The Secret Woman 2026 (Den hemmelige kvinde)

নর্ডিক থ্রিলার ঘরানার সিনেমাগুলোর নিজস্ব একটা মায়াবী ও ধীরগতির আবহ থাকে, আর পরিচালক Barbara Topsøe-Rothenborg-এর Den hemmelige kvinde ঠিক সেই আমেজটাই ধরে রেখেছে। ইংরেজিতে সিনেমাটার নাম The Secret Woman. এটি খুব চোখধাঁধানো বা ছকভাঙা কোনো মাস্টারপিস নয়, তবে গতানুগতিক সাইকোলজিক্যাল রহস্যের চেয়ে কিছুটা পরিপাটি ও উপভোগ্য।
গল্প ও স্পয়লার:
কাহিনির কেন্দ্রে Louise (অভিনয়ে Natalie Madueño), যে তার প্রেমিক Joachim (অভিনয়ে Pål Sverre Hagen)-এর সাথে এক শান্ত দ্বীপে ক্যাফে চালিয়ে সাধারণ জীবনযাপন করছিল। হঠাৎ এক আগন্তুক এসে দাবি করে, সে আসলে Helene Söderberg নামের একজন ধনী ডেনিশ নারী, যে তিন বছর আগে সন্তান ও স্বামী Edmund (অভিনয়ে Claes Bang)-কে ফেলে রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিলো।
স্মৃতিহীন Louise নিজের আসল পরিচয় খুঁজতে গিয়ে মুখোমুখি হয় এক পারিবারিক ষড়যন্ত্রের। গল্প যতো এগোয়, ততই স্পষ্ট হয় তার তথাকথিত স্বামী Edmund দেখতে ভদ্র হলেও আসলে চরম নিয়ন্ত্রণকামী (possessive) ও বিপজ্জনক। অতীতে তাকে হত্যা করার চেষ্টার পেছনের নোংরা সত্য এবং নিজের সন্তানের কাছে ফেরার লড়াই দিয়ে ক্লাইম্যাক্স জমে ওঠে।
সিনেমাটি ধীরলয়ে এগোলেও এর নর্ডিক ভিজ্যুয়াল এবং Claes Bang ও Natalie Madueño-র অভিনয় বেশ পরিপক্ব। যারা অলস ছুটির বিকেলে অতিরিক্ত জটিলতা ছাড়া সুন্দর এক রহস্যময় থ্রিলার উপভোগ করতে চান, ইংরেজি অডিওতে তাদের জন্য এটি বেশ মানানসই একটি কাজ।
রেটিং: আমি ১০-এর মধ্যে ৬ দিয়েছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top