The Invite – শেষ ১৫ মিনিটের জন্য মনে থাকবে

Seth Rogen কে নিয়ে আমার অনুভূতি অনেকের মতোই। গাঁজাখোর, সারাক্ষণ শুকরের মতো হাসির মধ্যে থাকা লোকটা আমার খুব একটা পছন্দ না। কিন্তু কি যেন একটা জাদু আছে ওর মধ্যে। Superbad থেকে Pineapple Express, The Studio থেকে এখন The Invite – সিনেমা শুরু করলে শেষ না করে ওঠা যায় না। কারণ ও কমেডির আড়ালে সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাকে দেখিয়ে দেয়।

A24 এর এই The Invite Olivia Wilde পরিচালিত, স্প্যানিশ ফিল্ম The People Upstairs এর রিমেক। গল্পটা খুব সিম্পল। Joe Seth Rogen আর Angela Olivia Wilde – তাদের বিয়েটা একদম পাতলা বরফের উপর দাঁড়িয়ে আছে। শুরু থেকেই বোঝা যায় তাদের সম্পর্কটা অনেকদিন ধরে শুধু পুরনো অভ্যাসের উপর চলছে। তারা তাদের রহস্যময় উপরতলার প্রতিবেশী Pina Penelope Cruz আর Hawk Edward Norton কে ডিনারে ডাকে। আর সেখান থেকেই রাতটা অন্য দিকে মোড় নেয়।

এক দম্পতি মাসের পর মাস একজন আরেকজনকে ছোঁয়ও না, আর আরেক দম্পতি খোলামেলা ভাবে গ্রুপ সেক্স নিয়ে মজা করছে। একপাশে মৃত একটা বেডরুম, অন্যপাশে অতিরিক্ত জীবন্ত একটা সম্পর্ক। এই contrast টাই সিনেমার আসল অস্ত্র। কোনো নগ্নতা দিয়ে না, শুধু ডিনার টেবিলে বসে গল্প করতে করতে বের হয়ে আসে আমাদের সমস্যাগুলো আসলে কোথায়। আমরা কি একঘেয়েমিতে মরে গেছি, নাকি নতুনত্বের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি!

আর শেষের ১৫ মিনিট, ওটাই পুরো সিনেমার মোড় ঘুরিয়ে দেয়। একটা low-key ডিনার কিভাবে একটা fragile সম্পর্ককে চিরদিনের জন্য শেষ করে দিতে পারে, সেটা Wilde দারুণ ভাবে দেখিয়েছে। যখন প্রতিবেশীরা তাদের weekly orgies তে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, তখন প্রশ্নটা আর সেক্স নিয়ে থাকে না, প্রশ্নটা হয়ে যায় – আমরা কি এখনও একে অপরকে চাই?

এটা সবার জন্য না। যারা সংসারকে নয়, সম্পর্কটাকে গুরুত্ব দেয়, তাদের জন্য। Seth Rogen এখানে জোকার না, একজন ক্লান্ত স্বামী। আর ওই জন্যই ওকে দেখতে হয়।

আমার রেটিং – ৬/১০

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top