Blog

  • উইন্ডোজ ভিস্তায় ব্লুটুথ ব্যবহার

    বাংলাদেশের বাজারে ব্লুটুথ এখন খুব সহজলভ্য একটা পণ্য। মোবাইল, ক্যামেরা, এমপিথ্রি প্লেয়ার প্রায় সব পোর্টেবল ডিভাইসে ব্লুটুথ-এর ব্যবহার রয়েছে। জাপানের সনি’র আবিষ্কৃত এই প্রযুক্তিটি সত্যই মজার। আগে একটা মোবাইল থেকে ছবি কম্পিউটারে নিতে বা কম্পিউটার থেকে এমপিথ্রি প্লেয়ারে গান নিতে তার ব্যবহার করতে হতো, এখন তার ছাড়াই এই প্রযুক্তি ব্যবহার করে খুব সহজে যোগাযোগের কাজগুলি করা যায়। ব্লুটুথের আরও বিবিধ ব্যবহার রয়েছে, যেমন: কম্পিউটারের মধ্যে তারবিহীন নেটওয়ার্কিং, তারবিহীন মাউস এবং কী-বোর্ড ব্যবহার, তারবিহীন হেডফোন ব্যবহার ইত্যাদী। তবে বাংলাদেশে এর ব্যবহার সবচাইতে বেশী হয়ে থাকে মোবাইলের সাথে কম্পিউটারের যোগাযোগের জন্য।

    আমরা একেকজন একেকটা মডেলের মোবাইল ব্যবহার করি। তাদের তারের মডেলও আবার ভিন্ন, আবার ২৫০ টাকার কমে কোনো কেবল পাওয়া যায়না (নিজের দোকান হলে অবশ্য আলাদা কথা) বাজারে। তাই ব্লুটুথ হলো একটি সামগ্রীক সমাধান। প্রায় সব ভালো মোবাইলে এটা উপস্থিত এবং এক সেটিং দিয়েই সব মোবাইলে একরকম কাজ করা যায়। একবার ব্লুটুথ ইনস্টল করে নিয়ে মোবাইল ভেদে আলাদাভাবে কিছু করতে হয়না। ২৫০ টাকার ভেতরে বাংলাদেশের বাজারে খুব সুন্দর ব্লুটুথ ডঙ্গল পাওয়া যায়। তার নষ্ট হয়ে যাবার ভয় থাকে, কিন্তু ব্লুটুথ বেশ স্থায়ী একটা সমাধান। (more…)

  • কোথায় হারালো ভালো ইংরেজী গান!!!

    ছোট বেলা থেকে আমি গান ভক্ত। তখন স্বাভাবিক বাংলা হিন্দী গানের পাশাপাশি ইংরেজী গান শুনতাম। এরকম কিছু গান ছিলো ইউরোপ, স্কোরপিওন, পিঙ্ক ফ্লোয়েড, রিচার্ড মার্কস্, বন জভি, ব্র্যায়ান অ্যাডামস্, পোলিস বা স্টিং, গানস্ এন্ড রোজেস, ব্রুস স্প্রিংটিন, সেলিন ডিওন আরও কত শিল্পী। সেই ক্লাস ৬/৭ থেকে এদের গান শুনে আসছি। তখন একটা ইংরেজী বুঝতাম না, যেটার মিউজিক ভালো লাগতো সেটা শুনতাম। (more…)

  • আমার য়াহু মেইল প্লাস সার্ভিস বাতিল হলো

    গতবছর আমি য়াহ’এর মেইল প্লাস সার্ভিসের অন্তর্ভুক্ত হয়েছিলাম। দেখার ইচ্ছা ছিলো যে কি জাতীয় সার্ভিস দেয় এরা। আমাদের এলাকায় একটা কথা আছে, ভাকুয়া, যার মানে হলো ফালতু। সার্ভিস বাতিল হবার পরে যে মেইলটি দিয়েছে সেটা একবার দেখলেই বোঝা যাবে যে এরা কি সার্ভিস দিচ্ছিলো টাকার বিনিময়ে। (more…)

