Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: ব্যক্তিগত

Personal Articles

আমার অনেকদিনের শখের অ্যাপল ম্যকবুক

02 বৃহস্পতিবার আগস্ট 2007

Posted by Omi Azad in ব্যক্তিগত

≈ 10 Comments

বেশ কিছুদিন আগে আমি কতগুলি উপহার পেয়েছিলাম (যেখান থেকে পেয়েছিলাম সেটা প্রকাশ করলে উনাদের ভালো নাও লাগতে পারে বলে প্রকাশ করছিনা), তার মধ্যে ছিলো একটা অ্যাপল ম্যাক বুক। আইটি প্রফেশনালরা অ্যাপলের প্রতি একটু দুর্বল হয়েই থাকে। সবসময়ই এটা ব্যবহার করতে চায়, কিন্তু সবসময় বাজেটে কুলায়না। স্বাভাবিকভাবে অ্যাপলের দাম অন্য ল্যাপটপের তুলনায় বেশী হয়। কেনো হয় আমার জানা নেই, তবে অনেক ক্ষেত্রই দেখা যায় ম্যাকের পারফরমেন্স অনেক ভালো, তাই সম্ভব দাম একটু বেশী হয়।

এটা পেয়ে আমার মন একটু খারাপ হয়েছিলো, কারণ পেয়েই দেখি অন হয়না। পরে ব্যাটারী চার্জ করে অনেক কায়দা করে অন করলাম, কিন্তু দেখি কী-বোর্ডের কয়েকটা কী কাজ করেনা। USB-তে কী-বোর্ড লাগিয়ে অবশ্য প্রাথমিক কাজ করা গেলো, কিন্তু সেটা কি আর মনের শান্তি ফিরিয়ে আনতে পারে! Continue reading »

Omi Azad’s Identity

09 সোমবার জুলাই 2007

Posted by Omi Azad in বাংলাদেশ, ব্যক্তিগত, মন্তব্য

≈ 12 Comments

Omi Azad’s Identity ছাড়া এই রচনার আর কোনো ভালো নাম খুঁজে পেলাম না। আজকে আমার নতুন ডোমেইন পেলাম omi.net.bd আমার দেশের নামের পাশে।

সাধারণভাবে BTTB ৩ অক্ষরের নাম দিতে চায়না সেটার জন্য অবশ্য একটু কাঠ খঁড় পুড়তে হয়েছে, তাছাড়া .bd ডোমেইন কেনা খুবই সহজ। প্রথমে ইন্টারনেট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। সেটা পূরণ করে প্রিন্ট করে নিয়ে যেতে হবে মগবাজারস্থ BTTB অফিসে। সেথানে ভীড় যদি বেশী থাকে তাহলে জমা দিয়ে চলে আসতে হবে এবং খোঁজ নিতে হবে ৫-৭ দিন পরে।

ততদিনে ডিমান্ড নোট তৈরী হয়ে যায় এবং গেলে সাথে সাখেই দিয়ে দেয়। সেটা নিয়ে নিকটস্থ বেসিক ব্যাংকে (গুলিস্তান শাখা সেখান থেকে কাছে) টাকা জমা দিয়ে আবার কাগজটা নিয়ে এসে মগবাজারে জমা নিতে হয়। আর কোনো হাঙ্কি পাঙ্কি নাই। আমি যেহেতু রেজিস্ট্রেশনের সময় নাম-ঠিকানা সব দিনাজপুরের দিয়েছিলাম, ওরা আমাকে এমনো বলেছিলো যে আপনি টাকি দিয়ে যান, আমরা সব প্রসেসিং করে পাঠিয়ে দেবো। বুঝেনইতো বাঙ্গালীর চরিত্র, আমি ভরসা করতে পরি নাই। Continue reading »

আজকে আমার ইবানের জন্মদিন

06 বুধবার জুন 2007

Posted by Omi Azad in ব্যক্তিগত

≈ 11 Comments

আকেফ আজাদ – ইবান, আমার ছেলে। প্রচন্ড দুষ্টু এবং চঞ্চল। 🙂 আজকে চার বছরে পা দিলো। 🙂

আজকে যেরকম আকাশ মেঘলা, ইবানের যেদিন জন্ম হয়েছিলো সেদিনও আবহাওয়া এরকম ছিলো। অনেক ঝামেলার পরে দুপুর বেলা যখন নার্স ইবানকে আমার হাতে এনে দিলো, তখন খুশিতে আমার চোখ টলমল করছিলো।

দেখতে দেখতে তিনটা বছর চলে গেলো। গোটা বিশ্বের প্রশ্ন এখন ইবানের মাথায়। অনেকগুলির জবাব আমার নিজেরও জানা নেই। 🙂

ইবানের কাছে আমার চাওয়া কিছু নেই, তবুও আশা করি যে সে একদিন অনেক বড় হবে এবং সুন্দর একটি ভবিষ্যত গড়বে…

আমার য়াহু মেইলের ভেতরেই য়াহু ম্যাসেঞ্জার…

06 বুধবার জুন 2007

Posted by Omi Azad in ব্যক্তিগত, সফটওয়্যার রিভিউ

≈ 1 Comment

অনেকদিন আগে আমি ইত্তেফাকের আইটি কর্নারে লিখেছিলাম য়াহু ম্যাসেঞ্জার য়াহু মেইলের ভেতরে! কিন্তু আমি নিজেই অনেকদিন মনে মনে চিন্তা করছি এই সেবা পাচ্ছি না কেনো। কিছুটা বিব্রত বোধও করছিলাম। আমি কি তাহলে পাঠকদের ভুল তথ্য দিয়েছি!

আমি নিজে য়াহু মেইল তেমন একটা ব্যবহার করিনা। আর য়াহু’র বেটা মেইল তো করিই না। কিন্তু আজকে হঠাৎ মনে হলো একটু দিয়ে দেখা দরকার নতুন কি কি সুবিধা দিয়েছে। তাই সুইচ করলাম বেটা ইন্টারফেসে। Continue reading »

য়াহু!!! আমার য়াহু মেইলে আনলিমিটেড স্পেস!!

04 সোমবার জুন 2007

Posted by Omi Azad in টিউটোরিয়াল, ব্যক্তিগত

≈ 19 Comments

গতকালকে য়াহু আমার মেইল স্টোরেজ স্পেস আনলিমিটেড করে দিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে। য়াহুতে আমি এই একাউন্টটি না হলেও ১১ বছর আগে খুলেছিলাম। এর মধ্যে একবার টাকা দিয়ে এক বছরের জন্য ইয়াহু প্লাস সার্ভিস ব্যবহার করেছি। কিন্তু জিমেইলে যত সুবিধা আছে, য়াহুতে তা একেবারেই অনুপস্থিত। প্রথমে য়াহু জিমেইলের মতন এজাক্স ভিত্তিক ইন্টারফেইস করেছে (যা এখনো বেটা বা অসম্পুর্ন), পরে মেইলের সাথে একই উইন্ডোতে ম্যাসেঞ্জার ব্যবহার করার সুযোগ দিয়েছে (যা বর্তমানে শুধু UK’র ব্যবহারকারীরা পাচ্ছেন), এখন দিলো আনলিমিটেড স্পেস, সেটাও অনেক বিবেচনা করে দিচ্ছে। কেউ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না। 🙂

তবে সবাই যাতে এই সেবা ব্যবহার করতে পারে, আমি তার উপায় বের করেছি। আসুন একবার চেষ্টা করে দেখি মেইল বক্সের সাইজ আনলিমিটেড করা যায় কি-না। 🙂 Continue reading »

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.