পরই ব্যবহারকারীরা বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করতে থাকেন। যেমন: ইনস্টলের সময় ঝামেলা হচ্ছে, বিভিন্ন হার্ডওয়্যার বা সফটওয়্যার কাজ করছেনা এবং সর্বোপরি এটা কাজই করছে না। এই উইন্ডোজে মাইক্রোসফট প্রথমবারের মত সিস্টেম রি-স্টোর নামের একটি সুবিধা প্রদান করে, যার ফলে আপনার সিস্টেমের সমস্যা হলে আপনি আগের ভালো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, কিন্তু ফল স্বরূপ আপনি সেই চেষ্টা করতে গেলে এই সুবিধাটি আপনার সিস্টেমের অন্যান্য সমস্যা যেগুলি আপনি কাটিয়ে উঠেছিলেন, সেগুলি হাজির করতো। এবং মাইক্রোসফট কখনই মুখ খুলেনি যে বিশ্বজুড়ে উক্ত অপারেটিং সিস্টেমের কতগুলি ব্যবহারকারী আছে। (more…)

  • MVP-এর কথা

    মাইক্রসফট যখন আমাকে MVP = Most Valuable Professional বানালো, তখন এটা পত্রিকায় ইন্টারভিউ দিয়েছিলাম, এখানে সেটা লিখে দিলাম। (more…)

  • ইন্টারনেট এক্সপ্লোরারকে একেবারই “না” বলুন!

    মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের বিভিন্ন ত্রুটির কারণে জনপ্রিয়তা হারিয়েছে বিশ্বের শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট কর্পরেশনের ওয়েব ব্রাইজার ইন্টারনেট এক্সপ্লোরার। আর তাই বিশ্বজুড়ে কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীরা এখন তাই মোজিলা ফায়ারফক্স ব্যবহার করছে। কিন্তু ফায়ারফক্স ব্যবহার করতে গিয়েও কিছু সমস্যার সন্মুখীন হতে হয়। এমন অনেক ওয়েব সাইট রয়েছে যেগুলি ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া দেখা যায় না (যেমন বাংলাদেশের সংবাদপত্রের ওয়েবসাইটগুলি)। আর তাই এই সমস্যার সমাধান নিয়ে এসেছে IE Tab নামক ফায়ারফক্সের একটি এক্সটেনশন। (more…)