মোবাইল ফোন ব্যবহার করে উবুন্টু লিনাক্সে ইন্টারনেট!.

বলেছিলাম না, এক এক করে বলবো আমি লিনাক্সে কি কি করছি। আমি বলবো এজন্যই যে এটা প্রচুর ব্যবহারকারীদের কাজে লাগবে। আমি এবার ডায়াল-আপ কানেকশনের কথা বলি। ল্যান নেটওয়ার্ক করা লিনাক্সে খুবই সহজ। যে-কেউ এটা করতে পারে। কিন্তু মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করাটা একটু কঠিন। আমি যেহেতু এটা ব্যবহার করি, তাই এই অংশটা আমি শুরুতে দেখাবো। আর এটা শুরুতে দেখানোর আরও একটা কারণ হচ্ছে এটা ছাড়া পরের কাজগুলি করা যাবেনা।


আমি মোডেম হিসেবে ব্যবহার করছি একটি নোকিয়া মোবাইল এবং এই মোবাইলটি আমার USB পোর্টের সাথে সংযুক্ত। প্রথমে আমি টার্মিনালে গিয়ে “sudo wvdialconf” কমান্ডটা দিলাম (এখানে উবুন্টু আমার কাছে ইনস্টলেশনের সময় তৈরী করা ইউজারের শব্দচাবি বা পাসওয়ার্ড জানতে চাইলো এবং আমি সেটা সরবরাহ করলাম)। আমার উবুন্টু সয়ংক্রিয়ভাবে আমার মডেম চিহ্নিত করে সেটা সেভ করে নিলো। কিভাবে করলো, কোথায় সেভ করলো, ইত্যাদী মনেহয় আমাদের জানার দরকার নেই।

এবার “sudo gedit /etc/wvdial.conf” কমান্ডটি দিয়ে GEdit-এ wvdial.conf নামের ফাইলটি খুলে ভেতরে কিছু পরিবর্তন করে দিলাম। পরিবর্তিত লেখাগুলি এরকম:
[Dialer Defaults]
Init1 = ATZ
Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
Init3 = AT+CGDCONT=1,"IP","gpinternet"
Modem Type = USB Modem
Baud = 460800
New PPPD = yes
Modem = /dev/ttyACM0
ISDN = 0
Phone = *99#
Password = gp
Username = gp

এখানে যেই বিষয়টি পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে Init3 = AT+CGDCONT=1,”IP”,”gpinternet” একটি লাইন ঢোকানো হয়েছে, ফোন নম্বর দেয়া হয়েছে, ইউজারনেম এবং পাসওয়ার্ড দেয়া হয়েছে। এরপর ফাইলটি সেভ করে Gedit বন্ধ করে দিলাম এবং “wvdial” কমান্ডটি লিখে এন্টার দিলাম এবং আমিইন্টারনেটে সংযুক্ত হয়ে গেলাম। এটা ছিলো টেক্সট মোডে কিভাবে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়। কিন্তু এখানে সবচাইতে খারাপ যে বিষয়টি সেটা হলো, আপনি যতক্ষন ইন্টারেটে সংযুক্ত থাকবেন ততক্ষন একটি টার্মিনাল খুলে রাখতে হবে, যেটা অনেকেই পছন্দ করবেন না।

30 thoughts on “মোবাইল ফোন ব্যবহার করে উবুন্টু লিনাক্সে ইন্টারনেট!.”

  1. দারুন আমার নোকিয়া 3230র ডাটাক্যাবলটা কিনেনেই আমিও ট্রই করব। আরকোডগুলো ছোট দেখাচ্ছে কেন? Quoteবা ফন্ট ছোট করেছিলেন নাকি
    যাই হোক কমেন্টে দিয়ে দিলাম

    [Dialer Defaults]
    Init1 = ATZ
    Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
    Init3 = AT+CGDCONT=1,”IP”,”gpinternet”
    Modem Type = USB Modem
    Baud = 460800
    New PPPD = yes
    Modem = /dev/ttyACM0
    ISDN = 0
    Phone = *99#
    Password = gp
    Username = gp

  2. জানিনা কেমন করে হয়েছিলো, ইদানিং উইন্ডোজ ব্যবহার কম করছি তাই আমার চোখে ধরা পড়েনি। লিনাক্সে কিন্তু ঠিকই দেখাচ্ছিলো।

    এখন আশাকরি ঠিক আছে।

    এই পোস্টের একটা আপডেট দেয়া হলো…

  3. “sudo gedit /etc/wvdial.conf”
    এই কমান্ডটি টা কোথায় লিখবো?
    উপরের টা লিখার পরই দিয়েছি,কিন্তু কাজ করে না।
    please healp me.

