Tags
আমার ব্লগের পাঠকরা এবং লিনাক্স ব্যবহারকারীরা অনেকেই জানেন যে প্রতিবার উবুন্টু লিনাক্সের নতুন সংস্করণ আসার সাথে সাথে আমি এর ডিভিডি বিনামূল্যে কিছু সহজ শর্ত সাপেক্ষে বিতরণ করে থাকি।
গত ২৩ এপ্রিল ঝাকানাকা কিছু ফিচার নিয়ে বের হয়েছে উবুন্ট লিনাক্সের নতুন সংস্করণ জন্টি জ্যাকোল্প, সেদিনই বিভিন্ন মেইলিং লিস্টে সবাইকে জানিয়েছিলাম যে আমি ডিভিডি বিতরণ শুরু করবো গত রবিবার থেকে। কিন্তু নানা ব্যস্ততার জন্য ডিভিডি সংগ্রহ হয়ে গেলেও ঘোষণা দেয়া হয়ে ওঠেনি।
যাই হোক এক নজর দেখে নেই আমার কাছ থেকে কিভাবে পাবেন এই ডিভিডি:
- ডিভিডি গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই একটি ফাঁকা (Blank) ডিভিডির বিনিময়ে উবুন্তু জন্টি জ্যাকল্প ডিভিডি সংগ্রহ করতে হবে।
- বিনিময়কৃত ডিভিডিতে কোনো অবস্থাতেই কোনো দাগ থাকা চলবে না, সুতরাং কেনার সময় পর্যবেক্ষণ করে ক্রয় করুন।
- আমার কাছ থেকে ডিভিডি নেয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটার অনুলিপি বা কপি করে বিতরণ করতে হবে।
- গ্রাহককে ডিভিডি বাংলাদেশের ভেতরে যে-কোনো ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগে পাঠানো যাবে, সেই ক্ষেত্রে গ্রাহককে আগে ফাঁকা ডিভিডি আমার ঠিকানায় পাঠাতে হবে এবং ডাক বা কুরিয়ার মাসুল গ্রাহককেই বহন করতে হবে। এই ক্ষেত্রও দ্বিতীয় শর্তটি প্রযোজ্য হবে।
- বাংলাদেশের বাহিরের কোনো গাহকের অনুরোধ গ্রহণ করা হবে না। তাদের ইন্টারনেটের গতি যথেষ্ট ভালো, তাই তাদেরকে ডাউনলোড করে নিজ এলাকায় বিলি করার জন্য উৎসাহিত করা হলো।
- গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই উবুন্তু জন্টি জ্যাকল্প সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।
- একজন গ্রাহক শুধু একটি ডিভিডি গ্রহণ করতে পারবেন, বন্ধ বা স্বজনের জন্য অনুরোধ গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে ডিভিডি গ্রহণের জন্য বন্ধু বা স্বজনকে আসার জন্য উৎসাহিত করা হলো।
- ডিভিডি বিনিময়ের সময় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এর পরে কোনো রকম সাক্ষাত বা ফোন কল না করার জন্য অনুরোধ করা হলো।
- (ঐচ্ছিক) আমি মাঝারি মানের ডিভিডি সরবরাহ করি, তাই আপনাদের অনুরোধ করা হলো একেবারেই সস্তা দামের ফাঁকা ডিভিডি দেবেন না। কারণ আপনার দেয়া ডিভিডিটাই কিন্তু আমি রাইট করে আরেক ভাইকে দেবো। বিষয়টা অনুগ্রহ করে মাথায় রাখবেন।

উক্ত শর্তগুলি গ্রহণ করতে পারলে অনুগ্রহ করে ০১১ ৯৯৩৮ ১০০৫ নম্বরে ফোন করে “রুশো” এর সাথে যোগাযোগ করে স্থান এবং সময় নির্ধারণ করে ডিভিডি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে আমার কাছে উবুন্তু জন্টি জ্যাকল্প এর ডিভিডি ছাড়াও কুবুন্তু জন্টি জ্যাকল্প এর ডিভিডি আছে। এইগুলি সংগ্রহ করতে হলে “রুশো” এর সাথে যোগাযোগ করে প্রথমদিন ফাঁকা সিডি দিয়ে যেতে হবে এবং পরেরদিন সেই সিডি (বিষয়বস্তু সম্বলিত) ফেরৎ নিতে হবে। তবে সিডির ক্ষেত্রেও উপরোক্ত শর্তগুলি প্রযোজ্য হবে।
কিছুদিন আগে উবুন্টু জন্টি জ্যাকোল্পের ডেক্সটপ নটিফিকেশন ৩টি নমুনা পাবলিশ করা
হয়েছিলো, সেগুলি একবার দেখতে পারেন নমুনা ১, নমুনা ২, নমুনা ৩ লিঙ্কসমূহ থেকে।
ভাইয়া,
দারুন একটা পোষ্ট দিলেন। ধন্যবাদ…..
