স্যামসং স্যাটেলাইট মোবাইল রেডিও কাম এমপিথ্রি প্লেয়ার

মাইক্রেসফট এবং এ্যপলের মিডিয়া প্লেয়ারের যুদ্ধে এবার সামিল হলো কোরিয়ার কোম্পানি স্যামসং। বিনোদোনের জগতে নতুন প্রযুক্তি’র ব্যবহার করে কিভাবে গ্রাহক সংগ্রহ করা যায়, সেটাই থাকে সবার চেষ্টা আর তাই স্যামসং তাদের নতুন প্রযুক্তি’র মিডিয়া প্লেয়ারে যোগ করেছে বিশ্বের সেরা প্রযুক্তি, যা এভাবে এর আগে কেউ নিয়ে আসার চিন্তা করেনি। স্যামসং-এর এই নতুন গ্যাজেটটি আসলে একটি স্যাটেলাইট ভিত্তিক রেডিও এবং এমপিথ্রি প্লেয়ার। নবজাতক এই Helix XM2go পোর্টেবল্ স্যাটেলাইট রেডিও কাম এমপিথ্রি প্লেয়ারটিতে থাকছে:

* ফ্ল্যাশ মেমরী ভিত্তিত মিডিয়া প্লেয়ার – সর্বোচ্চ ৫০ ঘন্টার প্রোগ্রামিং সুবিধা।

* লাইভ XM স্যাটেলাইট রেডিও – এ্যস্ত্রাস্যাট এর ফুটপ্রিন্ট ব্যবহার করে এই সুবিধাটি দেয়া হচ্ছে, যাতে প্রাথমিকভাবে ২৪×৭×৩৬৫ ভিত্তিতে বিশ্বের বড় বড় ৪৯টি রেডিও স্টেশন অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। সর্বোপরি এই সার্ভিসের জন্য গ্রাহককে কোনোদিন টাকা দিতে হবে না। প্রচারনা হবে শুধুই বিজ্ঞাপন ভিত্তিক।

* একই স্যাটেলাইটের ভিত্তিতে চতুর্থ প্রজন্মের জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকছে, যার ফলস্রুতিতে পৃথিবীর যে-কোনো স্থানে ব্যবহারকারী তার অবস্থান খুঁজে পেতে পারবে।
* থাকছে হাইব্রিড ইনফরমেশন ডিসপ্লে চ্যানেল – এতেকরে ব্যবহারকারী রেডিও না ব্যবহার করলেও বিভিন্ন তথ্য স্ক্রিনে দেখতে পারবে, যেমন: স্টক এক্সচেঞ্জের দর, খেলার স্কোর ইত্যাদী। ৫১২টি হাইব্রিড চ্যানেল থেকে যে-কেউ প্রয়জনীয় যে-কোনো তথ্য দেখতে পারবে গ্যাজেটটির ডিসপ্লেতে।
* থাকছে ওয়াই-ফাই ইন্টারনেট ভিত্তিক মিউজিক ডাউনলোড সুবিধা – ন্যাপস্টার থেকে ব্যবহারকারী সরাসরি পছন্দের গানটি কিনে ডাউনলোড করতে পারবে।
* পরিবর্তনযোগ্য ব্যাটারী – এই সুবিধাটি আইপড বা মাইক্রোসফট জুন-এ নেই। বোঝাই যাচ্ছে স্যামসং চায় গ্রাহকরা আরও বেশীদিন এই মিডিয়া প্লেয়ারের সাথে জুড়ে থাক।

মাত্র ৪০০ মার্কিন ডলার দামের ২.২” লম্বা এই গ্যাজেটটি’র মাত্র একলক্ষ সেট গত সপ্তাহে ইউরোপ এবং আমেরিকার বাজারে পরীক্ষামূলকভাবে ছাড়ার চার দিনের মাথায় বাজারে সেটের আকাল পড়ে গ্যাছে। বুঝতেই পারছেন সেটটি কতটা জনপ্রিয় হয়েছে বের হবার সাথে সাথেই। আগামী মাসে প্লেয়ারটি এশিয়ার মাসে আসছে এবং সাথে ছাড়া হবে একটি ইকনোমি ভার্সন, যেটা প্রায় অর্ধেক দামে এশিয়ার বাজারে বিক্রি করতে চায় স্যামসং।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top