Kiss the Girls (1997) – সময়ের পরীক্ষায় ফেল করা এক মেকি থ্রিলার

IMDb-তে ৬+ রেটিং আর মূল চরিত্রে Morgan Freeman-এর নাম দেখে ভেবেছিলাম নব্বইয়ের দশকের এক ক্লাসিক সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে যাচ্ছি। কিন্তু পুরো সিনেমাটি না ঘুমিয়ে শেষ করতে পারাটাই আমার জন্য বড় এক সাফল্য হয়ে দাঁড়ালো!
গল্প ও চিত্রনাট্যের দুর্বলতা: গল্প শুরু হয় গোয়েন্দা ও ফরেনসিক সাইকোলজিস্ট Alex Cross (Morgan Freeman)-এর ভাতিজি Naomi (Gina Ravera)-এর অপহরণ ও এক রহস্যময় সিরিয়াল কিলার Casanova-কে খোঁজার মধ্য দিয়ে। কিন্তু কোথাকার সিরিয়াল কিলার রহস্য যে শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ালো, তার কোনো মাথামুণ্ডু নাই! অযথা আরোপিত প্লট টুইস্ট, যুক্তিহীন ঘটনাপ্রবাহ এবং ক্লাইম্যাক্সে এসে হুট করেই সব রহস্যের অতি-সহজ সমাধান পুরো দেখার অভিজ্ঞতাটাই মাটি করে দেয়। 😂
অভিনয় ও নির্মাণ: সবচেয়ে অবাক লাগে এটা ভেবে যে, Morgan Freeman-এর মতো মাপের অভিনেতা কীভাবে এমন ফালতু চিত্রনাট্যে রাজি হয়েছিলো! পুরো সিনেমায় তাঁর চরিত্র Dr. Alex Cross-কে জোর করে বুদ্ধিমান ও প্রাণবন্ত দেখানোর ব্যর্থ চেষ্টা করা হয়েছে, অথচ চিত্রনাট্যের দুর্বলতায় তিনি ছিলো একদমই নিষ্প্রভ। বরং অপহৃত চিকিৎসক Kate McTiernan চরিত্রে Ashley Judd একাই পুরো পর্দা দখল করে সব ক্রেডিট নিয়ে গেছে। পাশাপাশি Detective Nick Ruskin চরিত্রে Cary Elwes বা Will Rudolph এর চরিত্রে Tony Goldwyn এই ফাঁপা গল্পকে বাঁচাতে পারেনি।
৯০-এর দশকের শেষদিকে VHS-এর যুগে যখন Steven Seagal-দের একচেটিয়া রাজত্ব চলছিলো, তখন হয়তো এই সাধারণ মানের থ্রিলার দর্শকদের ভালো লাগতো। কিন্তু ২০২৬ সালে দাঁড়িয়ে এই সেকেলে ও ক্লিশে সিনেমাটি দেখা স্রেফ সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top