আমার লিনাক্স ডেস্কটপ

আমি অতো ভালো লিনাক্স বুঝি না। তবে কেনোজানি আমার সবসময়ই লিনাক্সকে প্রাথমিক ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করতে ইচ্ছে করে। কিছুদিন আগে আমি একটা ভালো ল্যাপটপ যোগাড় করেছি এবং সেটাতে উইন্ডোজ ২০০০ অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করতাম। কিন্তু ঐ যে বললাম আমার লিনাক্স ব্যবহারেের জন্য একটা ইচ্ছা সবসময়ই ছিলো… 🙂

এর আগেও অনেকবার লিনাক্সের অনেক ডিস্ট্রিবিউশন ইনস্টল করেছি, কিন্তু শেষ পর্যন্ত ফিরে গিয়েছি উইন্ডোজে। কারন এই লিনাক্সে এই আছে তো ওটা নেই! আবার ওটা আছে কিন্তু এটা নেই, ইত্যাদী সমস্যার জন্য আমি লিনাক্স ছেড়ে দিয়েছিলাম। আমি অনেককে লিনাক্সে ব্যবহারে উৎসাহিত করতাম আবার আমি নিজেই চালাই না, 🙂 কেমন না! কিন্তু এবার কোমর বেঁধে নেমেছি।

লিনাক্সের প্রতি যেমন দুর্বলতা ছিলো ঠিক তেমনি একটা দূর্বলতা ছিলো উবুন্টু লিনাক্সের প্রতি। কারন বলে বোঝাতে পারবোনা, একটু গুগল্ করলে বোঝা যাবে।


যাই হোক, আমার এই ল্যাপটপে এখন ধুমায় চলছে উবুন্তু/উবুন্টু…..

এখান আমি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছি, কিভাবে কি করা যায়। এক এক করে সব এখানে আপডেট করতে থাকবো। আশাকরি পাঠকদের অনেক কাজে লাগবে……

1 thought on “আমার লিনাক্স ডেস্কটপ”

  1. চমৎকার । ব্রডব্যান্ড নেটের কানেকশন থাকলে প্রয়োজনীয় সব কাজের সফটওয়্যার খুজে পাবেন। উবুন্টু লিনাক্স সত্যিই অসাধারণ।বাপরে ককিছু চালাইতেছেন একলগে 🙂

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top