Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: ওপেন সোর্স

Open Source stuffs

মোজিলা ফায়ারফক্স ৩.৭ সংস্করণের নতুন চেহারা!

21 মঙ্গলবার জুলাই 2009

Posted by Omi Azad in ওপেন সোর্স, সফটওয়্যার রিভিউ

≈ 16 Comments

Tags

উইন্ডোজ, এক্সপি, ফায়ারফক্স, ভিস্তা, মোজিলা, সেভেন

এইতো কিছুদিন হলো মোজিলা ফায়ারফক্স ৩.৫ সংস্করণ বের হয়েছে। আমাদের মধ্যে অনেকে ব্যবহারও শুরু করে দিয়েছে আবার যারা অনেক এড-অন ব্যবহার করে, তারা ৩.৫-এ উন্নিত করেনি, কারণ এখনো বহু এড-অন ৩.৫ সমর্থন করছেনা।

যাই হোক ৩.৫ সংস্করণ বের করেই কিন্তু মোজিলার ডেভলপাররা বসে নাই। তারা কাজ করেই যাচ্ছে এবং তাদের পরবর্তী সংস্করণ হলো ৩.৭। এই ৩.৭ নিয়ে ইতিমধ্যে অনেক গুণকীর্তন শুরু হয়ে গিয়েছে ফায়ারফক্স ব্যবহারকারীদের মধ্যে, আমারও মনে হলো একটু দেখি হাতিয়ে কি এমন জিনিস বানাচ্ছে! উইন্ডোসে ইনস্টল করে তো চোখ ধাঁধা লেগে গেলো। ইন্টারফেইস অনেক ঝাকানাকা করেছে উইন্ডোসের এরো এপিআই ব্যবহার করে।

  • এমব্রাসিং গ্লাস (Embracing Glass) ইফেক্টের বদৌলতে টুলবার আর ট্যাবগুলি কাঁচের ইফেক্ট দিচ্ছে। বাটনগুলি চক্‌চকা এবং ঝিলিক্ দিচ্ছে, যেটা দেখে একটা থ্রিডি ইফেক্ট পাওয়া যায়।
  • সেই পুরাতন মেন্যুবার আর থাকছেনা।
  • পেইজ বোতাম যোগ করা হয়েছে ট্যাবের বাম দিকে, যা সরাসরি পেইজের সাথে সম্পৃক্ত।
  • কিছুটা গুগল্ ক্রোমের মতন টুলস্/বুকমার্ক বার যোগ করা হয়েছে ডান দিকে।

গুগল্ ক্রোমে অবশ্য এরকম ইন্টারফেইস শুরু থেকেই ছিলো, তবে ফায়ারফক্সের এরকম চেহারা সত্যই আমাকে চমকে দিয়েছে। তবে এই ইফেক্টগুলি এরো ইফেক্ট সম্বলিত উইন্ডোস ভিস্তা আর সেভেনে দেখা যাবে। এরো বন্ধ করে দিলে দেখা যাবে এরকম:

আর উইন্ডোস এক্সপিতে এর চেহারা হবে এরকম:

Click to see larger size

ম্যাক ওএস আর লিনাক্সে কি হবে তা আপাতত আমি জানিনা।

ইনফ্রারেকোর্ডার একটি দুর্দান্ত ডিভিডি/সিডি রাইট করার সফটওয়্যার

22 রবিবার মার্চ 2009

Posted by Omi Azad in ওপেন সোর্স, সফটওয়্যার রিভিউ

≈ 15 Comments

Tags

Ashampoo, Audio, Burning, CD, Data, DVD, Infra, Nero, Recording, অডিও, ইনফ্রা, এস্যাম্পু, ডিভিডি, নেরো, ভিডিও, রইটিং, রেকোর্ড, সিডি

