Black Rabbit (Netflix) — নিউ ইয়র্কের আলো ঝলমলে অন্ধকার

ওটিটি প্ল্যাটফর্মের একঘেয়ে কনটেন্টের ভিড়ে রুচিশীল দর্শকের তৃষ্ণা মেটানোর মতো কাজ খুব কমই আসে। আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছে Netflix-এর মিনি-সিরিজ Black Rabbit. যারা Jason Bateman-এর Ozark দেখে মুগ্ধ হয়েছিলেন, তাদের জন্য এই শো কোনো উপহারের চেয়ে কম নয়। ৮ এপিসোডের লিমিটেড সিরিজটা দেখে মনে হলো ফাইনালি Ozark এর পর Jason Bateman আবার তার জোনে ফিরেছে!
গল্প ও চিত্রনাট্য
গল্পটা খুব সাধারণভাবে শুরু হয়, New York City-র অভিজাত নাইটলাইফ ও রেস্তোরাঁর মালিক Jake Friedken (Jude Law). তার সবকিছু যখন মসৃণ চলছিল, তখনই ঝড়ের মতো ফিরে আসে তার বেপরোয়া ভাই Vince Friedken (Jason Bateman). Jake Friedken, New York এর সবচেয়ে হট রেস্টুরেন্ট Black Rabbit এর পরিচালক। সব গোছানো, VIP lounge, সেলিব্রেটি ক্লায়েন্ট। আর হঠাৎ ফিরে আসে তার estranged ভাই Vince. Vince এর মাথার উপরে ঋণ, পুরনো ট্রমা, আর সে যে বিজনেসটা একসময় দুই ভাই মিলে শুরু করেছিল, সেখানে ফিরতে চায়। শুরুটা অত্যন্ত ঠান্ডা ও পরিশীলিত এক পারিবারিক গল্পের মতো হলেও, প্রতিটি ফ্রেম পেরোনোর সাথে সাথে তা জড়িয়ে যায় আন্ডারওয়ার্ল্ড, ঋণ আর মাফিয়াদের নোংরা রাজনীতিতে। কোথাকার গল্প কোথায় গিয়ে আছড়ে পড়ে, তা সাধারণ দর্শক কল্পনাই করতে পারবে না।
সবচেয়ে স্বস্তির জায়গা হলো সিরিজ নির্মাতারা গল্পকে অহেতুক টানাহেঁচড়া করেনি। কোনো রকম মেকি ফিলার ছাড়াই একদম সঠিক সময়ে এবং সঠিক নোটে পুরো ড্রামা শেষ করা হয়েছে। আর শেষ পর্বের সমাপ্তিটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক এক ধাক্কা; যার জন্য দর্শক মানসিকভাবে একেবারেই প্রস্তুত থাকে না।
অভিনয় ও নির্মাণ
Jude Law-এর শান্ত অথচ ভেতরের চাপা অস্থিরতা এবং Jason Bateman-এর খামখেয়ালি কিন্তু ভেতর থেকে ভেঙে পড়া ভাইয়ের রসায়ন অনবদ্য। পাশাপাশি Troy Kotsur এবং Cleopatra Coleman-এর উপস্থিতি গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। প্রথম ২ এপিসোড Bateman নিজেই ডিরেক্ট করেছে, আর ৩-৪ ডিরেক্ট করেছে তার Ozark co-star Laura Linney। তাই Ozark এর সেই ঠান্ডা, ধীরে ধীরে উত্তেজনা বাড়ানোর ভাইবটা পুরো আছে।
Jude Law আর Jason Bateman এর রসায়ন অসাধারণ। দুই ভাইয়ের ভালোবাসা, অপরাধবোধ, আর একে অপরকে বাঁচাতে গিয়ে আরো ডোবানো – এটাই Black Rabbit! Zach Baylin ও Kate Susman-এর সৃষ্টি এবং Jason Bateman-এর টানটান ডিরেকশন পুরো সিরিজকে এক অসাধারণ ক্লাসিক ডার্ক থ্রিলারের রূপ দিয়েছে। সস্তা বিনোদনের বাইরে গিয়ে খাঁটি চিত্রনাট্য ও অভিনয়ের স্বাদ পেতে চাইলে Black Rabbit একদম মাস্ট-ওয়াচ!
রেটিং
আমি ১০ এ ৯ দিয়েছি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top