যেকোনো মোবাইলে ২০টি এফঅ্যান্ডএফ সুবিধা দিচ্ছে ওয়ারিদ

বাংলাদেশের মোবাইল টেলিফোনের ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ ২০টি এফঅ্যান্ডএফ সুবিধাসহ তিনটি অনন্য প্যাকেজ ঘোষণা করেছে ওয়ারিদ টেলিকম। পোস্ট-পেইড গ্রাহকদের জন্য এ প্যাকেজে থাকছে যেকোনো মোবাইল অপারেটরের ২০টি নম্বর তালিকাভুক্ত করার সুযোগ। আকর্ষণীয় এই অফারে পরিবারের সদস্য, বনধুবান্ধব, সহকর্মী এবং পরিচিতদের তালিকাভুক্ত করার প্রচলিত এফঅ্যান্ডএফ’র সব ধারণা পাল্টে দেবে।

নতুন অফারে ‘জাহি’ পোস্ট-পেইডের সব প্যাকেজের গ্রাহক ওয়ারিদ থেকে ওয়ারিদ এফঅ্যান্ডএফ নম্বরে মাত্র ৬০ পয়সায় এবং অন্য মোবাইল অপারেটরে এফঅ্যান্ডএফ নম্বরে ১.২০ টাকায় কল করতে পারবেন। ‘জাহি’ ৩০০ পোস্ট-পেইড গ্রাহক এফঅ্যান্ডএফ ছাড়া যেকোনো নম্বরে প্রতি মিনিট ১.৪০ টাকা, ‘জাহি’ ১২৫ পোস্ট-পেইড গ্রাহক ১.৪৫ টাকা ও ‘জাহি’ ৫০ পোস্ট-পেইড গ্রাহক ১.৫০ টাকায় কল করতে পারবেন।

এই অফারে ‘জাহি’ ৩০০ পোস্ট-পেইড গ্রাহকরা যেকোনো মোবাইলে ২০টি এফঅ্যান্ডএফ সুবিধা এবং প্রতি সেকেন্ড পালস ছাড়াও বিনামূল্যে ৩০০ মিনিট টকটাইম, ২০০টি এসএমএস, ২০টি এমএমএস ও ১০ মেগাবাইট জিপিআরএস সুবিধা পাবেন।

‘জাহি’ ১২৫ পোস্ট-পেইড গ্রাহকরা পাবেন যেকোনো মোবাইল অপারেটরে ১৫টি এফঅ্যান্ডএফ সুবিধা। এ ছাড়াও এ প্যাকেজের গ্রাহকরা বিনামূল্যে ১২৫ মিনিট টকটাইম, ১২৫টি এসএমএস, ১০টি এমএমএস ও ৫ মেগাবাইট জিপিআরএস সুবিধা পাবেন। আর ‘জাহি’ ৫০ প্যাকেজের গ্রাহকরা নতুন অফারে ১০টি এফঅ্যান্ডএফ সুবিধাসহ বিনামূল্যে ৫০ মিনিট টকটাইম, ৫০টি এসএমএস, ৫টি এমএমএস ও ২ মেগাবাইট জিপিআরএস সুবিধা পাবেন।

দেশব্যাপী ১০৬টি বিক্রয় ও গ্রাহক পরিষেবা কেন্দ্র এবং ফ্র্যাঞ্চাইজ বিক্রয় কেন্দ্রে ওয়ারিদ ‘জাহি’ পোস্ট-পেইড সংযোগ পাওয়া যাচ্ছে। এ ছাড়াও পার্টনারদের এবং সাধারণ বিক্রয় কেন্দ্র্রেও ওয়ারিদের এ সংযোগ পাওয়া যাচ্ছে।

শালাদের নাই নেটওয়ার্ক আবার দেয় ওফার। মানুষ কি গাছে উঠে কথা বলবে? তবে এইবার জমবে মজা! দেখা যাক অন্যরা এখন কি করে!!!

4 thoughts on “যেকোনো মোবাইলে ২০টি এফঅ্যান্ডএফ সুবিধা দিচ্ছে ওয়ারিদ”

  1. ওয়ারিদ ও অন্যান্য ওপারেটরের খাওয়া নাই, একেটেল ও গ্রামিণ is the best. ওয়ারিদ যদি মধ্যপ্রচ্য থেকে কল টারমিনেট করে তাহলে হয়তো তারা টিকে থাকতেও পারে তাছারা বাংলাদেশে গ্রামিণের সাথে পেরে ওঠা অসম্ভব। এটা আমার challange থাকলো…

  2. এই পর্যন্ত মনে হয় একটা কল পেয়েছিলাম 016 থেকে।

  3. আমি আজ পর্যন্ত 016 থেকে ফোন পেলাম না। একবার এস এ পরিবহনে টাকা তুলতে গিয়েছিলাম, সেখানে দেখি 016 লাগায় রাখছে মিসড্ কল দেবার জন্য, কল দেই ঢুকে না। ড্রয়ারের ভেতরে নেটওয়ার্ক নাই। বারান্দায় নেটওয়ার্ক পায়। আমার সামনে সিমটা ফেলে দিলো ওরা।

    উত্তরাতে এই অবস্থা হলে অন্যখানে কি হবে!!!

  4. রুমেল

    আমি একটা যাহী নিলাম।আগে বিশটা এফ.এন.এফ থাকলেও কল রেট ভালো ছিলো না।
    এখন কিন্তু খুই ভালো কল রেট।
    আর নেওয়ার্ক প্রবলেমটাও খুবই কম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top