অমি ভাইয়া,
আজ দুপুর ২:৫০সমঢ ০১১৯৯৩৮০১৫০ মোবাইল করলে রুশো নামে কাউকে পাই নাই……
ধন্যবাদ…
গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।
আমি চাই.. কিন্তু কই পাই,…..
প্রতিবারের মত এবারও আপনাকে ধন্যবাদ।
???????
এখন তো ‘জন্টি জ্যাকোব’ দিচ্ছেন
?গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই হার্ডি হেরণ ডিভিডি সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।? –
এখন তো ‘জন্টি জ্যাকোব’ দিচ্ছেন
Thanks for pointing out the mistake. I fixed it now.
@Fahim Murshed
Please call 011 9938 1005 and talk with Rusho…
আমি কোলকাতার(ইন্ডিয়া) থেকে কিছু দূরে এক গ্রামে থাকি। এখানে স্পীড খুব কম(আমি 20MB ডাউনলোড করেছি ৩ ঘণ্টায়)। আমি কি আপনার বিতরণ করা ডি.ভি.ডি. পেতে পারি? যদি পাই খুব ভালো লাগবে।
ধন্যবাদ
vi, kindly apner address ta ki amake mail korben? thahole ami blank dvd patate pari.
ank thanks… but i need it .. pls send me a copy…
আমি চট্টগ্রামে থাকি, তাই ফাকা ডিভিডি’র বদলে মোবাইলে ফ্লেক্সি করে দিলে ডিভিডি পাঠানো যাবে কি
ggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggg
আমারোতো একটা দরকার আছিল। গতকাল থেকে আমি কুবুন্টু ৯.০৪ সিডি ডাউনলোড শুরু করেছি। আশা করি কালকের মধ্যে ডাউনলোড শেষ হবে।
অমি ভাই, আমার একটি ডিভিডি লাগবে। আমি পূনরায় হাডর্ি হ্যারন ইন্সটল করেছিলাম। ব্যবহার শুরু করেছিলাম। এ যাত্রায় কিছুটা সহজ লাগছে। মনে হয় জন্টি আরো সহজ এবং সুন্দর হবে। মনে মনে ঠিক করেছি এরপর থেকে লিনাক্স অবশ্য অবশ্যই আমার কম্পিউটারে সব সময়ের জন্য থাকবে।
আমি উবুন্টু ৯.০৪ ডাউনলোড করেছি। কিন্তু যেটা ডাউনলোড করেছি সেটা ঠিক আছে কিনা বুজব কিভাবে। ডাউনলোড করার সময় বেশ কয়েকবার কারেন্ট চলে গিয়েছিল।
ডাউনলোড করা সিডি ঠিকমত ডাউনলোড হয়েছে কি না তা পরীক্ষা করার জন্য এই লিংকে ঢু মারেন:
https://help.ubuntu.com/community/HowToMD5SUM
গত পরশু রুশো ভাইয়ের কাছ থেকে একটা উবুন্টু ও একটা কুবুন্টুর ডিভিডি নিয়েছি। কুবুন্টু ইনস্টল করার পর দেখতে খুব ভালই লাগছিল। কিন্তু তেমন কিছু বুঝি নাই। তাই আবার উবুন্টু ইনস্টল করলাম। এখন বেশ ভালই লাগছে। কারো কাছে কুবুন্টুর ইউজার ম্যানুয়াল থাকলে দিলে খুব উপকার হবে।
