গুগল্ ক্রোম ২

বেশ কিছুদিন হলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল্ ইন্টারনেট ব্রাউজার ছেড়েছে, যার নাম ক্রোম। এরই মধ্যে আপনারা হয়তো গুগল্ ক্রোম ২ এর কথা শুনেছেন। কিন্তু অনেক চেষ্টা করেও গুগল্ ক্রোম ২ পাওয়া যাচ্ছে না 🙂 তাইনা? আমি বলে দিচ্ছি কিভাবে আপনারা গুগল্ ক্রোম ব্যবহার শুরু করতে পারবেন।

আপনার গুগল্ ক্রোম ইনস্টল করা না থাকলে প্রথমে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

একবার ইনস্টল হয়ে গেলে Customize and control Google Chrome থেকে About Google Chrome লিঙ্কে গেলে দেখবোন আপনার ভার্সনটি।

এরপরে আপনাকে গুগল্ ক্রোমের চ্যানেল বদলানোর টুল ডাউনলোড করতে হবে এই লিঙ্ক থেকে।

ডাউনলোড করার পরে গুগল্ ক্রোম বন্ধ করে দিয়ে, ঐ টুলটি রান করতে হবে এবং যে অপশন উইন্ডো আসবে সেখানে Dev: The latest features and bugfixes (~ weekly update) নির্বাচন করে Update বোতামে ক্লিক্ করে Close বোতামে ক্লিক্ করে উইন্ডোটি বন্ধ করে দিতে হবে।

এখন  Customize and control Google Chrome থেকে About Google Chrome লিঙ্কে গেলে দেখা যাবো ক্রোম আপনা আপনি আপডেট করছে, যদি না করে তাহলে Update Now বোতামে ক্লিক্ করলে আপনার ভার্সনটি আপডেট হয়ে যাবে।

এরপরে রি-স্টার্ট দিলেই আপনি পেয়ে যাবেন গুগল্ ক্রোম ২ 🙂

উল্লেখ্য যে গুগল্ ক্রোম কিন্তু এখনো অসম্পুর্ণ, ১ হোক বা ২ হোক, কোনোটাই সম্পুর্ণ না। আপনি ইন্টারনেট এক্সপ্লোডারের বদলে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু এটা আপাতত ফায়ারফক্সের বিকল্প হতে পারছেনা।

6 thoughts on “গুগল্ ক্রোম ২”

  1. আমি অপেরায় চিলাম অপেরায় আছি অপেরায় থাকবো আজীবন। অপেরা যখন শেয়ারওয়্যার ছিল তখন থেকেই ইউজ করি। ফায়ারফক্স খুবএকটা পছন্দ না অনেক গুলো ট্যাব খুললে মাঝে মধ্যে ফ্রিজ হয়ে যায় যেটা অপেরায় কখনো হয়নি। ক্রোমে একটা ভালো জিনিষ করেছে প্রতিটি ট্যাবকে আলাদা প্রসেস হিসেবে গন্য করে ।

  2. ধন্যবাদ অমি। সুন্দর রচনা এর জন্য।
    আমি এরকম কিছু খুজছছিলাম। আরার ধন্যবাদ আমার সময় বাচিয়ে দেওয়ার জন্য।

  3. Pingback: আড্ডা ব্লগ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top