আমার মনে হয় যারা ডিভিডি/সিডি বার্ণ করে, তাদের মধ্যে ৮০% ব্যবহারকারী, রাইটারের সাথে যে নেরো বার্ণিং রোমের ওইএম সংস্করণটা আসে সেটা ব্যবহার করে, নাইলে পাইরেটেড নেরো ব্যবহার করে। বার্ণিং সফটওয়্যার বলতেই তারা বোঝে নেরো। আমাদের হাতের নাগালেই যে কত সুন্দর সুন্দর ডিভিডি/সিডি
বার্ণিংসফটওয়্যার আছে, সেটা কখনো খুঁজে দেখিনা বা দেখবার চেষ্টা করিনি।

প্রায় বছরখানেক হলো আমি ইনফ্রারেকোর্ডার ব্যবহার করছি। অনেকদিন থেকেই ভাবছিলাম আমার ব্লগ পাঠকদেরকে এটা সম্পর্কে জানাই। নেরো দিন দিন ভারী হতে থাকায় আমি বহুদিন হলো নেরো বাদ দিয়ে এস্যাম্পু বার্নিং স্টুডিও ব্যবহার করছিলাম। এটা একটা সংস্করণ আছে যেটা বিনামূল্যে পাওয়া যায় এই লিঙ্ক থেকে।

যাই হোক, এর পরে একদিন দেখলাম ইনফ্রারেকোর্ডার সম্পুর্ণ ওপেনসোর্স এই এপ্লিকেশনটি দিয়ে ডিভিডি/সিডি বার্ণ করাজন্য প্রয়োজনীয় সবকিছুই করা যায়। ব্যবহারে অনেক সহজ এবং অনেক মজা।

এর মূল ফিচারগুলি এরকম:

  • Create custom data, audio and mixed-mode projects and record them to physical discs as well as disc images.
  • Blank (erase) rewritable discs using four different methods.
  • Record disc images.
  • Fixate discs (write lead-out information to prevent further data from being added to the disc).
  • Scan the SCSI/IDE bus for devices and collect information about their capabilities.
  • Create disc copies, on the fly and using a temporary disc image.
  • Import session data from multi-session discs and add more sessions to them.
  • Display disc information.
  • Save audio and data tracks to files (.wav and .iso).

একবার ব্যবহার করেই দেখুন না। ইনফ্রারেকোর্ডারের হোম পেইজ…

গুগল্ ক্রোম ২

10 মঙ্গলবার ফেব্রু. 2009

Posted by Omi Azad in ওপেন সোর্স, গুগল্, সফটওয়্যার রিভিউ

≈ 6 Comments

Tags

ক্রোম, গুগল্, বেটা, ব্রাউজার

বেশ কিছুদিন হলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল্ ইন্টারনেট ব্রাউজার ছেড়েছে, যার নাম ক্রোম। এরই মধ্যে আপনারা হয়তো গুগল্ ক্রোম ২ এর কথা শুনেছেন। কিন্তু অনেক চেষ্টা করেও গুগল্ ক্রোম ২ পাওয়া যাচ্ছে না 🙂 তাইনা? আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা গুগল্ ক্রোম ব্যবহার শুরু করতে পারবেন।

আপনার গুগল্ ক্রোম ইনস্টল করা না থাকলে প্রথমে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

একবার ইনস্টল হয়ে গেলে Customize and control Google Chrome থেকে About Google Chrome লিঙ্কে গেলে দেখবোন আপনার ভার্সনটি।

এরপরে আপনাকে গুগল্ ক্রোমের চ্যানেল বদলানোর টুল ডাউনলোড করতে হবে এই লিঙ্ক থেকে।

ডাউনলোড করার পরে গুগল্ ক্রোম বন্ধ করে দিয়ে, ঐ টুলটি রান করতে হবে এবং যে অপশন উইন্ডো আসবে সেখানে Dev: The latest features and bugfixes (~ weekly update) নির্বাচন করে Update বোতামে ক্লিক্ করে Close বোতামে ক্লিক্ করে উইন্ডোটি বন্ধ করে দিতে হবে।

এখন  Customize and control Google Chrome থেকে About Google Chrome লিঙ্কে গেলে দেখা যাবো ক্রোম আপনা আপনি আপডেট করছে, যদি না করে তাহলে Update Now বোতামে ক্লিক্ করলে আপনার ভার্সনটি আপডেট হয়ে যাবে।

