ভাবুন তো, মাত্র এক পাউন্ড ওজন, যা হাতের তালুতে ধরে যায় এরকম একটি প্রজেক্টর মেশিন হতে পারে! ঠিক এমনটিই তৈরী করে চলতি সপ্তাহে বাজারে ছেড়েছে তোসিবা। TDP-FF1AU মডেলের প্রজেক্টরটি উক্ত বৈশিষ্ঠ্যবলী সম্বলিত এই পর্যন্ত বিশ্বের সবচাইতে ছোটো প্রজেক্টর। লিথিয়াম আয়ন ব্যাটারী সম্বলিত প্রজেক্টরটির ওজন ১.১ পাউন্ড, উচ্চতা ২.২ ইঞ্চি, ৫.৫ ইঞ্চি লম্বা এবং ৪.০ ইঞ্চি চ্যাওড়া। (more…)
Blog
-
এবার তথ্য থাকবে কাগজে!
ফ্লপি, জিপ ডিস্ককে আমরা অনেক আগেই টাটা দিয়ে দিয়েছি, তাহলে কি আমরা সিডি/ডিভিডিকেও বিদায় জানাবো? আসলে বিষয়টা সেরকমই। গত ১৮ তারিখ ভারতের কেরেলায় অবস্থিত রেইনবো টেকনলোজি’র বিজ্ঞানী সাইনুল আবেদীন যখন ব্যাঙ্গালোরে একটি কনফারেন্সে কাগজের মধ্যে ডিজিটাল তথ্য সংরক্ষণের বিষয়টি প্রদর্শন করছিলেন, তখন সবার মনেই এই প্রশ্ন জেগেছিলো। (more…)
-
ব্রাউজ করতে করতে গান শুনুন!
ইন্টারনেট ব্রাউজিং এখন তরুন প্রজন্মের জন্য একরকম আসক্তি, আবার সঙ্গীত প্রেমও একটা আসক্তি। আবার বেশীরভাগ দেখা যায় আমরা কম্পিউটারে কোনো কাজ করার সময় পাশাপাশি গান শুনতে পছন্দ করি, ব্যতিক্রম হয়না নেট সার্ফ করার ক্ষেত্রেও। আর এই সঙ্গীতপ্রেমিদের কথা চিন্তা করেই মোজিলা উন্নয়নকারীরা বের করেছে ফক্সিটিউনস্।
(more…) -
ওয়েবের জনক স্যার টিম বার্নার্স লি ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে অনেকটা চিন্তিত!
‘ইন্টারনেটের মাধ্যমে অনেক ভুল তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। অনেক অশুভ কাজে ইন্টারনেটের ব্যবহার হচ্ছে। তাই আমি ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।’ বলেছেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক স্যার টিম বার্নার্স লি।
(more…) -
ভাষার জন্য মাইক্রোসফটকে আদালতে যেতে হবে!
মাপুচি চিলি’র একটি দ্বীপ এবং সেখানকার উপজাতী বাসিন্দারা এবার মাইক্রোসফটকে আদালতের কাঠগোড়ায় দাঁড় করাবে এই বলে, “আমাদের ভাষা দখল করার অধীকার করও নেই”। মাইক্রোসফট ব্যবসায় সফলতা পাবার জন্য বহুজাতিক সমাধান হিসেবে নিজেদের পণ্যগুলি বিভিন্ন ভাষায় অনুবাদ করে বাজারজাত করে আসছে। কিছুদিন আগে মাইক্রোসফট উইন্ডোজ ভিস্তা বাজারে ছাড়লে মাপুচি বাসিন্দারা দেখে, উইন্ডোজের LIP (ল্যাংগুয়েজ ইন্টারফেস প্যাক)-এ তাঁদের ভাষার জন্য সমর্থন রয়েছে এবং মাইক্রোসফটের প্যাটেন্ট বিষয়ে অভিজ্ঞ অনেকেই বিষয়টি নিয়ে ঘাবড়ে যায় এবং দ্রুত নিস্পত্তি চেয়ে গত ১৭ তারিখে চিলি’র উচ্চ আদালতে মামলা করে। (more…)