Carolina Caroline – ২০২৬ এর রোমিও জুলিয়েট?

“These birds can fly anywhere in the world, so why do they always seem to stay in the same place?”
এই একটা লাইনই পুরো সিনেমার মানে বদলে দেয়। Carolina Caroline দেখতে বসে প্রথমে মনে হবে আরেকটা ক্রাইম থ্রিলার, কিন্তু এই ডায়লগটা এসে বুঝিয়ে দেয় এটা আসলে স্বাধীনতার গল্প, আটকে থাকার গল্প।

গল্পটা খুব সাধারণভাবে শুরু হয়। টেক্সাসের এক নিস্তব্ধ পেট্রোল পাম্পে কর্মরত তরুণী ক্যারোলাইনের (Samara Weaving) সাদামাটা জীবনে হঠাৎ করেই আবির্ভাব ঘটে ভবঘুরে প্রতারক অলিভারের (Kyle Gallner). সেখান থেকেই শুরু হয় এক ছকভাঙা জার্নি। বাহ্যিকভাবে সিনেমাটি শুরু হয় ছোটখাটো প্রতারণা, ব্যাঙ্ক ডাকাতি আর পুলিশের হাত থেকে পালানোর ক্রাইম-থ্রিলার রোমাঞ্চ নিয়ে। কিন্তু গল্পের মূল সৌন্দর্য ফুটে ওঠে এর ধীরলয়ের এগিয়ে চলায়। প্রতারণা ও বন্দুকের গুলির আড়ালে এটি রূপ নেয় এক বিশুদ্ধ, তীব্র এবং বিষাদময় প্রেমের আখ্যানে।

Adam Carter Rehmeier পরিচালিত এই Southern Gothic romantic crime thriller টা প্রথম ৩০ মিনিট একদম স্লো বার্ন। A24 স্টাইলের মেকিং, ধুলো ওড়া হাইওয়ে, সাউথের গরম, আর দুটো মানুষের মধ্যে ধীরে ধীরে তৈরি হওয়া বিশ্বাস। প্রতারণা আর ছোটখাটো ডাকাতির রোমাঞ্চ দিয়ে শুরু হলেও, সিনেমাটা খুব দ্রুত বুঝিয়ে দেয় এটা টাকা নিয়ে না, পালানো নিয়ে।

আসল টুইস্টটা আসে যখন তারা ক্যারোলিনার মাকে খুঁজে পায়। মদ্যপ, ভেঙে পড়া এক মা – যে মেয়েকে ফিরিয়ে দেয়। ওই মুহূর্তে ক্যারোলিনা বুঝতে পারে, বাড়ি বলে কিছু নেই। আর তখনই পাখির ডায়লগটা বাজে, যে পাখি উড়তে পারলেও, কেনো এক জায়গায় থাকে! ক্যারোলিনা ঠিক করে সে আর এক জায়গায় থাকবে না।

এটাকে আমি কেনো ২০২৬ এর রোমিও জুলিয়েট বলছি? কারণ এটা ৬০ এর দশকের Bonnie and Clyde এর মতো বন্দুকবাজ প্রেম না, এটা দুটো একা মানুষের একসাথে থাকার মরিয়া চেষ্টা। Samara Weaving আর Kyle Gallner দুজনেই অসাধারণ। Samara এর চোখে একটা অস্থিরতা আছে, মনে হয় যেকোনো মুহূর্তে উড়ে যাবে। আর Kyle Gallner এর মধ্যে অদ্ভুত একটা ঠান্ডা চার্ম আছে।

সিনেমাটোগ্রাফি আর মিউজিক মিলে একটা ঘোর তৈরি করে। কোনো তাড়াহুড়া নেই। পরিচালক সময় নেন, তোমাকে ওদের প্রেমে পড়তে দেন। কালার গ্রেডিং, লং টেক, আর সবচেয়ে বড় ব্যাপার – গান। পুরো সিনেমা জুড়ে Jason Isbell, Chris Stapleton, Loretta Lynn এর মতো আর্টিস্টদের country মিউজিক – যেটা তাদের এই যাত্রাটাকে আরও বেশি lonely আর romantic করে তোলে।

যদি তুমি True Romance, Badlands টাইপের সিনেমা ভালোবাসো, যেখানে ক্রাইমটা শুধু একটা বাহানা, আসল গল্পটা ভালোবাসার, তাহলে এটা তোমার জন্য। Rotten Tomatoes-এ ৯৩% ফ্রেশ রেটিং পাওয়া ফিল্ম এমনি এমনি না!

শেষটা নিয়ে কিছু বলবো না। শুধু এটুকু বলবো, পাখির ওই প্রশ্নটার উত্তর তুমি শেষ সিনে পেয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top