Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Author Archives: Omi Azad

সবচাইতে সুন্দর বাংলা ফন্ট উইন্ডোস সেভেনে

18 সোমবার মে 2009

Posted by Omi Azad in বাংলা কম্পিউটিং, মাইক্রোসফট, সফটওয়্যার রিভিউ

≈ 38 Comments

Tags

Bangla, Best, Font, Seven, windows, উইন্ডোজ, ফন্ট, বাংলা, মাইক্রোসফট, সেভেন

বাংলা নিয়ে মাইক্রোসফট কাজ করছে বেশী দিন হয়নি। উইন্ডোস এক্সপি সার্ভিস প্যাক ২ এর সাথে প্রথম বাংলা ফন্ট দিয়েছিলো মাইক্রোসফট, পরে সেটার মান আমাদের বেশ হতাশ করে। কিন্তু সেখানেই শেষ না, বৃন্দা নামের সেই ফন্টটিকে মাইক্রোসফট এরই মধ্যে অনেক ঘষা মাজা করে ভিস্তায় সুন্দরভাবে উপস্থিত করে। উইন্ডোস ভিস্তা ব্যবহারকরীরা কোনো বাংলা ফন্ট ইনস্টল করা ছাড়াই বাংলা ব্যবহার করা যায়, কিন্তু উইন্ডোস সেভেন দিচ্ছে আশার চাইতে আরেকটু বেশী।

উইন্ডোস সেভেনের সাথে আসছে সোনার বাংলা নামের একটি ফন্ট। এক কথায় আমি বলতে চাই This is the best Bangla font ever created on earth so far.

মাইক্রোসফট চাইলে অনেক আগে এই ফন্টটা আমাদের দিতে পারতো। কারণ এই ফন্টে যেই অক্ষরগুলি ব্যবহার করা হয়েছে,  মনোটাইপের তৈরী করা সেই অক্ষরগুলি Arial Uni MS নামের ফন্টের মধ্যে অফিস ২০০০ থেকেই ছিলো। নয় বছর পরে সেটাকে ব্যবহার উপযোগী করে “সোনার বাংলা” নামে উপস্থিত করেছে মাইক্রোসফট।

ফন্টটির নমুনা:

সংগ্রহ করুন উবুন্টু জন্টি জ্যাকোল্প (৯.৪) ডিভিডি বিনামূল্যে

24 শুক্রবার এপ্রিল 2009

Posted by Omi Azad in টিউটোরিয়াল

≈ 29 Comments

Tags

উবুন্টু, উবুন্তু, ডিভিডি, বিনামূল্যে, লিনাক্স

আমার ব্লগের পাঠকরা এবং লিনাক্স ব্যবহারকারীরা অনেকেই জানেন যে প্রতিবার উবুন্টু লিনাক্সের নতুন সংস্করণ আসার সাথে সাথে আমি এর ডিভিডি বিনামূল্যে কিছু সহজ শর্ত সাপেক্ষে বিতরণ করে থাকি।

গত ২৩ এপ্রিল ঝাকানাকা কিছু ফিচার নিয়ে বের হয়েছে উবুন্ট লিনাক্সের নতুন সংস্করণ জন্টি জ্যাকোল্প, সেদিনই বিভিন্ন মেইলিং লিস্টে সবাইকে জানিয়েছিলাম যে আমি ডিভিডি বিতরণ শুরু করবো গত রবিবার থেকে। কিন্তু নানা ব্যস্ততার জন্য ডিভিডি সংগ্রহ হয়ে গেলেও ঘোষণা দেয়া হয়ে ওঠেনি।

যাই হোক এক নজর দেখে নেই আমার কাছ থেকে কিভাবে পাবেন এই ডিভিডি:

