পোর্টেবল্ ফায়ারফক্স

নিজের কম্পিউটার ছেড়ে অন্য কোথাও ইন্টারনেট ব্যবহার করতে গেলে অনেক রকম বিপাকে পড়তে হয়। সেরকমই হলো পছন্দের ইন্টারনেট ব্রাউজার। দুর্দান্ত সব সাকিউরিটি ফিচার, ব্যবহারকারীদের সাথে বন্ধুত্বসুলভ হবার কারনে মোজিলা ফায়ারফক্স আজকে ব্যপক জনপ্রিয়। কিন্তু জনপ্রিয় হওয়ার সত্বেও অনেক সাইবার ক্যাফেতে (বিশেষ করে বাংলাদেশের) গিয়ে দেখা যায় ফায়ারফক্স ইনস্টল করা নেই। সেরকমই একটি সমাধান নিয়ে এসেছে পোর্টেবল্ ফায়ারফক্স (ভার্সন: ২.০১ বেটা)। মোজিলার ডেভলপার জন হ্যলার, সম্পুর্ন নিজের উদ্দ্যোগে এই সফটওয়্যারটির উন্নয়ন করেছেন সাধারন ফায়ারফক্সের সোর্স থেকে। সাধারণ ফায়ারফক্সের সমস্থ গুণ অক্ষুন্ন রেখে বাড়তি যে সুবিধাটি দেয়া হয়েছে সেটি হলো, ব্যবহারকারী এই ফায়ারফক্সটি পোর্টেবল্ মিডিয়ায় (যেমন পেন ড্রাইভ, মেমরী কার্ড, Mp3/4 প্লেয়ার, জিপ ডিস্ক, রিরাইটেবল সিডি ইত্যাদী) ইনস্টল এবং কাস্টমাইজ করে সাথে নিয়ে ঘুরতে পারবেন। ব্যবহারকারীর পছন্দের সেটিং, এক্সটেনশন সবকিছুই অক্ষুন্ন থাকবে এবং যে-কোনো কম্পিউটারে একইভাবে কাজ করবে।

যারা সাইবার ক্যাফেতে বসে ইন্টারনেট ব্যবহার করেন, সফটওয়্যারটি তাদের কাছে ব্যাপক জনপ্রিয় হবে বলে আশা করছে ডেভলপাররা। ডাউনলোড করতে হলে: http://portablefirefox.mozdev.org/

সূত্র: মোজডেভ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top