তারহীন ইন্টারনেট সুবিধা ভোগ করার জন্য চলছে ব্যপক গবেষণা, এ যেন লাগাম ছিঁড়ে ছুটে বেড়ানোর আদম্য প্রচেষ্টা। ইন্টেল আবিস্কার করেছে WiMax, ব্যবহারিক ব্যয় বেশী হবার জন্য ব্যবসায় একেবারেই অসফল এই প্রযুক্তি। কুয়ালকম আবিস্কার করেছিলো CDMA এবং পরে ব্যপক গবেষণা চালিয়ে জাপানের FOMA প্রযুক্তি অনুসরণ করে CDMA-কে উন্নয়ন করে তৈরী করা হয় W-CDMA এবং এখন পর্যন্ত এটাই পৃথিবীর সবচাইতে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত দ্রুতগতির মোবাইল ইন্টারনেট প্রযুক্তি।
(more…)
Blog
-
উচ্চগতির ইন্টারনেট পাওয়া সম্ভব UMTS মোবাইল সিস্টেমে
-
অঙ্কুরের বাজারজাতে সিসটেক ডিজিটাল
শিঘ্রই দেশের শীর্ষ স্থানীয় সফটওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠান সিসটেক ডিজিটাল এবং বাংলাদেশের একমাত্র ওপেনসোর্স জিএনইউ/লিনাক্স লোকালাইজেশনকারী দল “অঙ্কুর” এর মধ্যে এক সমঝোতা চুক্তি Memorandum of Understanding বা সংক্ষেপে MoU স্বাক্ষরিত হতে যাচ্ছে। এই চুক্তি হয়ে গেলে অঙ্কুরের লোকালাইজকৃত সফটওয়্যার সম্বলিত বাংলা অপারেটিং সিস্টেম সিসটেক ডিজিটাল বাজারজাত করবে।
-
লিনাক্সে চলছে প্লে-স্টেশন ৩
এই তো বের হলো সনি এন্টারটেইনমেন্টের প্লে-স্টেশন ৩। বিশ্বব্যাপী গেমাররা অধীর আগ্রহে বসে ছিলেন এই গেম কনসোলের জন্য। গেমারদের ক্ষুধা যে মিটিয়ে দিয়েছে প্লে-স্টেশন ৩ তা বোঝা যায় এর বিক্রির পরিমান দেখে। মাত্র দশ দিনের মধ্যে বিক্রি হয়েছে ৮৮ হাজার কনসোল। জনপ্রিয় হবার মূল কারন হলো এর অত্যাধুনিক সব ফিচার আর যার মধ্যে একটি এর লিনাক্স অপারেটিং সিস্টেম। (more…)
-
ভিজ্যুয়াল বেসিক ৯ শীর্ষে
মাইক্রসফটের ভিজ্যুয়াল বেসিক সবসময় প্রোগ্রামারদের কাছে একটি লোভনীয় প্রোগ্রাম লেখার টুল। অনেক সুবিধা নিয়ে অনেক সফটওয়্যার বাজারে এসেছে, তারপরেও উইন্ডোজ ভিত্তিক প্রোগ্রাম লেখার জন্য ভিজ্যুয়াল বেসিক এখনো শীর্ষ স্থানে রয়েছে। (more…)
-
মুক্ত হয়ে যাবে অপারেটিং সিস্টেম সোলারিস!
সান মাইক্রসিস্টেমস্ জাভার সোর্স উন্মুক্ত করার পরে এবার অপারেটিং সিস্টেম সোলারিসের সোর্স উন্মুক্ত করার কথা ভাবছে। এর আগে ২০০৫ সালে সান কমিউনিটি ডেভলপমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন লাইসেন্স (CDDL)-এর অধীনে ওপেন সোলারিস প্রজেক্ট ঘোষনা করা হয়। কিন্তু সান এবার GPL (জেনারেল পাবলিক লাইসেন্স) ব্যবহার করার কথা চিন্তা করছে সোলারিসের ক্ষেত্রে।
(more…)