আমার বোন স্কুলে পড়ে। আগে ওর জন্য আমাদের ল্যান্ডফোনে বিরক্তিকর ফোন আসতো, কিন্তু ইদানিং দেখি বাসার সামনেও ছেলে পেলে দাঁড়িয়ে থাকে ওর স্কুলে যাওয়ার বা আসার সময়। বিষয়টা খতিয়ে দেখতে একদিন এক ছেলের কাছ থেকে তথ্য নিলাম এবং জানতে পারলাম যে এরা আর কেউ না, এরা সেই ছেলে যারা ফোনে বিরক্ত করতো। ফোনের বিষয়টা মেনে নেয়া যায়, অনেকে কাজ কাম না থাকলে বসে বসে ফোন ঘুরায় (আর ফোন যদি নিজের না হয়, তাহলে তো কথাই নেই), যদি ভুল করে কোনো মেয়ে ফোন ধরে ফেলে, তাহলে সেই নম্বর টুকে নিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে বিলিয়ে দেয়।
ফোন পর্যন্ত ঠিক আছে, তাহলে এরা বাসার ঠিকানা পেলো কিভাবে!! আর আজকে বাসায় আসছে, কালকে অন্য কিছুও করতে পারে। ঘটনা কি!
ঘটনা কিছুই না, গত অক্টোবর মাস থেকে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড অনলাইনে বিল দেখার সিস্টেম বের করেছে। বড়ই জটিল উদ্ভাবন (!), যা দিয়ে আপনার ফোন নম্বর ধরে আপনার নাম ঠিকানার মতন স্পর্শকাতর তথ্য বের করে ফেলা যাবে এবং এটা যে-কেউ করতে পারবে। প্রথমত আপনাকে http://203.112.222.42/ ঠিকানায় যেতে হবে (হায় রে, একটা ডোমেইন নেম যোগাড় করতে পারেনি!), সেখানে গিয়ে ব্যবহারকারীর নাম হিসেবে আপনার এরিয়া কোড সহ ফোন নম্বর (যেমন ঢাকা হলে ০২০০০০০০০) দিতে হবে এবং সেটাই পাসওয়ার্ড হিসেবে দিতে হবে। ব্যাস আপনি ভিতরে ঢুকে গেলেন এবং চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করেও দিতে পারেন। এবার চলে যান মাসের বিল দেখার লিঙ্কে এবং বিল থেকে বের করে নিন আপনার কাঙ্খিত ঠিকানা।
এখন থেকে আপনার ফোন নম্বর ধরে যে-কেউ আপনার ঠিকানা বের করে ফেলতে পারবে। ধন্যবাদ বিটিটিবিকে এরকম উদ্ভট একটা আইডিয়া বের করার জন্য! 🙂
Really strange !!! what an innvation BTTB !! otherday my neighbour was complaing to my friend who works at GP customer care that she’s been getting fad-up with some ppl for last couple of days. i heard her story how they were disturbing her. why we cant have such system to detect somebody doesnt matter where they are calling from. we cant imagine it in USA or any european country. ploice can catch anybody once they are informed. in our country we are opening the door for bad ppl to disturb us more !! wow ….what should i call it !
অমি , আমার মনে হয় এই তথ্যগুলো আসলে এমনিতেই সহজলভ্য(বিলিং এর ইনফো বাদে)। তোমার মনে আছে আগে টেলিফোন ডিরেক্টরি পাওয়া যেত যেখানে সব টেলিফোন নাম্বার হোল্ডারদের বিস্তারিত ঠিকানা পাওয়া যেত?
কিন্তু একটা ব্যাপার স্বীকার করাই লাগবে যে এইভাবে বিটিটিবির সাইট থেকে ইনফরমেশন পাওয়াটা হাস্যকর। ঐ পেজে গেলে সবার উপরে দেখাচ্ছে Author : M. Mohsin Khan ‘ Company : Flora Systems Limited ‘ – বড়ই হাস্যকর – এল.ও.এল
সাইটটাতে কয়েকটা পেইন আছে।
– বিলের তথ্যই বা কেনো মানুষের কাছে উন্মুক্ত থাকবে!
– সাইটে একটা বিল লোড হতে সময় লাগে দুই থেকে তিন মিনিট। সেটা আরেকটা পেইন।
– সাইটটা করা এ এস পি ভাষা ব্যবহার করে। আমাদের এত টাকা (!) যে আমরা মাইক্রোসফটের পযুক্তি টাকা দিয়ে ব্যবহার করছি? তাহলে সবসময় ভিক্ষা চাই কেনো?
সাইট টা দেখে মনে হয় ব্রিটিশ আমলে করা। যাই হোক,আমি গিয়ে আমার নাম্বারের পাসওয়ার্ড চেন্জ করে দিয়ে আসছি।
আমার ধারণা সাইট টা সাধারণ মানুষের দেখার জন্য করা হয় নাই। করা হইছে টাকা খাওয়ার জন্য। যেন তেন একটা সাইট দাড় করাইয়া দেখেন গিয়া কয়েক লাখ টাকা বিল দিছে।
আর ওই সাইটে কিছু বানান ভুল ও আছে, view কে লিখছে vew. দেশের service sector এর একটা সাইটের যদি এই অবস্থা হয়, এখনকার বাচ্চারাও এর চাইতে ভালো সাইট বানাইতে পারে।
Stupid…purely stupid
আমি শাফিনের সাথে একমত। সম্ভবত সাইটটা করা হয়েছিলো মূলত টাকা খাওয়ার ধান্দায়। আর এখন যেহেতু সেটা হয়ে গ্যাছে, তারা আর তোয়াক্কা করে না।
Flora Systems Limited…BTTB whom to bleme.. damn how frustrating.. who will take responsibility?
no wonder corruption played the role..