Blog

  • হায়রে ভিস্তা! সাধে তোরে পাবলিক ডাকে বিষ্ঠা!!

    বুঝতেই পারছেন ঠেলায় আছি 🙂

    ভিস্তা অফিসিয়ালি বের হবে আগামী ৩০ তারিখে। গতকালকে আমি আমার MSDN subscription-এর সাথে RTM মানে ফাইনাল ভার্সন পেয়ে গিয়েছি। সেটা নিয়ে একটু কেরমতি করে লাইট বানিয়ে বাড়ির একটা কম্পিউটারে ইনস্টল করলাম। (more…)

  • উইন্ডোজ ভিস্তা’র লঞ্চ কিট্ পেলাম আজকে

    চলতি মাসে মাইক্রসফট সাধারণ ব্যবহারকারীদের মাঝে উইন্ডোজ ভিস্তা উপস্থিত করছে। এরই মধ্যে ভিস্তার বাজার তৈরী করার জন্য চলছে ব্যপক জল্পনা কল্পনা। এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছেনা ভিস্তা (যাকে আমরা অনেকেই বিষ্ঠা বলছি) কেমন চলবে।

    ভিস্তা উন্নয়নে বিভিন্ন সময়ে যারা কন্ট্রিবিউট করেছে, তাদেরকে মাইক্রসফট যেহেতু ভিস্তা মুক্তি দেবার অনুষ্ঠানে আনতে পারছেনা(!) তাই সবার মধ্যে থেকে বেছে বেছে সিরিয়াস কন্ট্রিবিউটরদের কাছে তারা ভিস্তা লঞ্চ কিট্ পাঠাচ্ছে।


    ভিস্তা লঞ্চ কিট্-এর প্যাকেট

    মাইক্রসফট সারা পৃথিবীতে মাত্র ৫০০০ কন্ট্রিবিউটরকে এই কিট্ পাঠাচ্ছে এবং তার মধ্যে আমি একজন্য সৌভাগ্যবান। (more…)

  • আমার উইন্ডোজ ভিস্তা লাইট

    নববর্ষে অনেকেই অনেক কিছু উপহার দিয়ে থাকে। আমি এই নতুন বছরে আমার কম্পিউটারকে দিলাম উইন্ডোজ ভিস্তা লাইট ভার্সন। আপনারা হয়তো ভাবছেন ভিস্তা’র আবার এটা কোন সংস্করণ! আসলেই, এই সংস্করণটা মাইক্রসফট বাজারে ছাড়েনি। এটা ছেড়েছে হ্যাকাররা। একটু বুঝিয়ে বলি…

    Windows Vista About Box

    মাইক্রসফট গতমাসে কর্পোরেট ব্যবহারকারীদের কাছে ভিস্তার সর্বশেষ সংষ্করণ “আরটিএম” পৌছে দিয়েছে, আর ওৎ পেতে থাকা হ্যাকারের দল বিভিন্ন পন্থা বের করছিলো যে কিভাবে এই ভিস্তা সকলের কাছে ব্যবহার উপযোগী করে দেয়া যায়। কাজ শুরু হলো এবং শেষ করা পরে বাজারে আসলো উইন্ডোজ ভিস্তা লাইট ভার্সন।

    (more…)

  • লিনাক্সে চ্যাট করা!;

    ইন্টারনেটের এই যুগে আমরা এখন অনেকটাই ম্যাসেঞ্জার নির্ভর হয়ে পড়েছি। কিছু ক্ষেত্রে আমার মনে হয় আমরা ফোনের চাইতে ম্যাসেঞ্জার দিয়ে চ্যাট করতে পছন্দ করি। কারন এটা একেবারেই ফ্রি। ফ্রি হবার কারনে বিশ্বজুড়ে চ্যাট সেবাদানকারী প্রতিষ্টানগুলি প্রচন্ড জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলে ইয়াহু, এমএসএন, গুগল টক্, এওএল, আইসিকিউ ইত্যাদী। এদের মধ্যে শুধু ইয়াহুই লিনাক্সে তাদের পরিসেবা ব্যবহার করার জন্য ক্লায়েন্ট তৈরী করেছে, কিন্তু অন্য ম্যাসেঞ্জারগুলির লিনাক্স ভার্সন আপাতত নেই। (more…)

  • লিনাক্সের সব এ্যপ্লিকেশনে ইউনিজয় বাংলা কী-বোর্ড লে-আউট ব্যবহার

    এর আগে আমরা লিনাক্সে ইউিনজয় লে-আউট ব্যবহার করে বাংলা লেখার পদ্ধতি দেখেছি। যারা সেটি দেখেননি তাদের অবশ্যই এই ধাপটি দেখে অনুসরণ করার আগে ঐ ধাপটি দেখে এবং অনুসরণ করতে হবে।


    Applications -> Terminal খুলি

    টার্মিনালের মধ্যে

    sudo gedit /etc/X11/Xsession.d/90im-switch

    কমান্ডটি লিখে এন্টার দেই। এতে দু’ রকমের ঘটনা ঘটতে পারে। যদি 90im-switch নামের কোনো ফাইল থাকে, তাহলে সেটি টেক্সট এডিটরে খুলবে, আর যদি না থাকে, তাহলে উক্ত নামের একটি ফাইল তৈরী হবে।

    export XMODIFIERS="@im=SCIM"
    export XIM_PROGRAM="scim -d"
    export GTK_IM_MODULE="scim"
    export QT_IM_MODULE="scim"

    ফাইল আগে থেকে থাকলে উক্ত কমান্ডটি চালালে আমাদের টেক্সট এডিটরে আগে থেকেই কিছু লেখা থাকবে আর ফাইল না থাকলে এডিটর ফাঁকা থাকবে। এডিটরে কিছু লেখা থাকলে লেখাগুলি মুছে দিয়ে নীচের লেখাগুলি পেস্ট করে দেই (বা বলা যেতে পারে ঐ লেখাগুলি নীচের এই লেখাগুলি দিয়ে রিপ্লেস করি)-

    আর টেক্সট এডিটরে যদি কোনো লেখা না থাকে তাহলে উপরের লেখাগুলি পেস্ট করে টেক্সট এডিটর বন্ধ করে দেই। ফাইলটি সেভ করতে চাইলে Save বোতামে ক্লিক্ করবো। এবার লিনাক্স রি-স্টার্ট করি।

    এখন যে-কোনো একটি এ্যপ্লিকেশন চালু করে Ctrl এবং Space Bar চাপ দিলে বাংলা লেখা যাবে।

    সমস্যা: আপনি এখনো বাংলা লিখতে পারছেন না।
    সমাধান: Ctrl+Space দিলে টাস্কবারের উপরে একটা ছোট্ট বার দেখাবে। সেটা দেখলে বুঝবেন যে আপনার প্রগ্রাম এ্যক্টিভেট হয়েছে কি-না। যদি হয় এবং সেই বারের উপরে M17N-bn-unijoy না দেখিয়ে অন্য কিছু দেখায়, তাহলে যে লেখাটি দেখাচ্ছে সেটার উপরে ক্লিক্ করে Unijoy নির্বাচন করে নিন। আর এর পরেও যদি আপনি কিছু করতে না পারেন, তাহলে আপনি কম্পিউটার ব্যবহার বাদ দিয়ে টাইপরাইটার ব্যবহার করে দেখতে পারেন। 🙂