Blog

  • নোভেল আর লেনোভো আনলো লিনাক্সের থিঙ্কপ্যাড

    সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠানরত লিনাক্স ওয়ার্ল্ড ২০০৬ এর আসরে গতমাসের ১৬ তারিখে নোভেল এবং লেনোভো পৃথিবীর প্রথম লিনাক্স চালিত থিঙ্কপ্যাড এর ঘোষনা দিলো এর মডেল হচ্ছে T60p, যা চলবে সুসি লিনাক্স এন্টারপ্রাইজ ডেস্কটপ ১০ অপারেটিং সিস্টেমে। নোভেল লিনাক্স ওয়ার্ল্ডে ঘোষণাটি দেবার জন্য বহুদিন থেকে অপেক্ষায় ছিলো।

  • মাইক্রসফটের আইকন

    পৃথিবীর সমস্থ ছোট বড় কোম্পানীর নিজস্ব লোগো বা চিহ্ন রয়েছে। এই লোগো দেখে কোম্পানীকে সনাক্ত করা হয়ে থাকে। প্রতিষ্টিত হবার পর থেকে আজ পর্যন্ত অনেকটা সময় পাড়ি দিয়েছে বিশ্বনন্দিত সফটওয়্যার কোম্পানি মাইক্রসফট। কিন্তু এতদিন সময় পার হয়ে গেলেও মাইক্রসফট তাঁদের জন্য একটা লোগো নির্ধারণ করতে পারেনি। ব্যবহার করে এসেছে লাতিন অক্ষরে মুদ্রিত নিজেদের নামট লোগো হিসেবে। (more…)

  • মাতৃভাষা বাংলা ব্যবহার করা যাবে গুগলে

    স্টার্ট পেইজের যুদ্ধে এখন এগিয়ে আছে গুগল্। ওয়েব ২.০-এর এই যুদ্ধে এখন মাইক্রসফট লাইভ, পেইজফ্লেক্স এবং গুগল্ সমানে নতুন নতুন ফিচার উপস্থিত করছে ব্যবহারকারীদের কাছে নিজেদের ব্যাবহার উপযোগী করে তোলার জন্য। কিছুদিন আগেও এই লড়াইয়ে এগিয়ে ছিলো বাংলাদেশী ডেভলপারদের তৈরী করা স্টার্টপেইজ পেইজফ্লেক্স কিন্তু গুগলের সুযোগ সুবিধার কাছে টিকতে পারেনি বেশি দিন। আর গুগল্ স্টার্ট পইজের অনেকগুলি সুবিধার মধ্যে ওয়েব পেজে সরাসরি বাংলা ভাষায় টাইপ করার সুযোগ যোগ করা হয়েছে। এখন থেকে কোনো সফটওয়্যার ব্যবহার না করে যে-কোনো ইন্টারনেট ব্রাউজার দিয়ে গুগল্-এর স্টার্ট পেইজে গিয়ে বাংলায় লেখা যাবে। (more…)

  • স্যামসং স্যাটেলাইট মোবাইল রেডিও কাম এমপিথ্রি প্লেয়ার

    মাইক্রেসফট এবং এ্যপলের মিডিয়া প্লেয়ারের যুদ্ধে এবার সামিল হলো কোরিয়ার কোম্পানি স্যামসং। বিনোদোনের জগতে নতুন প্রযুক্তি’র ব্যবহার করে কিভাবে গ্রাহক সংগ্রহ করা যায়, সেটাই থাকে সবার চেষ্টা আর তাই স্যামসং তাদের নতুন প্রযুক্তি’র মিডিয়া প্লেয়ারে যোগ করেছে বিশ্বের সেরা প্রযুক্তি, যা এভাবে এর আগে কেউ নিয়ে আসার চিন্তা করেনি। স্যামসং-এর এই নতুন গ্যাজেটটি আসলে একটি স্যাটেলাইট ভিত্তিক রেডিও এবং এমপিথ্রি প্লেয়ার। নবজাতক এই Helix XM2go পোর্টেবল্ স্যাটেলাইট রেডিও কাম এমপিথ্রি প্লেয়ারটিতে থাকছে:
    (more…)

  • অফিস ২০০৭-এর চ্যালেঞ্জ

    উইন্ডোজ ভিস্তা’র ক্র্যাক্ সংস্করণ চলে এসেছে, এবার বাকী অফিস ২০০৭। মাইক্রসফটের কর্মকর্তারা এক সাংবাদিক বিবৃতিতে বলেছিলেন অফিস ২০০৭ হবে Rock Solid যা কোনোভাবে ক্র্যাক্ করে ব্যবহার করা যাবে না। কিন্তু বাস্তবটা সেরকম হলো না। গত ১৫ তারিখে ক্র্যাকারা ঘোষণা দিয়েছে যে আগামী ৭ দিনের মধ্যে অফিস ২০০৭ ক্র্যাক্ সংস্করণটি ছেড়ে দেয়া হবে। ক্র্যাকাররা আরও বলেছে যে তাঁদের বের করা সংস্করণটি হবে মাইক্রসফট অফিস ২০০৭ এর এন্টারপ্রাইজ গোল্ড সংস্করণের ভিত্তিতে এবং তারা একটি বিশেষ ইনস্টলেশন কী প্রদান করবে, যা দিয়ে ইনস্টল করার পরে অফিস একটিভেশনের কোনো ঝামেলা থাকবেনা।

    মাইক্রসফট বলেছে একরকম কথা আবার ক্র্যাকারা বলছে অন্য। এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছেনা কে জিতবে!