এরপরে রি-স্টার্ট দিলেই আপনি পেয়ে যাবেন গুগল্ ক্রোম ২ 🙂

উল্লেখ্য যে গুগল্ ক্রোম কিন্তু এখনো অসম্পুর্ণ, ১ হোক বা ২ হোক, কোনোটাই সম্পুর্ণ না। আপনি ইন্টারনেট এক্সপ্লোডারের বদলে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু এটা আপাতত ফায়ারফক্সের বিকল্প হতে পারছেনা।

কেডিই-তে মাউসের সিঙ্গেল ক্লিকের কার্যকারিতা বন্ধ করা

10 সোমবার নভে. 2008

Posted by Omi Azad in ওপেন সোর্স, টিউটোরিয়াল

≈ Leave a Comment

Tags

Click, Kubuntu, Linux, Off, Single, Ubuntu, অ্যাপল, উইন্ডোজ, উবুন্টু, উবুন্তু, এক, এপল, কুবুন্টু, কুবুন্তু, ক্লিক্, বন্ধ, মাউস, ম্যাক, লিনাক্স

লিনাক্সে অনেকেই নোম (Gnome) ডেস্কটপ ব্যবহার করে, আবার অনেকে কেডিই (KDE) ব্যবহার করে। যার যা পছন্দ। কেডিই ৪ আসার পরে অনেক নোম ব্যবহারকারীরাই এটাকে নিজেদের ডেস্কটপ হিসেবে নিচ্ছে। কিন্তু ঝামেলা একটাই, নোম ব্যবহার করতে ফাইল/ফল্ডার খুলতে বা এপ্লিকেশন আরম্ভ করতে আইকনের উপরে মাউস দিয়ে ডাবল ক্লিক্ করতে হতো, আর কেডিইতে করতে হচ্ছে একবার। এটা অনেকের ভালো লাগে, আবার অনেকের কাছে বিরক্তিকর।

আমার জানা মতে, এই এক ক্লিকের জন্য বিরক্ত হয়েই অনেকে কেডিই ব্যবহার করেনা। আর তাই যারা এই সিঙ্গেল ক্লিকে ফাইল/ফোল্ডার খুলতে চাননা, তারা আমার এই নির্দেশিকা অনুসরণ করে সিঙ্গেল ক্লিক অপশন বন্ধ করতে পারেন।

আপনাকে প্রথমে K menu-তে ক্লিক্ করে কম্পিউটার ট্যাবে যেতে হবে। সেখানে গেলে System Settings একটি অপশন পাওয়া যাবে। তার উপরে ক্লিক্ করতে হবে।

Image 1

এখন System Settings উইন্ডো আসবে এবং সেখানে নীচের দিকে Computer Administration বিভাগের আওতায় Keyboard & Mouse একটি অপশন পাওয়া যাবে। সেটাতে ক্লিক্ করতে হবে।

Image 2

এর পরে যেই উইন্ডোটি আসবে সেটার বাম প্যানেলে মাউস নির্বাচন করলে ডান দিকে মাউসের কিছু অপশন আসবে। সেখানে নীচের দিকে লক্ষ্য করলে দেখা যাবে একটি অপশন দেয়া আছে Single-Click to open files and folders. আমাদেরকে এই অপশনটি নির্বাচন করতে হবে।

Image 3

এবার এপ্লাই করলেই এক ক্লিকের বিরক্তি থেকে মুক্তি পাওয়া যাবে চীরতরে।

আমার মনেহয় উইন্ডোস মানুষকে ডাবলক্লিক্ করতে শিখিয়েছে। অনেক আগে কিন্তু ম্যাকেও সিঙ্গেল ক্লিক্ ছিলো। 🙂

বিনামূল্যে উবুন্টু ইন্ট্রেপিড আইবেক্স ডিভিডি (আবারও!!!)