    -rajib

  4. রাজিব,
    অনুগ্রহ করে আবার লেখাটি পড়ুন এবং ছবি দেখুন। সেখানেই বলা আছে যে আপনি টার্মিনাল (শেল) কিভাবে খুলবেন। এই কমান্ডটি আসলে টার্মিনালে (বা শেল) লিখতে হবে।

  5. আমি যখন শেল খুলে “sudo wvdialconf” লিখলাম, সে আমার মডেম পেল। এর পর সেখানএই “sudo gedit /etc/wvdial.conf” লিখলাম, সে কমান্ড কেনট ফাউন্ট জানাল। এর পর আমি শুধু “sudo gedit” লিখলাম, সে Gedit খুল্ল। আমি “[Dialer Defaults] থেকে Username = gp” পরজন্ত লিখে save দিলাম। এর পর আগের শেল এই “wvdial” কমান্ডটি লিখে এন্টার দিলাম এবং সে জানালো Password, Username ইনেভেলিড।
    what can I do now?

    -Rajib

  6. “wvdial” কমান্ডটি এভাবে দিন: “sudo wvdial” তারপরে কি কি তথ্য দেখা যায়, সেটা কপি করে এখানে পেস্ট করুন…

  7. raju@raju-desktop:~$ “sudo wvdial”
    bash: sudo wvdial: command not found
    raju@raju-desktop:~$ sudo wvdial
    [sudo] password for raju:
    WvDial: WvDial: Internet dialer version 1.56
    WvModem: Cannot get information for serial port.
    WvDial: Initializing modem.
    WvDial: Sending: ATZ
    WvDial Modem: ATZ
    WvDial Modem: OK
    WvDial: Sending: ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
    WvDial Modem: ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
    WvDial Modem: OK
    WvDial: Modem initialized.
    WvDial: Configuration does not specify a valid phone number.
    WvDial: Configuration does not specify a valid login name.
    WvDial: Configuration does not specify a valid password.
    raju@raju-desktop:~$

  8. Thanks for ur help.
    আমি ওেনক গুেলা েপ্লয়ার েপয়েছি। িকন্তু ওেনক েচষ্টা করেও ইস্টল করতে পাির িন। আপিন যদি আমােদর একটা প্লেয়ার ইস্টল কের েদখােতন, তাহলে খুব ভাল হত।
    েযমন: Mplayer.
    এটা উবুন্টু েত ব্যবহােরর জন্য খুবই ভাল player. িকন্তু এটা(সব software) নামােনার পর ইস্টল করার েকান ভাল উপায় েদয়া থােকনা। আিম বুঝেত পাির না, এরা এগুেলােক(readme file এর েভতর) এত complex করে িলখেেছ েকন। ওথচ, আপনার েলখা গুেলা কত সুন্দর েবাঝা যায়।

    http://www.mplayerhq.hu/design7/news.html

    আমরা Mplayer টা এখােন পাব।
    িকন্তু ইস্টল করতে িগয়ে বােধ যত ঝােমলা।
    েযমন: ./configure িকভােব কোথায় িলখব। make, make install কোথায় িলখব ইত্যািদ।

  9. অমি ভাই, সেট ভেদে কি এই সেটিংস এর কোথাও কি চেঞ্জ হবে?? আমি সিমেন্স c65 ইউজ করছি উইন্ডোজে ইন্টারনেট এর জন্য।

  10. সেরকম হবার কোনো সুযোগ নেই। লিনাক্স সব মোবাইলকে একই মডেম হিসেবে ট্রিট করে।

  11. উবুন্টু ৬.০৬ এ কি এটা করা সম্ভব আমি তো চেষ্টা করেও পারলাম না।

  12. উবনতু তে কীবর্ডে া,অ, কাজ করে H কী-তে এবং ব,ভ কাজ করে F কী-তে কিন্তু আমার কী বোর্ড লে আউটে H কী-তে লিখা আছে ব,ভ এবং F কী-তে লিখা আছে া,অ এবং উইন্ডোজে এটি ঠিক এভাবেই কাজ করে। এজন্য উবনতু তে বাংলা টাইপ করতে খুব সমস্যা হচ্ছে। দয়া করে বলবেন কি , কেমন করে এই ২টা কী এর কাজ পরিবর্তন করব?

