Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Author Archives: Omi Azad

ওয়েবে ভোটার তালিকা তথ্য সংশোধনের সুযোগ

25 শুক্রবার জানু. 2008

Posted by Omi Azad in টিউটোরিয়াল, বাংলাদেশ

≈ 50 Comments

তথ্যপ্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলছে। এ কথা বোঝা যায় ওয়েবসাইটে ভোটার তালিকা প্রকাশ ও সংশোধনের সুযোগ দেওয়ার মাধ্যমে। সরকারি ও বেসরকারি পর্যায়ে ইন্টারনেট, অনলাইন ও ওয়েবসাইটের ব্যবহার আমাদের দেশে দিন দিন বাড়ছে। একজন ভোটার এখন www.voterlist.gov.bd ঠিকানার ওয়েবসাইটে ঢুকে তাঁকে দেওয়া পিন বা ব্যক্তিগত পরিচিতি নম্বর, জন্ন তারিখ এবং ওয়েব পাতায় থাকা নিরীক্ষা সংকেত লিখে তার নিজের ভোটারসংক্রান্ত তথ্য যাচাই করে দেখতে পারবেন। আর তথ্য-সংক্রান্ত যেকোনো ধরনের ত্রুটি সংশোধনের জন্য তিনি ওয়েবসাইটের মাধ্যমেই অনুরোধ করতে পারবেন। নির্বাচন কমিশন একটি শুদ্ধ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যে এই ওয়েবসাইটটি প্রকাশ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টাইগার আইটি বিডি ডট কম যৌথভাবে এ সাইটটি তৈরি করেছে।

এই সাইটে জন্নতারিখ কীভাবে লিখতে হবে তার একটি নমুনা দেওয়া থাকলেও পিন কীভাবে লিখতে হবে তার কোনো নির্দেশনা নেই। অর্থাৎ ১৭ সংখ্যার এই নম্বর কি একটানা লিখতে হবে নাকি যেভাবে কাগজে ফাঁক দিয়ে দিয়ে নম্বর সরবরাহ করা হয়েছে, সেভাবে লিখতে হবে তার কোনো নির্দেশনা নেই। তবে সাইটটিতে ঢুকে দেখা গেছে একটানা এই নম্বর লিখেই ভোটারের তথ্য পাওয়া যায়। এ প্রতিবেদক লেখার সময় (২৩ জানুয়ারি) এই সাইটে ঢাকা মহানগরীর উত্তরা, উত্তরখান, ক্যান্টনমেন্ট, কোতোয়ালী, তেজগাঁও, ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ, সুত্রাপুর ও হাজারীবাগ থানার ভোটার দের তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটটি সবার পরিচিতও বটে। গুগলে বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে ‘ইলেকশন কমিশন বাংলাদেশ’ লিখে তথ্য খুঁজলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি পাওয়া যায়। কিন্তু ভোটার তালিকা সংশোধনের ওয়েবসাইটটির ঠিকানা সার্চ ইঞ্জিন ব্যবহার করে বের করতে না পেরে, খবরের কাগজ থেকে ঠিকানাটি সংগ্রহ করতে হয়েছে। অন্ততপক্ষে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভোটার তালিকা সংশোধন-সংক্রান্ত ওয়েবসাইটের একটি সংযুক্তি (লিঙ্ক) থাকা দরকার। এটি কিন্তু স্বাভাবিক নিয়মেই থাকার কথা, যেহেতু ভোটার তালিকা প্রণয়ন করা নির্বাচন কমিশনের একটি কাজ। যত দিন ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে, তত দিন পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটের প্রথম পাতায় দৃষ্টিগোচর করে ভোটার তালিকা সংশোধনের ওয়েবসাইটের ঠিকানাটি এখন থেকেই থাকা দরকার।

পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ভোটার তালিকার জন্য ছবি তোলা, আঙ্গুলের ছাপ দেওয়ার কমবেশি ১৫দিন পর ওয়েবে ভোটারের তথ্য পাওয়া যাবে। ওয়েবে প্রকাশের পর ১৫ দিন পর্যন্ত ভোটার অনলাইনে তাঁর তথ্য সংশোধনের সুযোগ পাবেন।
ইন্টারনেট ব্যবহারকারী কয়েকজনের সঙ্গে কথা বলে দেখা গেল, তাঁদের কেউ কেউ পত্রিকায় খবরটি পড়েছেন, আবার অনেকেই পড়েননি। এ অবস্থায় যাঁরা পত্রিকা পড়েন না, তাঁদের জন্য বেতার এবং টেলিভিশনে যেমন ভোটার তালিকা ওয়েবে সংশোধনের বিজ্ঞপ্তিটি প্রচার হওয়া দরকার, তেমনি একজন থেকে অন্যজনের মুখে মুখে তথ্যটি ছড়িয়ে পড়ার জন্য হলেও কিছুটা সময় দেওয়া দরকার। তা ছাড়া কেউ যদি হ্যাক করতেই চায়, তার জন্য ২৪ ঘণ্টাই যথেষ্ট, ১৫ দিন নয়।