02 রবিবার নভে. 2008

Posted by Omi Azad in ওপেন সোর্স, টিউটোরিয়াল

≈ 24 Comments

Tags

CD, DVD, Free, Intrepid Ibex, Kubuntu, Ubuntu, Xubuntu, ইন্ট্রাপিড আইবেক্স, উবুন্টু, উবুন্তু, কুবুন্তু, ডিভিডি, বিনামূল্য, যুবুন্তু

প্রচলিত যতগুলি লিনাক্স ডিস্ট্রিবিউশন আছে তাদের মধ্যে ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বব্যাপী উবুন্টু লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

এই বছর এপ্রিলে যখন হার্ডি রিলিজ হয় তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই অপারেটিং সিস্টেমটি বিনামূল্যে বিতরণ করার। আর আমি প্রায় ৪০০ ডিভিডি বিতরণ করেছিলাম। কিছুদিন আগে যখন ইন্ট্রেপিড আইবেক্স রিলিজের তারিখ জানলাম, তখন বিতরণ বন্ধ করে দিয়েছিলাম, যে একবারে নতুনটা বিলি করবো।

অনেকেরই ইন্টারনেটের লাইনের জোর কম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগের মতই সহজ শর্ত সাপেক্ষে আমি ডিভিডিগুলি বিতরণ করবো এবং যে কেউ আমার কাছ থেকে এই ডিভিডি সংগ্রহ করতে পারবেন।

শর্তগুলি এরকম-

  1. ডিভিডি গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই একটি ফাঁকা (Blank) ডিভিডির বিনিময়ে উবুন্তু হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে হবে।
  2. বিনিময়কৃত ডিভিডিতে কোনো অবস্থাতেই কোনো দাগ থাকা চলবে না, সুতরাং কেনার সময় পর্যবেক্ষণ করে ক্রয় করুন।
  3. আমার কাছ থেকে ডিভিডি নেয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটার অনুলিপি বা কপি করে বিতরণ করতে হবে।
  4. গ্রাহককে ডিভিডি বাংলাদেশের ভেতরে যে-কোনো ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগে পাঠানো যাবে, সেই ক্ষেত্রে গ্রাহককে আগে ফাঁকা ডিভিডি আমার ঠিকানায় পাঠাতে হবে এবং ডাক বা কুরিয়ার মাসুল গ্রাহককেই বহন করতে হবে। এই ক্ষেত্রও দ্বিতীয় শর্তটি প্রযোজ্য হবে।
  5. বাংলাদেশের বাহিরের কোনো গাহকের অনুরোধ গ্রহণ করা হবে না। তাদের ইন্টারনেটের গতি যথেষ্ট ভালো, তাই তাদেরকে ডাউনলোড করে নিজ এলাকায় বিলি করার জন্য উৎসাহিত করা হলো।
  6. গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।
  7. একজন গ্রাহক শুধু একটি ডিভিডি গ্রহণ করতে পারবেন, বন্ধ বা স্বজনের জন্য অনুরোধ গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে ডিভিডি গ্রহণের জন্য বন্ধু বা স্বজনকে আসার জন্য উৎসাহিত করা হলো।
  8. ডিভিডি বিনিময়ের সময় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এর পরে কোনো রকম সাক্ষাত বা ফোন কল না করার জন্য অনুরোধ করা হলো
  9. (ঐচ্ছিক) আমি মাঝারি মানের ডিভিডি সরবরাহ করি, তাই আপনাদের অনুরোধ করা হলো একেবারেই সস্তা দামের ফাঁকা ডিভিডি দেবেন না। কারণ আপনার দেয়া ডিভিডিটাই কিন্তু আমি রাইট করে আরেক ভাইকে দেবো। বিষয়টা অনুগ্রহ করে মাথায় রাখবেন।

উক্ত শর্তগুলি গ্রহণ করতে পারলে অনুগ্রহ করে ০১৭ ১৭৫২ ৩০৫২ নম্বরে ফোন করে “রুশো” এর সাথে যোগাযোগ করে স্থান এবং সময় নির্ধারণ করে ডিভিডি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। আপনি যদি রাজশাহী বা আশে পাশে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৯ ১২৮৯ ১৫৫০ নম্বরে রাজু’র সাথে যোগাযোগ করুন।