  13. উবুনতু তে কীবর্ডে া,অ, কাজ করে H কী-তে এবং ব,ভ কাজ করে F কী-তে কিন্তু আমার কী বোর্ড লে আউটে H কী-তে লিখা আছে ব,ভ এবং F কী-তে লিখা আছে া,অ এবং উইন্ডোজে এটি ঠিক এভাবেই কাজ করে। এজন্য উবনতু তে বাংলা টাইপ করতে খুব সমস্যা হচ্ছে। দয়া করে বলবেন কি , কেমন করে এই ২টা কী এর কাজ পরিবর্তন করব?

  14. আমার মডেমটা হচ্ছে সনি এরিকসন – আমি ল্যাপটপে ব্যবহার করি। উবুন্টুতে আপনার কমান্ডটা দিলে দেখাচ্ছে

    smilitude@penguin:~$ sudo wvdialconf
    [sudo] password for smilitude:
    Editing `/etc/wvdial.conf’.

    Scanning your serial ports for a modem.

    ttyS0: ATQ0 V1 E1 — �����
    ttyS0: failed with 2400 baud, next try: 9600 baud
    ttyS0: ATQ0 V1 E1 — !)���!�
    ttyS0: failed with 9600 baud, next try: 115200 baud
    ttyS0: ATQ0 V1 E1 —
    ttyS0: and failed too at 115200, giving up.
    Modem Port Scan: S1 S2 S3

    Sorry, no modem was detected! Is it in use by another program?
    Did you configure it properly with setserial?

    Please read the FAQ at http://open.nit.ca/wiki/?WvDial

    If you still have problems, send mail to .

    :-ূ আমাকে একটু সাহায্য করা যায় ?

  15. আর আমি আমার LAN ও কনফিগার করতে পারছি না, কারণ আমার প্রোভাইডার ম্যাক অ্যাডরেসের উপর লাইন দেয়। ম্যাক উইন্ডোজ এ পাল্টানো সোজা কিন্তু উবুন্টু ৮.১০ এ আমি হিমশিম খেলাম, একভাবে করার পর ম্যাক পাল্টালো কিন্তু পুরা নেটওয়ার্ক সিস্টেম ধসে গেল!

  16. Its easy to change the MAC address.
    I write something like this in terminal

    sudo ifconfig eth0 down hw ether 00:19:D1:8C:4E:D3
    sudo ifconfig eth0 up

    (I wrote it here, just in case someone gets the same problem, and look in your blog and cant find the solution – and then gets frustrated to be referred to an inactive forum)

  17. Pingback: উজ্জলের ব্লগ সাইটে স্বাগতম » Blog Archive » মোবাইল ফোন ব্য

  18. Ripon Majumder

    আমি উবুন্টুর ফ্রি সিডি ডাকযোগে সংগ্রহ করে এখন উইন্ডোজের সাইড বাই সাইড উবুন্টু ব্যবহার করছি। উবুন্টুতে মূল সমস্যা যা হচ্ছে তা হলো- মোবাইল ফোন মডেম হিসেবে ব্যবহার করতে পারছি না। কানেক্ট করার পর কিছুক্ষণ ভালো চললেও অল্প কিছুক্ষণের মধ্যে কোন পেজ লোড হচ্ছে না। রিকানেক্ট করলে ঠিক হচ্ছে তবে তা মাত্র কিছুক্ষণের জন্য। মোবাইল ফোনের ব্লু-টুথ দিয়ে ইন্টারনেট শেয়ারিং করার চেষ্টা করেছি। সফল হইনি। বুঝতে পারছি না সমস্যাটা কোথায় ? উইন্ডোজে কিন্তু এরকম কোন সমস্যা নেই। সন্ধ্যা থেকে রাত দুটো পর্যন্ত একটানা ঐ মোবাইল ফোন মডেম দিয়েই ইন্টারনেট ব্যবহার করছি। আমার মোবাইল ফোন : উইন্ডোজ ৬, এইচটিসি- এস৬২০।

  19. When i write the command “sudo wvdial” in the terminal
    i found the following result and internet is not connected.Please help মে.

  20. When i write the command “sudo wvdial” in the terminal
    i found the following result and internet is not connected.Please help .
    –> WvDial: Internet dialer version 1.60
    –> Cannot open /dev/ttyACM0: No such device
    –> Cannot open /dev/ttyACM0: No such device
    –> Cannot open /dev/ttyACM0: No such device

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top