Below (Netflix) — সস্তা রঙের মোড়কে আরেক অপচয়

নেটফ্লিক্স যখন কনটেন্টের কোয়ান্টিটি বাড়াতে ব্যস্ত, তখন কোয়ালিটি যে পাতালে নামবে সেটাই স্বাভাবিক। পোস্টারের মুডি কালার প্যালেট আর ট্রেইলারের স্লো-বার্ন ভাব দেখে মনে হয়েছিলো A24 স্টাইলের খাঁটি ক্রিয়েচার হরর দেখতে যাচ্ছি। A24 এর মতো একটা ঘোলাটে ফিল্টার, ডার্ক টোন আর ড্রোন শট দিলেই যে A24 হওয়া যায় না, এটা তার উদাহরণ।

শুরুটা কিন্তু খারাপ ছিলো না। প্রথম দুই-তিন পর্বে কানাডার Newfoundland-এর নিঃসঙ্গ উপকূল আর পানির নীচে থাকা অচেনা শিকারী দেখে ভেবেছিলোাম যাক, 20th Century Fox-এর Alien বা Predator-এর বাইরে কেউ অন্তত টানটান মনস্টার থ্রিলার নিয়ে সাহস দেখাচ্ছে।

কাহিনি এগোয় দুর্ভাগা জেলে Calvin Penney (Josh Hartnett) এবং তার ছেলে Wade (Charlie Heaton)-কে ঘিরে। গভীর সমুদ্র থেকে ধেয়ে আসা রহস্যময় প্রাণী নিয়ে যে মহাজাগতিক আতঙ্ক জমানো হচ্ছিলো। Dr. Fonda Howander (Mackenzie Davis) যখন barefoot ল্যাবে বসে প্রাণীটা কী, সেটা নিয়ে থিওরি দিচ্ছিলো, টেনশনটা আরও জমছিলো।

কিন্তু ৪ নম্বর এপিসোড থেকেই সব ধসে পড়ে। Charlie Heaton এত ভালো অভিনেতা, কিন্তু তাকে দিয়ে করানোর মতো কিছুই নেই। রহস্যের জট যেটা ৬ এপিসোড ধরে খোলার কথা, সেটা ৪০ মিনিটের একটা exposition এ খুলে দিলো Dr. Fonda! সমুদ্রের নিচের প্রাণীটা আসলে কী, কেন আসছে – সব এত সহজে বলে দিলো।

আর সবচেয়ে বিরক্তিকর হলো সম্পত্তির ট্র্যাক। যে রহস্য ভাঙতে ধাপে ধাপে উত্তেজনার পারদ চড়ার কথা ছিলো, চিত্রনাট্যকাররা যেন তড়িঘড়ি করে নিজেই সব ফাঁস করে দিলেন! জীবটির উপস্থিতি স্পষ্ট হতেই পুরো প্লট ডাইভার্ট হয়ে গেল স্থানীয় ভূমি দখল, গ্রাম খালি করার সরকারি বাই-আউট (buyout) স্কিম আর সম্পত্তি দখলের একঘেয়ে মেকি কর্পোরেট ষড়যন্ত্রে। যেটাকে ভাবা হয়েছিলো উচ্চমানের সাই-ফাই সারভাইভাল, তা শেষমেশ সাধারণ এক জমিজমা বিরোধের ড্রামায় আটকে গেলো।

Josh Hartnett কিংবা Charlie Heaton নিজেদের অভিনয়ে কোনো ঘাটতি রাখেননি, কিন্তু এই দুর্বল চিত্রনাট্যের ভার টেনে নেওয়ার ক্ষমতা তাদেরও ছিলো না। কোনো গভীরতা বা সাসপেন্সের স্তর ছাড়াই এত সহজে রহস্যের জট আর সম্পত্তির হিসাব খুলে দেওয়ায় শেষ পর্বগুলোতে গল্প Alien থেকে Scooby-Doo হয়ে গেল।

রেটিং: আমি ১০এ ৪ দিয়েছি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top