আপনার মাউস ক্যালিব্রেট করুন

একবার ভেবে দেখেছেন কি, যে আপনি শেষ কবে আপনার মাউস ক্যালিব্রেট করেছেন? বিশেষজ্ঞদের মতে বছরে অন্তত একবার অবশ্যই আপনার মাউস ক্যালিব্রেট করা উচিৎ। এতে করে আপনার মাউসের পারফরমেন্স যেরকম বাড়বে, সেরকম আপনার কম্পিউটারেরও পারফরমেন্স বাড়বে।

তাহলে আর দেরী কেনো? এক্ষুণি আপনার মাউস ক্যালিব্রেট করে ফেলুন। নীচে যে এবং দেখতে পাচ্ছেন, এর বাম দিকে মাউসের বাম বোতাম ক্লিক্ করে ধরে রেখে পর্যন্ত নিয়ে যান। তাহলেই হয়ে যাবে। ক্লিক্ ছেড়ে দিলে কিন্তু হবে না।

পনি কোন আবুল! যে যা বলে তাই বিশ্বাস করে বসে

37 thoughts on “আপনার মাউস ক্যালিব্রেট করুন”

  1. একে তো বর্তমান সমস্যার সমাধান দিতে পারলেন না। এরপর আবার আবুল বানালেন। আমি খেলুম না।

  2. আমি কমেন্ট করুম না, কমেন্ট করলে সবাই বুইঝা ফালাইবেন যে আমিও মাউস কেলিব্রেট করছি…. :ঢ়

  3. আরে ধুর …আমি করে ফেলছি…পরে কমেন্ট পড়ে আবুল হইয়া গেলাম। দুর…

  4. চিপা যে আছে তা শুরুতেই বুঝছি !! হেহ হেহ, তারপরও মনে হইল দেখি কি বিষয়বস্তু 🙂 ফলাফল তো এক : আবুলতা প্রাপ্ত হইলাম ।

  5. আমি ল্যাপটপের টাচ্‌ প্যাড ব্যবহার করি। ঐটা ক্যালিব্রেট করতে হয় না…… 😀

  6. অমি ভাই, সবার অবস্থা দেইখা। হাসতে হাসতে শেষ!

    তবে আমি ডস ৪.২ যুগের মানুষ। ঐ যুগে উইন্ডোজ ৯৫ এ লাস্ট মাউস ক্যালিব্রেট করছি।
    ওয়েব পেইজে মাউস ক্যালিব্রেট! হা হা হা

  7. ধরা খাইলাম। কিছু না বুঝঝাই আ থেকে না পর্যন্ত টানাটানি করলাম। এভাবেই সবাই আবুল হয় 🙁

  8. এতো সাপুড়েদের ভন্ড বিঞ্জাপনের মত হয়ে গেল! স্যার, এই তাবিজ কিনেন এইটা সেরে যাবে, ঐ তাবিজ কিনেন ঐ রোগটা সেরে যাবে!! হেহ হেহ !!

  9. @Omi bhai apne taile aro beshi abul karon amar pore comment korsen. Ami to sobar comment poira and ferdous er kache suina karbar dekhte aisi 😀 😀 😀

  10. অমি ভাই, আমার তো মাউস সাথে নাই। 🙁
    টাচপেড কি ক্যালিব্রেট করতে হয়? এই বিষয়ে আপনার বিষেশজ্ঞরা কি মনে করেন?

  11. প্রথম কমেন্ট পড়েই বুঝতে পেরেছিলাম। এরপর দেখলাম ট্যাগ আছে ঠাট্টা। তারপরও নিজে প্রমাণ দেখতে গেলাম। তবে আবুল হইনি। কারণ আমি বিশ্বাস করি নাই ;)।

  12. স্ক্যানার ক্যালিব্রেট করতে হয় জানি। মাউস যদি করা যায় ভেবে করতে গিয়ে আবুল হয়ে গেলাম। হাৎ হাৎ হাৎ

  13. দারুন মজা পাইলাম!! নিজেকে আবুল করার ভিতেরও যে এতো মজা আছে সেটা আগে জানতাম না।

  14. অমি ভাই, আমার পিসিতে কী হইছে জানি না। ইউনিকোড লেখা খুব ছোট দেখায়। বাংলা ঠিক মতো পড়া যাইতাছে না। আন্দাজের উপর লিখতাছি। আপনার টিপসটা অনেক কষ্টে পড়ছি। ভালো টিপস দিছেন। এ রকম আরও কিছু থাকলে পোস্ট কইরেন।

  15. এতো আবুলের মাঝে আবুল হতে পেরে আমি চরম গর্বোবোধ করছি, ধন্যবাদ অমি আঙ্কেলকে আমাকে আবুল বানানোর জন্য।

  16. নিবর১

    আবুল হয়ে যতটা কষ্ট লেগেছিল, কমেন্টগুলি পড়ে সব কষ্ট ভুলে গেলাম, কিছু মুক্ত মনের মানুষ এর কমেন্টগুলি পড়ে খুব হাসলাম! আবুল সমাবেশ এর সবাইকে চা এর দাওয়াত (যারা আবুল হইছে শুধু তাদের জন্য) যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top