Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Author Archives: Omi Azad

পৃথিবীর মানুষ ভোলেনি আমাদের ভাষাকে

21 বৃহস্পতিবার ফেব্রু. 2008

Posted by Omi Azad in বাংলাদেশ

≈ 1 Comment

Tags

21 February, Bangla, Bangladesh, Bengali, International Mother Language Day

আজকে একুশে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষাকে বাংলাদেশের বাষ্ট্রীয় ভাষা হিসেবে দাবি জানিয়েছিলেন আমাদেরই ভাইরা এবং রক্তের বন্যা বয়ে গিয়েছিলো সেই দিনে। আমরা বাংলা ভাষা পাই এবং পরে এই দিনটিকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় উইনেসকো। বিস্তারিত জানা যাবে এখানে।

আজে উইকিপিডিয়ার প্রথম পাতায় গিয়ে আমার ভালো লাগে যে তারা সত্যই আমাদের এই ত্যাগের মর্যাদা আছে। সত্যই আজকে আমরা গর্বিত এই ভাষায় কথা বলতে পেরে, আমরা গর্বিত এই ভাষার দেশে জন্ম নিয়ে।

Wikipedia

শহীদ ভাইরা তোমাদের সালাম জানাই….

অনেকদিন পরে স্করপিঅনস্-এর এলবাম

12 মঙ্গলবার ফেব্রু. 2008

Posted by Omi Azad in গান বাজনা, রিভিউ

≈ 7 Comments

বাচ্চাকালে ইংরেজী গান শোনা শুরুই হয়েছিলো আমার এই ব্যান্ডটির গান দিয়ে। আর যারা ইংরেজী গান শোনেন, স্কোরপিঅনস্-এর গান শোনেননি এরকম মনেহয়না কেউ আছেন। কিছু না শুনলেও অন্তত উইন্ড অফ চেঞ্জ গানটি শুনেছেন।

জার্মানির এই ব্যান্ডটি সর্বকালের সেরা রক্ ব্যান্ড। রক্ ভিত্তিক ব্যান্ড হলেও তাদের প্রতিটি এলবামে রয়েছে সুন্দর সুন্দর ব্লুজ, যেগুলি সব বয়সের শ্রোতাদের ভালো লাগেই।

সেই ১৯৯৯ সালে পেয়েছিলাম তাদের এলবাম পিওর ইন্সটিঙ্কট্ এবং এর পরে যেই এলবামগুলি বের হয়েছে সেগুলি আমার কাছে নাই এবং আমার শোনা হয়নি। সেদিন হঠাৎ করে এই হিউম্যানিটি – আওয়ার ওয়ান এলবামটি পেলাম।

ইস্ কান জুড়ায় গেলো। সেই মজা। সেই লোম দাঁড়া হয়ে যাওয়ার মতন রক্ গান। 🙂

একবার শুনেই দেখেন না….

তাদের অফিসিয়াল ইংরেজী সাইট…

অপটিক্যাল ফাইবার নিয়ে এই ষড়যন্ত্র কিসের?

08 শুক্রবার ফেব্রু. 2008

Posted by Omi Azad in টেলিকম, বাংলাদেশ, মন্তব্য

≈ 7 Comments

বেশ কিছুদিন হলো আমাদের ইন্টারনেট সংযোগের মেরুদন্ড SE-ME-WE-4 নামের ফাইবার অপটিকটি কাটা পড়েছে। এরই মধ্যে পত্রপত্রিকার মাধ্যমে সবাই সেই খবর জানে। প্রথমে জানা গেলো যে সেটা একটি নোঙ্গরের আঘাতে কেটেছে, মিশরের কাছাকাছি সমুদ্রে। পরে সেটা ঠিক করতে গিয়ে আবার আরেক স্থানে কাটা পড়লো। এবারও ঠিক করা হলো সংযোগ, আবার কাটা পড়লো এবং ক্ষত স্থান খুঁজেই পাওয়া যাচ্ছিলো না।

কিছুক্ষণ আগে আমার ইন্টারনেটের গতি ভালো হয়ে গেলে আমি Google.Com কে ping করে দেখি জবাব আসার সময় 303ms যেটা তার আগে ছিলো 3000ms এর চাইতে বেশী। আবার google.com কে Trace Route করে দেখি SingTel দিয়ে ঘুরে ট্রাফিক যাচ্ছে না, সুতরাং আমাদের লিঙ্কের সমস্যা মিটে গেছে মনে হলো। কিন্তু আধা ঘন্টা যেতে না যেতে আবার আগের অবস্থায় ফিরে আসলো। তাহলে কি আবার ফাইবার কাটা পড়লো?

