মাইক্রসফট সাহায্য চাইছে মোজিলার কাছে

মাইক্রসফটের আগামী অপারেটিং সিস্টেমের উন্নয়নের জন্য এবার মাইক্রসফট অফিসিয়ালি সাহায্য চাইলো মোজিলা ডেভলপারদের কাছে। মাইক্রসফটের ওপেনসোর্স সফটওয়্যার ল্যাবের ডিরেক্টর স্যাম রামজি, মোজিলা ডেভলপারদেরকে ভিস্তা উন্নয়নে অংশগ্রহন করার নিবেদন জানান। ইন্টারনেট এক্সপ্লোরারের বিভিন্ন ঝামেলার কারনে ওয়েবের নতুন বৈশিষ্ঠগুলি, যেমন RSS, XML, Open XML, SSLT ইত্যাদী এখন পর্যন্ত স্বাভাবিকভাবে কাজ করাতে পারেনি মাইক্রসফট। অন্যদিকে মোজিলার ব্রাউজার ফায়ারফক্সে এই বিষয়গুলি দুর্দান্তভাবে সমর্থন করে। তাই নিজেদের ডেভলপারদের চাইতে মোজিলা ডেভলপারদের অভিজ্ঞতাকে মূল্যায়ন করে এই সিদ্ধান্ত নিয়েছে মাইক্রসফট।

রেডমন্ডে এখন থেকে ভিস্তা রিলাজ হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে চারদিন করে কোড জ্যামিং চলবে মাইক্রসফট এবং মোজিলা ডেভলপারদের। তবে আর্থিক লেনদেন বিষয়ে আপাতত কিছু জানা যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top