লিনাক্সে ফ্ল্যাশ-এর জন্য এ্যাডোবি’র বিশেষ মনোযোগ

ম্যাক্রোমিডিয়া ইঙ্ক-কে কিনে নেবার পরে এ্যাডোবি সকল পন্যের মান ও গুন উন্নয়নের জন্য নতুনভাবে চিন্তা করছে। আর তারই একটা অংশ হলো ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ প্লেয়ার (বর্তমানে এ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার নামে পরিচিত)। গত ২০০৩ সালে ম্যাক্রোমিডিয়া প্রথম লিনাক্সের ব্রাউজারগুলির জন্য ফ্লাশ প্লেয়ার ৭ এর লিনাক্স সংস্করণ বের করে। পরে ফ্ল্যাশের সংস্করণ বাজারে আসলেও লিনাক্সের জন্য প্লেয়ারের কোনো আপডেট হয়নি, বলতে গেলে ম্যাক্রোমিডিয়া একরকম অবহেলা করেছে লিনাক্স ব্যবহারকারীদের।

ফ্ল্যাশের ১০ বছর পূর্তি উপলক্ষের গত মাসের ২৮ তারিখে এ্যাডোবি ইঙ্ক অফিসিয়ালভাবে ঘোষনা দেয় যে তারা লিনাক্সে ব্যবহৃত ব্রাউজারের জন্য (যেমন: মোজিলা স্যুট, মোজিলা ফায়ারফক্স, কনকরার, এপিফেনি এবং অপেরা) ফ্ল্যাশ প্লেয়ার ৯ এর গবেষণা শুরু করেছে এবং ২০০৭-এর আগেই তারা এটি রিলিজ করতে সক্ষম হবে, জানান এ্যাডোবি সফটওয়্যার বিশেষজ্ঞ এ্যমি হাংগ। ম্যাক্রোমিডিয়ার সমস্থ দ্বায়িত্ব হাতে নেবার পরে, এ্যাক্রোবেট রিডারের পর লিনাক্সের জন্য এটাই এ্যাডোবির প্রথম উদ্দ্যোগ। এডোবির ডেভলপার মাইক মেলাসনের ব্লগ থেকে আরও জানা যায় যে ভবিষ্যতে এ্যাডোবি পণ্যগুলি’র লিনাক্স ভার্সন বের হবার ব্যপক সম্ভাবনা রয়েছে, যেহেতু নোভেল-এর একটি সার্ভে থেকে দেখা যায় যে লিনাক্স ব্যবহারকারীরা মনে করেন লিনাক্সের জন্য এ্যাডোবির ডেস্কটপ এ্যাপ্লিকেশনগুলির অনুপস্থিতি একটি গুরুত্বপুর্ন বিষয়।

নিউজনাও অবলম্বনে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top