  • ডিভিডি গ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই একটি ফাঁকা (Blank) ডিভিডির বিনিময়ে উবুন্তু জন্টি জ্যাকল্প ডিভিডি সংগ্রহ করতে হবে।
  • বিনিময়কৃত ডিভিডিতে কোনো অবস্থাতেই কোনো দাগ থাকা চলবে না, সুতরাং কেনার সময় পর্যবেক্ষণ করে ক্রয় করুন।
  • আমার কাছ থেকে ডিভিডি নেয়ার পরে যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটার অনুলিপি বা কপি করে বিতরণ করতে হবে।
  • গ্রাহককে ডিভিডি বাংলাদেশের ভেতরে যে-কোনো ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগে পাঠানো যাবে, সেই ক্ষেত্রে গ্রাহককে আগে ফাঁকা ডিভিডি আমার ঠিকানায় পাঠাতে হবে এবং ডাক বা কুরিয়ার মাসুল গ্রাহককেই বহন করতে হবে। এই ক্ষেত্রও দ্বিতীয় শর্তটি প্রযোজ্য হবে।
  • বাংলাদেশের বাহিরের কোনো গাহকের অনুরোধ গ্রহণ করা হবে না। তাদের ইন্টারনেটের গতি যথেষ্ট ভালো, তাই তাদেরকে ডাউনলোড করে নিজ এলাকায় বিলি করার জন্য উৎসাহিত করা হলো।
  • গ্রাহক শুধু ফাঁকা ডিভিডির বদলেই উবুন্তু জন্টি জ্যাকল্প সংগ্রহ করতে পারবেন, এই লেনদেনে কোনো প্রকার টাকা-পয়সা অন্তর্ভুক্ত থাকবে না।
  • একজন গ্রাহক শুধু একটি ডিভিডি গ্রহণ করতে পারবেন, বন্ধ বা স্বজনের জন্য অনুরোধ গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে ডিভিডি গ্রহণের জন্য বন্ধু বা স্বজনকে আসার জন্য উৎসাহিত করা হলো।
  • ডিভিডি বিনিময়ের সময় সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, এর পরে কোনো রকম সাক্ষাত বা ফোন কল না করার জন্য অনুরোধ করা হলো।
  • (ঐচ্ছিক) আমি মাঝারি মানের ডিভিডি সরবরাহ করি, তাই আপনাদের অনুরোধ করা হলো একেবারেই সস্তা দামের ফাঁকা ডিভিডি দেবেন না। কারণ আপনার দেয়া ডিভিডিটাই কিন্তু আমি রাইট করে আরেক ভাইকে দেবো। বিষয়টা অনুগ্রহ করে মাথায় রাখবেন।


উক্ত শর্তগুলি গ্রহণ করতে পারলে অনুগ্রহ করে ০১১ ৯৯৩৮ ১০০৫ নম্বরে ফোন করে “রুশো” এর সাথে যোগাযোগ করে স্থান এবং সময় নির্ধারণ করে ডিভিডি সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে আমার কাছে উবুন্তু জন্টি জ্যাকল্প এর ডিভিডি ছাড়াও কুবুন্তু জন্টি জ্যাকল্প এর ডিভিডি আছে। এইগুলি সংগ্রহ করতে হলে “রুশো” এর সাথে যোগাযোগ করে প্রথমদিন ফাঁকা সিডি দিয়ে যেতে হবে এবং পরেরদিন সেই সিডি (বিষয়বস্তু সম্বলিত) ফেরৎ নিতে হবে। তবে সিডির ক্ষেত্রেও উপরোক্ত শর্তগুলি প্রযোজ্য হবে।

কিছুদিন আগে উবুন্টু জন্টি জ্যাকোল্পের ডেক্সটপ নটিফিকেশন ৩টি নমুনা পাবলিশ করা
হয়েছিলো, সেগুলি একবার দেখতে পারেন নমুনা ১, নমুনা ২, নমুনা ৩ লিঙ্কসমূহ থেকে।

মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ এক্কেবারে বিনামূল্যে

05 রবিবার এপ্রিল 2009

Posted by Omi Azad in মাইক্রোসফট, সফটওয়্যার রিভিউ

≈ 11 Comments

Tags

2007, ২০০৭, Designer, Explorer, Free, Frontpage, Internet, Micrsoft, Office, Sharepoint, windows, অফিস, ইন্টারনেট, উইন্ডোজ, এক্সপ্লোরার, ডিজাইনার, ফ্রন্টপেইজ, বিনামূল্যে, মাইক্রোসফট, শেয়ারপয়েন্ট

খুব সহজে মাইক্রোসফট বিনামূ্ল্যে কিছু দেয়না। আর দিলেও তা সীমিত সংখ্যক মানুষ বা কোম্পানি পেয়ে থাকে।

তবে মাইক্রোসফটও মাঝে মাঝে একটু পাগলামী করে। তার নমুনা হচ্ছে অফিস শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ তারা এক্কেবারে বিনামূল্যে বিতরণ শুরু করেছে গত ২ এপ্রিল ২০০৯ থেকে। আমি জানিনা কতদিন এরা এই কার্যক্রম চালাবে, তাই সময় ফুরিয়ে যাবার আগেই ডাউলোড করে নেয়া উচিৎ হবে।

