আমি Natasha Lyonne এর ফ্যান। Poker Face আমার বেশ ভালো লেগেছিল। হ্যাঁ, গল্পের দুর্বলতা আছে, অনেক কেস নিজে নিজেই সমাধান হয়ে যায়, কিন্তু নাতাশার ওই কর্কশ গলা, রুক্ষ অ্যাটিটিউড আর চার্মের জন্যই দেখা যায়। সেই ভরসাতেই Russian Doll শুরু করেছিলাম।
প্রথম ২ এপিসোড সত্যিই আগুন। নাদিয়া তার ৩৬তম জন্মদিনের পার্টিতে মারা যায়, আবার একই বাথরুমে একই যায়গায় ফিরে আসে। একই রাত, একই মৃত্যু, বারবার। মনে হচ্ছিল Groundhog Day আর Fleabag এর পারফেক্ট মিশ্রণ পাবো। ডার্ক, নিউ ইয়র্কি, একটু ফিলোসফিক্যাল। মনে হচ্ছিল মৃত্যু, ট্রমা আর জীবনের অর্থ নিয়ে দারুণ কিছু বলবে।
সমস্যা শুরু হয় ৩ নম্বর এপিসোড থেকে। লুপের রহস্য যতটা টানে, তার সমাধান ততটাই সস্তা আর জোড়াতালি দেওয়া। অ্যালান চরিত্রটা এসে গল্পকে আরো ঘোলাটে করে। একই মৃত্যু, একই করিডোর বারবার দেখতে দেখতে থ্রিলটা বিরক্তিতে বদলে যায়। সিজন ১ এর শেষটা কোনোমতে শেষ করার জন্যই শেষ করা।
আর সিজন ২ তো রীতিমতো বিপর্যয়। টাইম লুপ থেকে হঠাৎ টাইম ট্রাভেল। সাবওয়ে ট্রেনে উঠে ১৯৮২ সালে মায়ের শরীরে ঢুকে যাওয়া। পারিবারিক ট্রমা দেখাতে গিয়ে সিরিজটা নিজের জনরাই ভুলে যায়। যে ডার্ক কমেডি আর মিস্ট্রির জন্য শুরু করেছিলাম, সেখানে পড়ে থাকে শুধু লম্বা মনোলগ, কান্নাকাটি আর অর্থহীন ছোটাছুটি। এতটা জঘন্য সেকেন্ড সিজন আমি খুব কম দেখেছি।
অভিনয় নিয়ে প্রশ্ন নেই, নাতাশা অনবদ্য। কিন্তু ভালো অভিনেতা দিয়েও দুর্বল স্ক্রিপ্ট বাঁচানো যায় না।
সব মিলিয়ে, প্রথম দুই ঘণ্টা মাস্টারপিস মনে হবে, বাকি ছয় ঘণ্টা মনে হবে কেন দেখলাম।
রেটিং: ৩/১০, তাও শুধু নাতাশার জন্য।