ওয়েবে ভোটার তালিকা সংশোধনের এই সুযোগ আপাতত ঢাকা সিটি করপোরেশনের ভোটারদের জন্য উন্নুক্ত করা হলেও এটি পর্যায়ক্রমে সকল জেলা ও উপজেলার জন্য চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। একজন ভোটার যদি দেখেন যে প্রকাশিত তথ্যে কোনো ধরনের ভুলত্রুটি রয়েছে, তবে তিনি শুদ্ধ তথ্যসহ ভুলের বিষয়টি মন্তব্যের ঘরে উল্লেখ করতে পারবেন। তবে তিনি নিজ হাতে মূল তথ্যভান্ডার (ডেটাবেইস) কোনো তথ্যই সংশোধন করতে পারবেন না। তিনি ভুলগুলো উল্লেখ করে দেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন সেই ভুলগুলো সংশোধন করে তাঁর জন্য নির্ধারিত ওয়েব পাতাটি হালনাগাদ করবে। সর্বশেষ হালানাগাদ সম্পর্কে একজন ভোটার জানতে পারবেন কি না সে সম্পর্কে কোনো কিছু ওয়েবসাইটে বলা নেই।

এই ওয়েবসাইটটি বাংলা ভাষায় প্রস্তুত করা হয়েছে, যা অবশ্যই প্রশংসার দাবিদার। আর যে কাজের জন্য সাইটটি, অর্থাৎ ভোটারের তথ্য জানা সে কাজটি খুব দ্রুত হয় এতে।
উৎস: দৈনিক প্রথম আলো
লেখক: মোহাম্মদ গোলাম নবী
লেখকের সাথে যোগাযোগ ই-মেইল: gnabi1969@yahoo.com

আপডেট: আমি একটা নুতন ওয়েব সাইটের সন্ধান পেলাম, সেখানে না-কি ভোটারের তথ্য পাওয়া যায়। আরও জানতে দেখুন: http://www.becvoterlist.com/

মানুষ মারার কল ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল!!!

24 বৃহস্পতিবার জানু. 2008

Posted by Omi Azad in মন্তব্য

≈ 47 Comments

আমি আজকে একটা চিঠি পেলাম অস্ট্রেলিয়া প্রবাসী এক বাঙালী ভাই’র। উনার বাবা মারা গিয়েছেন ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে কু-চিকিৎসার কারণে। উক্ত হাসপাতালে উনার বাবার কু-চিকিৎসার অভিজ্ঞতা উনি আমাদের সাথে শেয়ার করতে চান এবং সেজন্যই এই মেইল উনি পরিচিত সবার কাছে বিতরণ করেছেন এবং উনি অনুরোধ করেছেন যাতে আমরা আমাদের পরিচিতদের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করি। তাই আমি আমার ব্লগে এটা ছেপে দিলাম হুবহু।

Continue reading »

উবুন্টু লিনাক্সে সফটওয়্যার ইনস্টলেশনের প্রথম ধাপ

19 শনিবার জানু. 2008

Posted by Omi Azad in ওপেন সোর্স, টিউটোরিয়াল

≈ 8 Comments

আমি উবুন্টু ৭.১০ অনেকদিন আগে পেয়েছি। কিন্তু সেভাবে ব্যবহার করা হয়নি। আমি উবুন্টু ৬.১০ ব্যবহার করে যাচ্ছিলাম। তবে সেদিন ৭.১০ ইনস্টল করার পরে দেখলাম অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং এর ব্যবহার অনেক সহজ হয়ে গিয়েছে। আমার ব্লগে আসেন এমন অনেকেই আমার কাছে লিনাক্সের বিভিন্ন বিষয়ের উপরে সাহায্য চান। আর সেজন্যই আমি ঠিক করেছি আমি কিছু টিউটোরিয়াল লিখবো।

টিউটোরিয়াল অনুযায়ী কাজ করতে হলে প্রথমেই কয়েকটি ধাপ আমাদের অনুসরণ করতে হবে এবং তার পরে বাদবাকী কাজ করতে হবে। যেই ধাপটি আমরা কিছুতেই উপেক্ষা করতে পারবোনা, সেটাই প্রথম ধাপ হিসেবে এই টিউটোরিয়ালে লিখে দিলাম। এর পরে একে একে টিউটোরিয়ালগুলি লিখবো।

