বলেছিলাম না, এক এক করে বলবো আমি লিনাক্সে কি কি করছি। আমি বলবো এজন্যই যে এটা প্রচুর ব্যবহারকারীদের কাজে লাগবে। আমি এবার ডায়াল-আপ কানেকশনের কথা বলি। ল্যান নেটওয়ার্ক করা লিনাক্সে খুবই সহজ। যে-কেউ এটা করতে পারে। কিন্তু মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করাটা একটু কঠিন। আমি যেহেতু এটা ব্যবহার করি, তাই এই অংশটা আমি শুরুতে দেখাবো। আর এটা শুরুতে দেখানোর আরও একটা কারণ হচ্ছে এটা ছাড়া পরের কাজগুলি করা যাবেনা।

আমি মোডেম হিসেবে ব্যবহার করছি একটি নোকিয়া মোবাইল এবং এই মোবাইলটি আমার USB পোর্টের সাথে সংযুক্ত। প্রথমে আমি টার্মিনালে গিয়ে “sudo wvdialconf” কমান্ডটা দিলাম (এখানে উবুন্টু আমার কাছে ইনস্টলেশনের সময় তৈরী করা ইউজারের শব্দচাবি বা পাসওয়ার্ড জানতে চাইলো এবং আমি সেটা সরবরাহ করলাম)। আমার উবুন্টু সয়ংক্রিয়ভাবে আমার মডেম চিহ্নিত করে সেটা সেভ করে নিলো। কিভাবে করলো, কোথায় সেভ করলো, ইত্যাদী মনেহয় আমাদের জানার দরকার নেই। Continue reading »