ব্যবহারের জন্য ছেড়ে দেয়া হলো উইন্ডোজ ভিস্তা এবং অফিস ২০০৭

উইন্ডোজ ভিস্তা মুক্তি দেবার তারিখ একের পর এক পিছিয়েছে মাইক্রোসফট। যখন সূর্যের নিচে অপেক্ষামান ব্যবহারকারীরা বিরক্তির চরমে পৌছেছে, ঠিক তখনই মাইক্রোসফট সবার জন্য উন্মুক্ত করে দিলো পরবর্তি প্রজন্মের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিস্তা। এই সংস্করনটিকে বলা হচ্ছে উইন্ডোজ ভিস্তা রিলিজ ক্যান্ডিটেড ১ আলটিমেট এডিশন. http://www.microsoft.com/betaexperience/en/register.aspx থেকে একেবারে বিনা মূল্যে ডাউনলোড করে ব্যবহার করা যাবে এই সংস্করনটি। ব্যবহারে কোনো বিধিনিষেধ থাকবে না বরং সমস্যায় পড়লে মাইক্রোসফটের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে একেবারেই ফ্রি।

একই নিতিমালায় প্রকাশ করা হয়েছে অফিস ২০০৭ বেটা ২ যা পাওয়া যাবে উক্ত সাইট থেকেই। মাইক্রোসফট অফিসের ব্যতিক্রম এই পরীক্ষামূলক সংস্করনটিতে স্বাভাবিক সব কাজ করা যাবে, কিন্তু ডাউনলোড করতে ১.৫ মার্কিন ডলার দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top