ধর্মের দোহাই দিয়ে AI ব্যবহারে অব্যাহতি পেলেন ৩৪ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার Erin Maus

এটা দুনিয়ার প্রথম দৃষ্টান্ত, যেখানে AI এর চাইতে গুরুত্ব পেলো ধর্ম, আইন আর ব্যক্তিগত নীতি।

আমেরিকার এক টেক-এন্টারটেইনমেন্ট কোম্পানিতে সব সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বাধ্যতামূলকভাবে AI দিয়ে কোড লিখতে বলা হয়েছিলো। কোম্পানির দাবি, এতে প্রোডাক্টিভিটি বাড়বে। কিন্তু Unitarian Universalist ধর্মের অনুসারী Erin Maus সাফ জানিয়ে দেয়, সে AI ছোঁবে না। তার যুক্তি, AI ব্যবহার তার ধর্মীয় বিশ্বাস আর নৈতিকতার বিরোধী।

কী হয়েছিলো Erin-এর সাথে?

AI ব্যবহারে রাজি না হওয়ায় প্রথমে তার ওপর নেমে আসে অফিস পলিটিক্স। মিটিংয়ে তাকে বারবার জবাবদিহি করতে হয়েছে। পারফরম্যান্স রিভিউতে লাল দাগ পড়েছে। চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। সহকর্মীদের কাছে সে “টিমের গতি কমানো” অপবাদও পেয়েছে। মূলত কোম্পানির AI-নির্ভর কালচার তাকে কোণঠাসা করে ফেলেছিলো।

কেনো সে এই লড়াইয়ে গেলো?

Erin-এর কাছে AI মানে তিনটা জিনিসের মৃত্যু।

  • এক, মানবিক সৃজনশীলতার মৃত্যু। কারণ কোড লেখার দায়িত্ব যখন মেশিন নেয়, তখন ইঞ্জিনিয়ার কেবল প্রম্পটদাতা হয়ে যায়।
  • দুই, জবাবদিহিতার মৃত্যু। AI ভুল করলে দায় কার?
  • তিন, পরিবেশের ক্ষতি। AI চালাতে যে পরিমাণ বিদ্যুৎ আর পানি পোড়ে, তা তার ধর্মের “সৃষ্টির প্রতি দায়িত্ব” নীতির বিরুদ্ধে।

শেষ পর্যন্ত আমেরিকার Title VII আইন তার পাশে দাঁড়ায়। এই আইন বলে, আন্তরিক ধর্মীয় বিশ্বাসের জন্য কোম্পানিকে ছাড় দিতে হবে। Erin প্রমাণ করে, AI ছাড়াও তিনি হাতে কোড লিখে কোম্পানিকে সেরা আউটপুট দিতে পারে। কোম্পানি হার মানতে বাধ্য হয়।

এই রায় প্রমাণ করলো, প্রযুক্তি যত শক্তিশালীই হোক, ধর্ম, আইন আর মানুষের ব্যক্তিগত নীতির কাছে তাকে মাথা নত করতেই হবে। Erin Maus দেখিয়ে দিলেন, ডিজিটাল যুগেও বিবেকের স্বাধীনতা টিকে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top