অতি সহজে ফ্লিকর থেকে ছবি ডাউনলোড করুন

মনে করুন আপনার ফ্লিকর একাউন্টে ২০০টি বেশী ছবি আছে এবং কোনো এক কারণে আপনি সেগুলি ডাউনলোড করতে চান। একটি একটি করে ছবি খুলে ডাউনলোড করার মতো বাজে কাজ এই দুনিয়ায় আর হতে পারে বলে আমার মনে হয়না।

কিছুদিন থেকে অনেকে জিজ্ঞেস করছে এরকম কোনো টুল আছে কি-না যা ফ্লিকর থেকে ভালো কোয়ালিটির ছবি ডাউনলোড করে দেবে। আমি নিজেও এরকম একটা টুল খুঁজছিলাম আমার ছবিগুলি ডাউনলোড করে নেবার জন্য। ফ্লিকর নিজে আপলোড করার টুল দিলেও ডাউনলোড করার টুল দেয়না।

আমার ফ্লিকরে অনেক ছবি জমে গিয়েছে আর তাদের পেজেন্টেশনটা আমার ভালো লাগছেনা। তাই ছবি সংগ্রহের জন্য স্কাইড্রাইভ আর প্রজেন্টেশনের জন্য ফেইসবুকই ভালো।

অনেক খোঁজাখুজি করে দু’টো এপ্লিকেশন পেলাম। দু’টি এপ্লিকেশনই দুর্দান্ত! দুটোই ডটনেট প্লাটফর্মের উপরে ভিত্তি করে তৈরী করা হয়েছে আর মজার বিষয় হলো দু’টি এপ্লিকেশনেরই নাম ডাউনলোডর 🙂

একটি পাওয়া যাবে http://janten.com/downloadr/ ওয়েব সাইট থেকে, আর অপরটি কোডপ্লেক্সের প্রকল্প, পাওয়া যাবে http://flickrdownloadr.codeplex.com/ ওয়েব সাইট খেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top