The Last Sunrise (2026) – মেলোড্রামার ফাঁদে আটকে থাকা ক্লিশে রোম্যান্স

Amazon MGM Studios ঠিক কী ভেবে Anna Todd-এর উপন্যাসের ওপর এমন ক্লিশে প্রজেক্টে অর্থ ঢাললো, তা ভাবলে অবাক হতে হয়। দৃশ্যপট স্পেনের Mallorca-এর নজরকাড়া সমুদ্রসৈকত হলেও ভেতরের গল্পটি সেই পুরোনো, একঘেয়ে টিনএজ মেলোড্রামার বাইরে বের হতে পারেনি।
গল্প ও স্পয়লার:
মৃগীরোগাক্রান্ত (Epilepsy) মার্কিন নৃত্যশিল্পী Ry Pera (Maia Reficco) তার মা Isolde (Eva Longoria)-এর সঙ্গে স্পেনের দ্বীপে আসে। সেখানে স্থানীয় সুবিধাবঞ্চিত জেলে Julian Garcia (Fernando Líndez)-এর সঙ্গে তার চোখাচোখি ও প্রেম।
অসম প্রেমের এই ফর্মুলায় যুক্ত হয় পারিবারিক জটিলতা! Julian-এর পরিবার যখন দেনার দায়ে জর্জরিত, তখন জানা যায় Ry-এর মা Isolde সেই রিসোর্ট প্রজেক্টের পেছনে কাজ করছেন যা স্থানীয়দের উচ্ছেদ করছে। অভিমান করে ওষুধ খাওয়া বন্ধ করে অসুস্থ হওয়া, জটিল সার্জারির পর স্মৃতি হারানো এবং ভালোবাসার জোরে আবার সব ফিরে পাওয়া! দেখলে মনে হয় কোনো গভীরতা ছাড়াই একের পর এক ট্রপ জোর করে জুড়ে দেওয়া হয়েছে।
Mallorca-এর মনোরম লোকেশন আর তরুণ অভিনেতা-অভিনেত্রীদের গ্ল্যামারাস উপস্থিতি ছাড়া পরিচালক Carlson Young-এর এই সিনেমায় দর্শকের অনুভূতি ছোঁয়ার মতো কোনো সততা নেই। সস্তা মেলোড্রামা আর মেকি আবেগে ভরা এই ছবি অলস দুপুরে সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়।
রেটিং: আমি ১০ এর মধ্যে ২ দিয়েছি!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top