অমি ভাই আমি আপনার ব্লগ নিয়মিত পড়ি।আমি জানি আপনি খুবই ব্যাস্ত মানুষ।তবু ও আপনাকে একটা ব্যাপারে লিথার জন্য অনুরোধ করছি।আপনি জানেন কিছুদিন পর wimax আসছে ।আবার এই বছরেই ৩জি আসছে।অনেক সাইটে অনেক রকমের তথ্য পেয়েছি।কেউ বলছে wimax অনেক দেশে ব্যার্থ হয়েছে এর range কম খরচ বেশী এটা এই দেশেও ব্যার্থ হবে আবার কেউ বলছে ৩জি এই দেশে এগিয়ে যাবে । নানা রকম তথ্য ।কিছু দিন আগে wimax কে ভাল জানতাম আবা র আজ এক ব্লগারের ব্লগ পড়ে মনে হল wimax এই দেশে টিকবেনা । আমি আপনাকে লিংক দিয়ে দিলাম আশা করি আপনি এই দুই টি নিয়ে বিস্তারিত লিখবেন এবঙ এগুলো র ভবিষ্যত নিয়েও বিস্তারিত লিখবেন।http://www.somewhereinblog.net/blog/nidralu/28900104
প্লিজ অমি ভাই এটা সময়ের দাবি
@Mamun
আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমি আগাম কোনো কথা বলিনা বা কোনো বিষয় নিয়ে অযৌক্তিক তর্ক করিনা। WiMax যদি আসেই, আমি সেটার prospect বা service status নিয়ে কথা বলতে পারি। ব্লগে অনেকেই অনেক কিছু লিখেন, পরে সেগুলির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। এই বিতর্কে আমি যেতে চাই না। 3G বা WiMax কি আসছে বা কবে আসবে বা এদের সেবার মান কিরকম হবে, সেটা নিয়ে এখন থেকে না লাফিয়ে আমার মনেহয় আমাদের অপেক্ষা করা উচিৎ।
Amader National Developmenter Jonno Kon Sector Better..
1. IT Sector
2. Agro-Product.
Ei tar upor Blog korle Khusi hotam..
plz Bhaiya.
Vhai ami to 011 9938 1005 number a try korechi.
kintu number invelaid bole.
Help me plese
আমার ব্লগে লিনাক্স এবং উবুন্টু নিয়ে ক্যাটাগরি আছে, সেগুলি দেখতে পারেন।
ভাইয়া,
আপনার কাছে কি এই রিপোজিটরী সফটওয়্যার আছে?
থাকলে তা কী আমরা পেতে পারি?
ভাইয়া আপনার কাছে কি KDE – Desktop এনভাইরনমেন্ট এর উবুন্টু সংকরন পাওয়া যাবে।
@রাজীব
I told above that I have Kubuntu, Kubuntu is the KDE based Ubuntu and you can get that too by following the above rules.
অমি ভাইয়া
আমি আপনার দেয়া নম্বরে যোগাযোগ করে ubuntu 9.04 সংগ্রহ করেছি।
ubuntu র সাধারনত কিছুই পারি না।
তার উপর এতে mp3,mpg,wmv,…. ফাইল গুলো চলে না।
এর সাপোর্ট কিভাবে পাব বলতে পারেন কী?
(আমার বাসার PC তে net কানেকশন নাই)
আবার Windows Install করার জন্য আমার পুরা Hard disk ফরমেট হয়েছে।
এ থেকে বাচার উপায় কী?
আশা করি দ্রুত সমাধান পাব…..
@njrazib
নেট কানেকশন ছাড়া তো সমস্যা! কিছু করার নাই রে ভাই 🙁
আমি উবুন্টু ইনস্টল করেছি কিন্তু কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালাতে পারছি না, সব নাকি নেট থেকে নামাতে হবে। কিন্তু আমার নেট নাই। সফটওয়্যারগুলো কি CD আকারে পাওয়া যায়? পাওয়া গেলে, কোথায় পাওয়া যায়? Please, inform me.
skumar_bd@yahoo.co.in
ভাইয়া, আপনার কাছে কি বুন্টু জন্টি জ্যাকোল্প (৯.৪) ডিভিডি রিপোজিটরির ডিভিডি গুলো পাওয়া যাবে। পেলে খুব উপকার হয়।