ডাউনলোড করার আগে একবার জেনে নেয়া দরকার কি এই শেয়ারপয়েন্ট ডিজাইনার।

আমার জানা মতে প্রথম বিনামূল্যে WYSIWYG (What You See Is What You Get)
HTML এডিটর হিসেবে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার ৪-এর সাথে ফ্রন্টপেইজ এক্সপ্রেস সফটওয়্যারটি দেয়। উইন্ডোস ৯৮ ব্যবহারকারীরা সেটা ব্যবহার করতো। সঠিকভাবে কাজ না করার জন্য অনেকেই একে বলতো WYSIWTF (What You See Is What The Fuck!) এবং এর ব্যবহারে ভাটা পড়তে থাকে।

তবুও খোঁড়া ডিজাইনাররা এটার ব্যবহার করতো। পরে প্রফেশনালদের জন্য আসে মাইক্রোসফট ফ্রন্টপেইজ ৯৭ এবং তখন থেকেই ব্যপক জনপ্রিয় হতে থাকে ফ্রন্টপেইজ এবং তার সর্বশেষ সংস্করণ ২০০৩। কিন্তু এর পরে মাইক্রোসফট ফ্রন্টপেইজকে দুটো আলাদা ভাগ করে ফেলে। একটা মাইক্রোসফট এক্সপ্রেশন ওয়েব যেটা সাধারণ ডিজাইনারদের জন্য এবং অন্যটি মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার, যেটাতে এক্সপ্রেশন ওয়েবের বৈশিষ্ঠ্য ছাড়াও ওয়েব এপ্লিকেশন তৈরীর জন্য বিশেষ ক্ষমতা দেয়া আছে।

আমরা অনেকেই ওয়েব ডিজাইনের জন্য এডোবি ড্রিমউয়েভার ব্যবহার করি, শেয়ারপয়েন্ট ডিজাইনার সেরকম কাজই করে থাকে এবং এর ক্ষেত্রে বাড়তি সুবিধা হলো এটা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তাহলে পাইরেটেড ড্রিমউয়েভার বাদ দিয়ে একবার এটা ব্যবহার করে দেখি। 🙂

  • শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই ঠিকানা থেকে।
  • শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ সম্পর্কে কিছু প্রশ্নোত্তর পাওয়া যাবে এই ঠিকানা থেকে।
  • মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার কাস্টমারদের উদ্দেশ্য করে লিখা একটি চিঠি দেখা যাবে এই ঠিকানা থেকে।

আশাকরি মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ডিজাইনার ২০০৭ ওয়েব ডিজাইনারদের কাজে দেবে।

ইনফ্রারেকোর্ডার একটি দুর্দান্ত ডিভিডি/সিডি রাইট করার সফটওয়্যার

22 রবিবার মার্চ 2009

Posted by Omi Azad in ওপেন সোর্স, সফটওয়্যার রিভিউ

≈ 15 Comments

Tags

Ashampoo, Audio, Burning, CD, Data, DVD, Infra, Nero, Recording, অডিও, ইনফ্রা, এস্যাম্পু, ডিভিডি, নেরো, ভিডিও, রইটিং, রেকোর্ড, সিডি

আমার মনে হয় যারা ডিভিডি/সিডি বার্ণ করে, তাদের মধ্যে ৮০% ব্যবহারকারী, রাইটারের সাথে যে নেরো বার্ণিং রোমের ওইএম সংস্করণটা আসে সেটা ব্যবহার করে, নাইলে পাইরেটেড নেরো ব্যবহার করে। বার্ণিং সফটওয়্যার বলতেই তারা বোঝে নেরো। আমাদের হাতের নাগালেই যে কত সুন্দর সুন্দর ডিভিডি/সিডি
বার্ণিংসফটওয়্যার আছে, সেটা কখনো খুঁজে দেখিনা বা দেখবার চেষ্টা করিনি।

প্রায় বছরখানেক হলো আমি ইনফ্রারেকোর্ডার ব্যবহার করছি। অনেকদিন থেকেই ভাবছিলাম আমার ব্লগ পাঠকদেরকে এটা সম্পর্কে জানাই। নেরো দিন দিন ভারী হতে থাকায় আমি বহুদিন হলো নেরো বাদ দিয়ে এস্যাম্পু বার্নিং স্টুডিও ব্যবহার করছিলাম। এটা একটা সংস্করণ আছে যেটা বিনামূল্যে পাওয়া যায় এই লিঙ্ক থেকে।

