Succession

স্পয়লার-ছাড়া রিভিউ

দর্শক হিসেবে আমরা ঠাট দেখতে পছন্দ করি। রাজা-বাদশাহদের ঠাট, লাট-সাহেবের ঠাট দেখার পাশাপাশি এখন যোগ হয়েছে বর্তমানের বড়লোকদের ঠাট দেখা। এরকমই ঠাট দেখতে চাইলে দেখতে হবে Succession. Roy পরিবারের ঠাট।

কী নিয়ে গল্প?

Logan Roy এক মিডিয়া মোগল। Waystar Royco নামের গ্লোবাল এম্পায়ার চালায়। বয়স হয়েছে, এবার সাম্রাজ্য কে পাবে? চার ছেলেমেয়ে — Kendall, Roman, Shiv, Connor — সবাই বাবার চোখের মণি হতে চায়, আবার ছুরিও মারতে চায়। এটা King Lear মিটস Game of Thrones, শুধু ড্রাগন নেই, আছে প্রাইভেট জেট আর বোর্ডরুম।

কল্পকাহিনী হলেও এক মুহূর্তের জন্যও মনে হবে না এটা সত্য ঘটনা না। কারণ HBO এখানে Murdoch, Redstone, Trump — সবার ছায়া মিশিয়ে দিয়েছে। নিউজ চ্যানেল কেনা-বেচা, প্রেসিডেন্ট বানানো, টুইটে মার্কেট ধসানো — সব এত বাস্তবিক যে মনে হয় কালকের পত্রিকায় পড়েছি!

প্রতিটি চরিত্র চমৎকারভাবে সাজানো হয়েছে!

  • Logan (Brian Cox): ৮০ বছর বয়সে সিংহ। মুখ খুললেই “Fuck off”।
  • Kendall (Jeremy Strong): বাবার ভ্যালিডেশন চায়, নিজেকে জবস ভাবে। ট্র্যাজিক।
  • Roman (Kieran Culkin): মুখে নোংরা জোক, ভেতরে ভাঙা বাচ্চা।
  • Shiv (Sarah Snook): সবচেয়ে স্মার্ট, কিন্তু বাপ-ভাইয়ের দুনিয়ায় মেয়ে বলে পিছিয়ে।
  • Tom-Greg: এই দুই চামচা ছাড়া Roy-দের ঠাট অসম্পুর্ণ। কর্পোরেট বাফুনারির নোবেল ডিজার্ভ করে।

চমৎতার গল্পের ফ্লো!

চার সিজন, ৩৯ এপিসোড। পেসিং রকেটের মতো। ডায়লগ শেক্সপিয়ার-লেভেল, কিন্তু গালি প্রতি লাইনে। Jesse Armstrong-এর রাইটিং এমন — এক সিনে হাসবে, পরের সিনে বমি আসবে এই লোকগুলার নিষ্ঠুরতায়। কোনো হিরো নেই এখানে। সবাই পাওয়ারের জন্য নিজের সন্তান, বউ, ভাইকে বিক্রি করতে রাজি। তবুও চোখ সরাতে পারবে না।

ঠাট মানে কী?

  • প্রাইভেট আইল্যান্ডে জন্মদিন, কিন্তু কেউ সুখি না।
  • ১০ বিলিয়ন ডিল ব্রেকফাস্টে হয়, টয়লেটে ভেস্তে যায়।
  • “I love you” বলতে পারে না, কিন্তু কোম্পানি লিখে দিতে পারে।

Roy-দের ঠাট হোলো টাকা আছে, কিন্তু শান্তি নেই। পাওয়ার আছে, কিন্তু ভালোবাসা নেই।

কেন দেখবে?

ভাব-গাম্ভীর্য চাও? Logan-এর সাইলেন্স দেখো। থ্রিল চাও? বোর্ডরুমের ব্যাকস্ট্যাবিং Se7en-এর চেয়ে টেন্স। ডার্ক কমেডি চাও? Roman-এর একটা পাঞ্চলাইনে ভাত উঠে যাবে। আর সিনেমাটোগ্রাফি? নিউ ইয়র্ক, লন্ডন, টাস্কেনি — প্রতিটা ফ্রেম Forbes কভার।

শেষ কথা

Succession শুধু বড়লোকদের ঠাট না, এটা পাওয়ারের পর্ন। কুৎসিত, লোভী, বিষাক্ত — তবু গ্ল্যামারাস। দেখার পর মনে হবে, গরিব থাকাই ভালো। অন্তত ফ্যামিলি ডিনারে কেউ কাউকে কোম্পানির জন্য খুন করতে চায় না।

রেটিং: 9.5/10

বিঞ্জ করো। কিন্তু দেখার পর আয়নায় নিজেকে জিজ্ঞেস করবে — “আমি কে!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top