  • iPhone-এর জন্য এ্যপল কম্পিউটার ইঙ্ক প্যাটেন্ট মামলায় জড়ালো

    এক সপ্তাহ হয়নি এ্যপল কম্পিউটার iPhone বের করেছে। এখনো বোঝা সম্ভব হয়নি iPhone কেমন জনপ্রিয় হবে। কিন্তু এরই মধ্যে বিশ্বখ্যাত নেটওয়ার্ক পণ্য প্রস্তুতকারক কোম্পানী “সিসকো” এ্যপল-এর উপরে প্যাটেন্ট লঙ্ঘন করার মামলা করেছে। গত মঙ্গলবারে সিসকো প্রতিনিধিরা সাংবাদিকদের জানায় যে iPhone নামটি গত ২০০০ সাল থেকে লিঙ্কসিস ইন্টারনেট ফোন বাজারজাত করার জন্য ব্যবহার করা হচ্ছে এবং নামটি ২০ মার্চ ১৯৯৬ সাল থেকে লিঙ্কসিসের প্যাটেন্ট করা। যেহেতু লিঙ্কসিস্ কোম্পানীর সমস্ত স্বত্ত এখন সিসকোর কাছে সেহেতু আগের সব প্যাটেন্টগুলি রক্ষা করার দায়ভার সিসকোর কাঁধে। (more…)

  • অফিস ২০০৭-এর ফাইল ব্যবহার করা যাবে পুরনো অফিসে

    এরই মধ্যে আমরা জেনেছি মাইক্রসফট অফিস ২০০৭ জানুয়ারি মাসে সর্বসাধারণের হাতে এসে যাচ্ছে। তবে এই সংস্করণটির দাম তুলনামূলকভাবে বেশী হওয়ায় প্রথম ধপেই হয়তো সবাই কিনে ব্যবহার করতে পারবে না। কিন্তু অফিস ২০০৭-এর ব্যবহার যে থেমে থাকবে তাও না। সমস্যা হয়ে দাঁড়িয়েছে অফিস ২০০৭-এর ফাইলের ধরণ। মাইক্রসফট অফিস ২০০৭-এ ব্যবহার করা হয়েছে ওপেন ডকুমেন্ট ফরম্যাট। XML ভাষা ভিত্তিক এই ফরম্যাটটি ব্যবহার করা হয়েছে ফাইল সংরক্ষণের মধ্যে সর্বোচ্চ সুবিধা এবং নিরাপত্তা দেবার জন্য। কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে পুরনো সংষ্করণের অফিসগুলি। এর আগে মাইক্রসফট অফিসের নতুন সংষ্করণ বের হলেও সেই ফাইলগুলি পুরনো সংষ্করণও ব্যবহার করা যেতো, কিন্তু ওপেন ডকুমেন্ট ধরণের সমর্থন না থাকায় অফিস ২০০৭-এর ফাইলগুলি পুরনো অফিস সংষ্করণ যেমন অফিস XP, ২০০৩-এ ব্যবহার করা যায় না।  আর সেজন্যই মাইক্রসফট নিজস্ব উদ্দ্যোগে এর সমাধার উপহার দিচ্ছে ব্যবহারকারীদেরকে। http://office.microsoft.com/en-us/products/HA101686761033.aspx ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে মাইক্রসফট অফিস কম্পেটিবিলিটি প্যাক, যা ইনস্টল করলে পুরনো অফিস সংষ্করণ যেমন অফিস XP, ২০০৩-এ অনায়াসে অফিস ২০০৭-এর ফাইল ব্যবহার করা যাবে।

    বিশ্বের সমস্থ অফিস স্যুট ব্যবহারকারীদের মাইক্রসফট এই টুলটি ডাউনলোড করে ইনস্টল করে নেবার জন্য আহ্বান জানিয়েছে।