যাই হোক, এর পরে একদিন দেখলাম ইনফ্রারেকোর্ডার সম্পুর্ণ ওপেনসোর্স এই এপ্লিকেশনটি দিয়ে ডিভিডি/সিডি বার্ণ করাজন্য প্রয়োজনীয় সবকিছুই করা যায়। ব্যবহারে অনেক সহজ এবং অনেক মজা।

এর মূল ফিচারগুলি এরকম:

  • Create custom data, audio and mixed-mode projects and record them to physical discs as well as disc images.
  • Blank (erase) rewritable discs using four different methods.
  • Record disc images.
  • Fixate discs (write lead-out information to prevent further data from being added to the disc).
  • Scan the SCSI/IDE bus for devices and collect information about their capabilities.
  • Create disc copies, on the fly and using a temporary disc image.
  • Import session data from multi-session discs and add more sessions to them.
  • Display disc information.
  • Save audio and data tracks to files (.wav and .iso).

একবার ব্যবহার করেই দেখুন না। ইনফ্রারেকোর্ডারের হোম পেইজ…

আলো আসবেই!

10 মঙ্গলবার মার্চ 2009

Posted by Omi Azad in উদ্ভট, বাংলাদেশ

≈ 46 Comments

Tags

আলো, ইন্টারনেট, গ্রামীণফোন, বাংলাদেশ, বিদ্যুৎ

অনেকেই শিরোনাম দেখে বলবে, “অমি আজাদ কি আবোল তাবোল বলে, ঠিক নাই। আলো আবার কি আসবে।” আর গ্রামীণফোন যখন বলে তখন কিন্তু কিছু হয়না। 🙂

বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম এই পোস্ট লেখার ব্যাপারে। আমাদের দেশে এখন চলছে বিদ্যুৎ ক্রাইসিস। টেলিভিশনে বলে দিলো সর্বনিম্ন ৪ ঘন্টা থেকে সর্বোচ্চ ১০ ঘন্টা লোড শেডিং হবে। নানা জনে নানা মত দিচ্ছে এই কথা শুনে। সরকারকে দোষারোপ করছে। সম্পুর্ণ গ্রীষ্মকাল ঠিকমতন না আসতেই এই অবস্থা, দুই মাস পারে যে কি হবে! অনেকেই বলছে সরকার বিদেশ থেকে বিদ্যুৎ আনার নামে টাকা চুরি করবে দেখে কৃত্তিমভাবে এই অবস্থা তৈরী করে রেখেছে। সাধারণ মানুষ কিন্তু সত্যই কিছু জানে না, শুধুই অপেক্ষা করতে জানে আর ভুলতে জানে। কাল সব ঠিক হয়ে গেলে সবাই ভুলে যাবে যে সরকার টাকা চুরি করলো, না সব ঠিক হয়ে গেলো।

তবে সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গ্রামীণফোন, তাদের নতুন ইন্টারনেট পণ্য “আলো আসবেই” নাম নিয়ে। পত্রপত্রিকায় বা রাস্তার বিলবোর্ডে এরই মধ্যে সবাই দেখেছেন যে জানালা ভেদ করে আলো চলে আসছে। গ্রামীণফোন ইন্টারনেট থাকতে কিন্তু আমাদের আর কোনো টেনশন নাই। ডেসা/ডেসকো/পিডিবি/পল্লী বিদ্যুৎ কাউকেই আর লাগবে না আমাদের। রাতে বিদ্যুৎ না থাকলে আমাদের পাশে থাকবে গ্রামীণফোন ইন্টারনেট, আলো আনবেই,
শালার আলো যাবে কোথায়!

সুতরাং আমরা বিদ্যুৎহীন অন্ধকার অবস্থা কাটানোর জন্য জেনারেটর বা আইপিএস-এর পেছনে অযৌক্তিক টাকা নষ্ট না করে গ্রামীণফোন ইন্টারনেট নিয়ে নেই! আর কিভাবে কি করতে হবে সেটা জানার জন্য যে কোনো গ্রামীণফোন থেকে ১২১ নম্বরে ফোন করলেই হবে।

আলোতে থাকুন, আমি এখনো পারি নাই, হয়তো আপনারা পারবেন। পারলে অনুগ্রহ করে মন্তব্যে জানান।

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.