Blog

  • মোবাইল ভিডিও ফরমেটে ডাউনলোড করুন গুগলের ভিডিও আপনার মোবাইলে

    আপনি কি জানেন আপনি এখন গুগল ভিডিও সার্ভিস এর ভিডিও ডাউনলোড করতে পারেন মোবাইলে এবং মোবাইলের সবচাইতে জনপ্রিয় ফরম্যাট .3gp ফরম্যাটেই। আপনার মোবাইলের ব্রাউজার থেকে http://www.tinytube.net ব্রাউজ করুলে tinytube সাইটের মোবাইল ভার্সন দেখতে পাবেন। এবার পছন্দের ভিডিওর জন্য সার্চ করুন। রেজাল্ট আসলে Low/Mid/high লিন্ক গুলো দেখতে পাবেন। আপনার চাহিদানুযায়ী যে-কোনো একটি লিঙ্কে গেলে ভিডিওটি .3gp ফরমেটে ডাউনলোড হয়ে যাবে।

  • “লিনাক্সেও খেলা যাবে সাম্প্রতিক গেম”

    কি আপনার বন্ধু উইন্ডোজে বসে বসে দারুন সব গেম খেলছে , আর আপনি আপনার লিনাক্সের জন্য গেম খুঁজে বেড়াচ্ছেন । এখন আপনিও লিনাক্সে সাম্প্রতিক গেম গুলো খেলতে পারেন ।

    CodeWeavers: লিনাক্সে উইন্ডোজের এ্যাপ্লিকেশন গুলো চালানোর জন্য CrossOver Office নামক এ্যাপ্লিকেশন রিলিজ করে আসছিল । বর্তমানে তারা CrossOver 6.0 Beta 2 নামক নতুন বেটা ভার্সন ম্যাক এবং লিনাক্স ওএস এর জন্য রিলিজ করেছে। এর লিনাক্স ভার্সনটির মাধ্যমে আপনার উইন্ডোজ এ্যাপ্লিকেশন  গুলো আপনার পছন্দের লিনাক্স ডিস্ট্রিবিউশনে চালানো ছাড়াও কিছু সাম্প্রতিক গেম যেমন  World of Warcraft , Half Life 2 , Counterstrike এর মত গেমগুলো খেলতে পারবেন ।

    এছাড়াও এটি দিয়ে outlook 2003,Flash Player 9,Visio 2003,Project 2003 ইত্যাদি লিনাক্স ওএস এ চালাতে পারবেন ।

    যদিও এটি কমার্শিয়াল প্রোডাক্ট তবে এই বেটা ভার্সনটি আপনি ৬০ দিনের জন্য বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। বেটা ভার্সনটি ডাউনলোড করতে হলে ভিজিট করুন – http://www.codeweavers.com/beta/

  • সঙ্গীত প্লেয়ারের যুদ্ধে নেপস্টার

    পোর্টেবল সঙ্গীত প্লেয়ারের যুদ্ধ চলছে, আইপড, জুন, ক্রিয়েটিভ জেন, আইরিভার আরও কত কি! এর মধ্যে আবার নতুনভাবে যোগ দিলো ন্যাপস্টার। ন্যাপস্টার নামটির জন্ম হয় ১৯৯৮ সালে। তখন ন্যাপস্টারই ছিলো একমাত্র ফাইল শেয়ারিং পিটুপি সমাধান, পরে বিভিন্ন সঙ্গীত কোম্পানী মামলা করে দিলে নেপস্টার তাঁদের ব্যবসার ধরন বদলে দেয়। মামলা হবার পরে নেপস্টার সদস্যভিত্তিক সঙ্গিত ডাউনলোডে বা শেয়ারের ব্যবসা করে আসছে এবং ভালো মানের নিশ্চয়তা দিয়ে এখনো বাজারে টিকে আছে। কোনো সার্ভার ব্যবহার না করে যে ফাইল শেয়ার করা যায়, বিষয়টি প্রথম নেপস্টারই উপস্থাপন করেছিলো। (more…)

  • ভিস্তা’য় লিনাক্সের আরেকটা আরকটা সুবিধা ধরতে পারলাম…

    এমন চুরি করা উচিৎনা যেটা সহজে ধরা যায়। আমি অনেক লিনাক্সে খুব পাকা সে কথা বলবনা, তবে একজন হোম ইউজারের যেরকম হওয়া উচিৎ আমি তার থেকে হয়তোবা একটু বেশি।

    প্রথমেই আমার ভিস্তার এক্সপ্লোরার বা ফাইল ব্রাউজার ভালো লাগে না। লিনাক্সকে নকল করতে করতে এমন করেছে যে ভুলে পুরাতন একটা লিনাক্স ভার্সন অনুকরণ করে কাট্, কপি, পেস্ট বাটন দিতে ভুলে গেছে। আর যা ইচ্ছা তাই করা যায় না। মানে এক্সপি বা ২০০০/২০০৩-এ কাস্টমাইজ করার যেসব সুবিধাগুলি ছিলো সেগুলি বাতিল করে দিয়েছে এবং নাম দিয়েছে আলটিমেট, মানে শেষ। এই যদি শেষের দশা হয় তাহলে শঙ্কা হবারই কথা।

    শেষ ভালো যার, সব ভালো তার, একে তো শেষ থেকেই শুরু করতে হবে বলে মনে হয়। (more…)

  • গেইম ম্যাসেঞ্জার ব্যবহার

    আমরা যারা ইন্টারনেটে চ্যাট করি বা আড্ডা দেই তাদের সঙ্গত করানেই একাধিক সার্ভিস (ইয়াহু, এওএল, এমএসএন, গুগল্ টক্) ব্যবহার করতে হয়। গেইম এমন একটি ম্যাসেঞ্জার ক্লায়েন্ট যা একসাথে প্রচলিত সবগুলি সার্ভিস ব্যবহার করতে সাহায্য করে। আর এই ম্যাসেঞ্জারের সুবিধা হলো এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে এই সফটওয়্যারটি উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএস-এ ব্যবহার করা যায়।

    গেইম ব্যবহার করে কিভাবে একসাথে কয়েকটি সার্ভিস ব্যবহার করা যায়, সেটা দেখানোর চেষ্টা করবো।

    গেইম ওপেনসোর্স সফটওয়্যার এবং এক্কেবারে বিনা মূল্যে ডাউনলোড করা যায় http://gaim.sf.net ওয়েবসাইট থেকে। সেখান থেকে ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হবে, সেটা লিখার চাইতে বাড়ি বাড়ি গিয়ে কম্পিউটারে ইনস্টল করে দেয়া ভালো হবে মনে হয়। তাই সেটা আমি লিখলাম না। 😉

    (more…)