Blog

  • রিক্সা কি হারিয়ে যাচ্ছে!

    পত্রপত্রিকায় আমরা অনেক সংবাদ পড়ছি, অনেকগুলির আমাদের বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। এই যেমন ইরাকে কি হচ্ছে, বুশ কি করছে… কিন্তু অনেক সংবাদের আমাদের প্রয়োজন থেকেও আমরা জানতে পরিনা।

    বেশ কিছুদিন হচ্ছে আমরা রিক্সা নিয়ে ঝামেলায় আছি। সকালে বাসা থেকে বের হয়ে রিক্সা পাইনা। আমার বাসা থেকে অফিস খুবই কাছে, মাত্র ৬ টাকা রিক্সা ভাড়া। আমি যদি ভাড়া বাড়িয়ে ৮ টাকাও বলি, তাও যেতে চায় না। দুপুরে আমি বাসায় খেতে যাই, কিন্তু দু’দিন হতে চললো দৃপুরে রাস্তায় পর্যাপ্ত রিক্সা থাকে না। একটা খালি রিক্সা আসলে গ্রাহক থাকে ১০ জন। (more…)

  • প্রদীপের সাথে এক বেলা, বাংলা উইন্ডোজ নিয়ে কিছু কথা…

    গত ২১ মে ২০০৭ মাইক্রসফট উইন্ডোজ গ্লোবালাইজেশন প্রজেক্ট ম্যানেজার প্রদীপ প্রাপিল বাংলাদেশে আসেন। উনার আসার উদ্দেশ্য ছিলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করা। (more…)

  • হায়রে (!) ওয়ারিদ টেলিকম…

    অস্বচ্ছ প্রক্রিয়ায় লাইসেন্স পেয়েছে ওয়ারিদ – অবৈধ পথে অর্থ লেনদেনের অভিযোগ – কারসাজিপূর্ণ মানদণ্ড নির্ধারণ – ভিন্ন ভিন্ন নামে কার্যক্রম পরিচালনা ওয়ারিদ টেলিকমকে লাইসেন্স দেওয়ার বিনিময়ে অবৈধ পথে প্রচুর অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাঁচ কোটি ডলারে (বাংলাদেশি টাকায় ৩৫০ কোটি) এই লাইসেন্স কেনা হলেও প্রায় সমপরিমাণ অর্থ চাঁদা হিসেবে দেওয়া হয়েছে। সাবেক জোট সরকারের মন্ত্রী, সাংসদসহ বিভিন্ন ব্যক্তি এই অর্থ পেয়েছেন বলে জানা গেছে। বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন তাঁর জবানবন্দিতেও বলেছেন, জোট সরকারের সাবেক সাংসদ আলী আসগার লবী ৫০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় ৩৫ কোটি) ওয়ারিদ টেলিকমের মূল প্রতিষ্ঠান ধাবি গ্রুপ থেকে পেয়েছেন। একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমানও ওয়ারিদের লাইসেন্স প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে গিয়াসউদ্দিন আল মামুনের জবানবন্দিতে উল্লেখ রয়েছে। (more…)

  • উইকিপিডিয়াতে প্রথম লিখলাম…

    অনেকদিন থেকে ইউকিপিডিয়া ব্যবহার করছি। ২০০০ সালের দিকে আর ফিরিঙ্গী বন্ধু রবিন (ekushey.org-এর প্রতিষ্ঠাতা) আমাকে ইউকিপিডিয়ার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলো এবং আমাকে bn.wikipedia তৈরীর পরামর্শ দিয়েছিলো। আমার কোনো আগ্রহ জাগেনি। উইকিপিডিয়া ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে কিছু পাতা সম্পাদন করেছি, লিঙ্ক আপডেট করেছি, কিন্তু কখনই নতুন কিছু লেখা হয়নি। আসলে প্রয়োজন হয়নি, যা কিছু প্রয়োজন হয়, সব উইকিপিডিয়াতে আগে থেকে দেয়াই থাকে।

    আজকে একবার উইকিপিডিয়াতে গিয়ে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলির একটা তালিকা দেখতে গেলে দেখি জস (JAWS)-এর নাম নাই। অথচ এটা এত সুন্দর একটা CMS যা আমি ekushey.org সাইটে ব্যবহার করছি। তাই প্রথমে JAWS Project নিয়ে একটা পাতা তৈরী করলাম এখানে। 🙂

    এক বিন্দু শিশির দিলাম টাইপের আর-কি 🙂

  • মোজিলা ফায়ারফক্স ২-এর বাংলা চেহারা

    Mozilla Firefox 2 in Bangla

    কিছুদিন আগে অঙ্কুরের মেইলিং লিস্টে আমি বলেছিলাম যে এই মাসের প্রধম সপ্তাহে মোজিলা ফায়ারফক্স ২-এর বাংলা চেহারা পরীক্ষামূলকভাবে ছাড়বো যাতে করে ব্যবহারকারীরা মতামত দিতে পারে। আমার এই কাজে মূলত সাহায্য করেন অঙ্কুরের জামিল ভাই। কিন্তু এই মাসে উনি প্রচন্ডরকমের ব্যস্ত থাকায় সময় করে উঠতে পারেননি। তাই একটু দেরী হয়ে গেলো পরীক্ষামূলক সংস্করণ ছাড়তে। আজকে জুমলা বিডি’র আলমগীর আমাকে বললো, “It’s nothing rocket science.” এবং আমিও কোমর বেঁধে নামলাম এটাকে আজকে করেই ছাড়বো।

    আলমগীর অবশ্য সাহস দেবার পাশাপাশি কিছুটা সাহায্যও করেছে এবং শেষপর্যন্ত আমি মোজিলা ফায়ারফক্স ২-এর পরীক্ষামূলক বাংলা চেহারা আপনাদের কাছে উপস্থিত করছি এবং কিভাবে এটা ব্যবহার করা যাবে সেটা বলে দিচ্ছি।

    • এই ভাষার ফাইলটি ব্যবহারের জন্য অবশ্যই মোজিলা ফায়ারফক্স ২ ইনস্টল করা থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা এখান যান।
    • প্রখমে এখান থেকে en-US.jar ফাইলটা ডাউনলোড করে নিন।
    • ফায়ারফক্স ২ বন্ধ করুন এবং নিশ্চিত হোন যে ফায়ারফক্সের কোন কিছু চালু নেই।
    • আপনি উইন্ডোজে থাকলে C:\Program Files\Mozilla Firefox\chrome ফোল্ডারে যান বা লিনাক্সে থাকলে /usr/lib/firefox/chrome/ পাথে যান।
    • এখানে একটি ফাইল পাওয়া যাবে en-US.jar নামে। সেটার নাম পরিবর্তন করে en-US.jar.bak নাম দিন।
    • এবার ডাউনলোড করা en-US.jar ফাইলটি এখানে [অর্থাৎ C:\Program Files\Mozilla Firefox\chrome (উইন্ডোজে) বা /usr/lib/firefox/chrome/ (লিনাক্সে)] কপি করে দিন।
    • ফায়ারফক্স আরম্ভ করুন

    কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তাও জানাবেন। ভালো কথা, মোজিলা বাংলা লোকালাইজেশন একুশে’র একটি প্রকল্প, বাংলা চেহারার মূল সংস্করণটি সেখান থেকেই বের করা হবে।