উবুন্টু লিনাক্সে সবচাইতে বড় সুবিধা হলো এর রিপোজিটারি। অর্থাৎ উবুন্টু নিজেদের সার্ভারে পৃথিবীতে লিনাক্সের জন্য তৈরী হওয়া সবগুলি সফটওয়্যার রেখে দিয়েছে। আমাদের যার যা দরকার আমরা শুধু নির্বাচন করলেই সার্ভার থেকে সেটা চলে আসে। তাই সফটওয়্যার ইনস্টল করতে যাবার আগে আমাদের দরকার আমাদের রিপোজিটারি তালিকা যোগ করে রাখা এবং সব সময় তা আপ-টু-ডেট রাখা।

Start Synaptic Package Manager

Continue reading »

আমার করা বাংলা উইন্ডোজ

15 মঙ্গলবার জানু. 2008

Posted by Omi Azad in বাংলা কম্পিউটিং, ব্যক্তিগত, মাইক্রোসফট

≈ 16 Comments

অনেকদিন আগে উইন্ডোজ এক্সপিএর বাংলা লোকালাইজেশন করেছিলাম। বিষয়টা অনেকে জানেন আবার অনেকে জানেননা। অনেকে জেনে থাকলেও বাংলা উইন্ডোজের চেহারা বাস্তবে কি হয়েছিলো সেটা দেখেনাই। আমার কাছি কিছু ছবি আছে বাংলা উইন্ডোজের, আগ্রহীদের জন্য সেটা এখানে প্রকাশ করলাম।

Bangla Windows XP Desktop
বাংলা উইন্ডোজ ডেস্কটপ

আরছবিগুলি দেখানোর আগে একটা কথা বলে নেই। আমার করা বাংলা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়ে পরিবর্তন/পরিবর্ধন করা হয়, আমার কাছে মনে হয়েছে যে সেখানে পরিবর্তন/পরিবর্ধন করার পরে মান কিছুটা খারাপ হয়ে গিয়েছে। কারণ যারা বাংলা গুগল্ ব্যবহার করেন, তারা নিশ্চয়ই জানেন আমার অনুবাদের মান কি। আমি ফায়ারফক্স বাংলায় অনুবাদ করেছি, যারা ব্যবহার করেছেন তারা জানেন আমার অনুবাদের মান কি। কিন্তু এক্সপি’র এই অনুবাদের মান সেরকম হয়নি। অনেকেই অভিযোগ করেছিলো একে নিয়ে…

যাই হোক, আপনারা পরবর্তি ছবিগুলো দেখুন…

Continue reading »

মোজিলা’র জন্য অঙ্কুর নিয়ে এলো বাংলা বানান নিরিক্ষক অভিধান

06 রবিবার জানু. 2008

Posted by Omi Azad in আইটি বিশ্ব, ওপেন সোর্স, বাংলা কম্পিউটিং

≈ 11 Comments

সম্প্রতি অঙ্কুর মোজিলা ফায়ারফক্স এবং মোজিলা থান্ডারবার্ডের জন্য বাংলা বানান নিরিক্ষক অভিধান রিলিজ দিয়েছে। এই বানান নিরিক্ষক অভিধানের উদ্দেশ্য হলো যারা ফায়ারফক্স বা থান্ডারবার্ডে ইউনিকোড বাংলা লিখেন, তাদের বানানের ভুল ধরতে এই বানান নিরিক্ষক অভিধান সহযোগিতা করবে। কম্পিউটারে বাংলা ব্যবহারকারীদের জন্য এটা চমৎকার একটা উপহার। আমি এখানে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে এই বানান নিরিক্ষক অভিধান ব্যবহার করা যাবে। প্রথমে আমরা ফায়ারফক্সে এর ব্যবহার দেখবো এবং পরে দেখবো থান্ডারবার্ডে। এখনো এটাতে ছোটো ছোটো কিছু সমস্যা আছে, আশা করা যায় অঙ্কুর এগুলিকে ভবিষ্যত সংস্করণে কাটিয়ে উঠবে।

ফায়ারফক্সে এই বানান নিরিক্ষক অভিধান ব্যবহার করার জন্য আমাদেরকে ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে এই লিঙ্কে যেতে হবে। সেখানে bn-BD_dictionary_0.0..> একটি লিঙ্ক দেখা যাবে। সেটাতে ক্লিক করলে আমরা আমাদের উইন্ডোতে এরকম একটি তথ্য দেখতে পাবো:

সেই তথ্যের পাশে Edit Options বোতামে ক্লিক করলে এরকম একটি উইন্ডো আসবে Continue reading »

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.