Blog

  • জিমেইলের সদস্যপদ এখন থেকে উন্মুক্ত হয়ে যাচ্ছে!

    গুগল্-এর ইমেইল সার্ভিস জিমেইলে অসীম মেইল ধারণ ক্ষমতা, সহজ ব্যবহারযোগ্যতা সহ বিবিধ কারনে খুব অল্প সময়ে ব্যপক জনপ্রিয় হয়ে গিয়েছে। কিন্তু শুধুমাত্র একজনের একাউন্ট থাকলে এবং তাকে গুগল্ অনুমতি দিলে সে অন্যজনকে জিমেইল ব্যবহারের আমন্ত্রন দিতে পারতো। কিন্তু এই ক্রিসমাসে গুগল উপহার হিসেবে একাউন্ট সাইনআপ সকলের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। এখন যে-কেউ চাইলেই জিমেইলের সদস্য হতে পারবে।

  • লিনাক্স উন্নয়নে মাইক্রসফট ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যায় করছে!!!

    সত্যিই তাই! না, বিষয়টা আসলে সেরকম না, মাইক্রসফট খাল কেটে কুমির আনার মতো কোম্পানী না। এর আগে এ্যাপল বন্ধ হতে বসেছিলো, সেই কোম্পানীর শেয়ার বিনিময় করে যে ভূলটা মাইক্রসফট করেছিলো, তার মাসুল এখনো দিতে হচ্ছে! নিজেদের ব্যবসার পথ সুগম করার জন্য মাইক্রসফট ৩৪৮ মিলিয়ন ডলার লগ্লি করছে লিনাক্সের পেছনে।
    (more…)

  • ওপেন সোর্সে তৃমাত্রিক পৃথিবী

    গুগল্ এবং উইন্ডোজ লাইভ আমাদেরকে স্যাটেলাইট ব্যবহার করে ভূ-পৃষ্ঠের তৃমাত্রিক ছবি দেখা। কিন্তু উক্ত প্রোগ্রামগুলি ছিলো শুধুমাত্র উইন্ডোজের জন্য আর সেজন্যই লিনাক্স ও ম্যাক ব্যবহারকারীরা একটু হলেও মন খারাপ করে ছিলো। এখন মন খারাপের দিন শেষ, কারন ওপেনসোর্সে উন্নত করা হয়েছে ভূ-পৃষ্ঠের তৃমাত্রিক ছবি দেখার সফটওয়্যার “গালা” বিশেষ করে ম্যাক এবং লিনাক্স ব্যবহারকারীদের জন্য। (more…)

  • নোকিয়া’র সাথে মিলিত হয়ে সেবা প্রদান করবে ইয়াহু

    ওয়েব কন্টেন্ট প্রোভাইডার ইয়াহু এবং সেরা মোবাইল প্রস্তুতকারক কোম্পানি নোকিয়া সম্বিলিত একটি চুক্তির মাধ্যমে উভয়ের গ্রাহকদের সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত এবং চুক্তির মাধ্যমে নোকিয়া মোবাইল ব্যবহারকারীদের জন্য ইয়াহু তাদের সেবাগুলি উন্নত এবং একটু আলাদাভাবে উপস্থিত করবে। নোকিয়া মোবাইল ব্যবহারকারীদের জন্য ইয়াহুর বিশেষ এই সেবাটির নাম দেয়া হয়েছে ইয়াহু গো। (more…)

  • লিনাক্সের জন্য এডোবি’র ফ্ল্যাশ প্লেয়ার

    এডোবি ডেভলাপার মাইক মেলাসন গত ১৫ তারিখে লিনাক্সের জন্য ফ্ল্যাশ প্লেয়ারের সর্বশেষ সংস্করণ ৯-কে সর্বসাধারণের ব্যবহারের জন্য এডোবি ল্যাব থেকে উন্মুক্ত করে দেন। ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ ছিলো ওয়েব সাইটের পটভূমি অলংকৃত করার জন্য একটি ডিজাইনিং টুল। পরে ম্যাক্রোমিডিয়াকে এডোবি কিনে ফেললে ফ্ল্যাশ উন্নয়নের সমস্থ দায়ভার নিয়ে নেয় এডোবি ইঙ্ক। (more…)