উল্লেখ্য যে আমার কাছে উবুন্তু ৮.১০ এর ডিভিডি ছাড়াও কুবুন্তু ৮.১০ এর ডিভিডি আছে। এইগুলি সংগ্রহ করতে হলে “রুশো” এর সাথে যোগাযোগ করে প্রথমদিন ফাঁকা সিডি দিয়ে যেতে হবে এবং পরেরদিন সেই সিডি (বিষয়বস্তু সম্বলিত) ফেরৎ নিতে হবে। তবে সিডির ক্ষেত্রেও উপরোক্ত শর্তগুলি প্রযোজ্য হবে।

এবার ইন্ট্রেপিড আইবেক্সের নতুন কিছু ফিচার উল্লেখ করা যাক-

  • নোম ২.২৪
    • ট্যাব সমর্থন যুক্ত নটিলাস
    • ট্র্যাস থেকে এখন ফাইল উদ্ধার করা যায়
    • আর্কাইভ ম্যানেজার হিসেবে থাকছে ফাইল রোলার যা p7zip ব্যবহার করে ইঞ্জিন হিসেবে।
    • এপ্লিকেশন চালু রেখে হঠাৎ করে কম্পিউটার থেকে লগ অফ বা বন্ধ করতে গেলে আপনাকে এপ্লিকেশন বন্ধ করার সতর্কবার্তা দেখানো হবে।
    • “Quit…” মেনুটি সুন্দর করে সাজানো হয়েছে Mac OS X-এর মেনুর মতন করে, যেটা আগে এক্সপির মতন ছিলো।
  • আলফা ৪ ব্যবহার করে থিম চকচকা করা হয়েছে।
  • ওপেন অফিস ৩ থাকছে (আলাদা ইনস্টল করতে হয়) যা দিয়ে মাইক্রোসফট অফিস ২০০৭ এর ফাইল ব্যবহার করা যায়।
  • লিনাক্স কার্নেল ২.৬.২৭ (আমি এটা ইন্টারনেট থেকে জেনেছি, নিজে নিশ্চিত হতে পারিনি যে এটা আছে কি না)
  • কম্পিজ ০.৭.৭ দিয়ে চোখ ধাঁধানো ইফেক্ট দেয়া হয়েছে।
  • নতুন নেটওয়ার্ক ম্যানেজার।
  • এডোবি ফ্লাশ প্লেয়ার আগে থেকেই দেয়া থাকছে।
  • হার্ডওয়্যার ম্যানেজার দেয়া হয়েছে।
  • ইউএসবি থেকে ইনস্টল করার জন্য usb-creator প্যাকেজ দেয়া হয়েছে।
  • X.Org 7.4 এবং X Server 1.5 ও Mesa 7.1 যুক্ত করা হয়েছে।

এছাড়াও যেগুলো পরিবর্তন চোখে সহজভাবে পড়বে সেগুলি হলো প্যানেলগুলো আরও উজ্জ্বল হয়েছে। বাটনগুলো আরও সুন্দর গ্লসি। ডিফল্ট মেন্যুও উজ্জ্বল হয়েছে এবং কাজের জন্য সুবিধাজনক। রিমুভেবল মিডিয়া মাউন্ট-আনমাউন্ট করা। কিছু ছোটখাটো বিষয় অনেক সহজ করে দিয়েছে সবকিছু। যেমন ডিফল্ট গেস্ট একাউন্ট। সেই সাথে রিস্টার্ট/সাটডাউন/লগআউট/সুইচ ইউজার ইত্যাদি একটা মেন্যুতে নিয়ে এসেছে। নেটওয়ার্ক ম্যানেজারকে আরও উন্নত করেছে। বিভিন্ন ধরনের কানেকশন সেটআপ একটি ম্যানেজারের আওতায় এনেছে। মোবাইল ইন্টারনেট কানেকশন এখন অনেক সহজ।

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.