তৃতীয়বারের মতন এই সংযোগ ঠিক করার সাথে সাথে আবার চতুর্থবারের মতন কাটা পড়লো এই মহামূল্যবান যোগাযোগের মাধ্যম। তাহলে এসব কি হচ্ছে! ওদিকে মিশরের যোগাযোগ মন্ত্রী বলেছেন যে যখন এই মাধ্যম জাহাজের নোঙ্গরের আঘাতে কাটা পড়ে, তখন তার জানা মতে উক্ত এলাকায় কোনো জাহাজ ছিলো না (!)
প্রথমবার এই মাধ্যম কাটা পড়লে আমি এই খবরটি পাই, এবং আমার ব্লগে প্রকাশ করি। বাকী কথায় যাবার আগে এই মাত্র বিডিনিউজটুয়েন্টিফোরে আসা একটি খবর শেয়ার করতে চাই। Continue reading »

একটেলের ৩০ শতাংশ শেয়ার কিনতে চায় ভোডাফোন

31 বৃহস্পতিবার জানু. 2008

Posted by Omi Azad in টেলিকম

≈ 7 Comments

বিশ্বের অন্যতম বড় মোবাইল ফোন প্রতিষ্ঠান ভোডাফোন বাংলাদেশের একটেলের ৩০ শতাংশ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া মোবাইল ফোন খাতে বিনিয়োগের প্রস্তাবও দিয়েছে তারা।

ভোডাফোনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মনজুরুল আলম বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীসহ ভোডাফোনের প্রতিনিধি দল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এমএ মালেকের সঙ্গে দেখা করে বিনিয়োগের আগ্রহের কথা জানায়। তখন এমএ মালেক বিষয়টি নিয়ে বিটিআরসির সঙ্গে আলোচনার পরামর্শ দেন।

মনজুরুল আলম বলেন, “ভোডাফোন দুটি প্রস্তাব দিয়েছে। একটি হচ্ছে মোবাইল খাতে বিনিয়োগ। অপরটি হচ্ছে, দেশের ছয়টি মোবাইল ফোন কোম্পানির কোনও একটির শেয়ার কিনতে পারবে কিনা। তারা একটেলের ৩০ ভাগ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে।”

ভোডাফোনের প্রস্তাব অনুযায়ী শেয়ার হস্তান্তরে আইনগত কোনও বাধা নেই জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “লাইসেন্স পরিবর্তন করা যায় না; কিন্তু শেয়ার কেনা যায়। অবশ্য শেয়ার লেনদেনের জন্য নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে।”

মনজুরুল আলম বলেন, আমরা দেশের টেলিযোগাযোগ খাতের সার্বিক চিত্র ভোডাফোনের প্রতিনিধিদের কাছে তুলে ধরেছি। আন্তর্জাতিক মান রক্ষার বিষয়ে অগ্রাধিকার দিয়েছি। তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। চূড়ান্ত প্রস্তাব নিয়ে এলে বিস্তারিত আলোচনা হবে।

তিনি জানান, মোবাইল ফোন বাংলাদেশে বিকাশমান একটি খাত। বর্তমানে দেশে ৩ কোটি ৬৩ লাখ গ্রাহক রয়েছে। ২০০৯ সাল নাগাদ এ খাত থেকে ৫০ হাজার কোটি টাকা আয় হবে।

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ভোডাফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (আমেরিকা/আফ্রিকা/চীন/ভারত) গ্যাভিন ডার্বি ও ঢাকার যুক্তরাজ্য দূতাবাসের পরিচালক (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট) কেভিন রিংহ্যাম অংশ নেন।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উবুন্টু লিনাক্সে ভিডিও দেখার ব্যবস্থা করা…

27 রবিবার জানু. 2008

Posted by Omi Azad in ওপেন সোর্স, টিউটোরিয়াল

≈ 2 Comments

উবুন্টু ইনস্টল করে মানুষ যেমন এমপিথ্রি বাজানো নিয়ে অভিযোগ করে “উবুন্টু লিনাক্সে এমপিথ্রি বাজে না” সেরকম অভিযোগ করে ভিডিও দেখা নিয়ে। কোনো ভিডিও ফাইল চলে না, ডিভিডি দেখা যায় না। ইন্টারনেট থেকে ডাউনলোড করা পাইরেটেড মুভিগুলি চলে না, ইত্যাদী ইত্যাদী। এই টিউটোরিয়ালটি লিখছি এই সবকিছুর সমাধান নিয়ে। ভিডিও ল্যান মিডিয়া প্লেয়ার বা সংক্ষেপে ভিএলসি মিডিয়া প্লেয়ার হলো সব সমস্যার এক সমাধান। প্রচলিত প্রায় সবরকম মিডিয়া ফরম্যাট সমর্থন করে এই মিডিয়া প্লেয়ারটি, লিনাক্সের পাশাপাশি রয়েছে উইন্ডোজ এবং ম্যাক ওএস এর সমর্থন। দিন দিন জনপ্রিয়া হয়ে উঠছে এই মিডিয়া প্লেয়ারটি। কিভাবে এটা ইনস্টল করা যায়, সেটাই দেখবো এই টিউটোরিয়ালে।

কাজ শুরু করার আগে আমাদের উবুন্টু লিনাক্সে সফটওয়্যার ইনস্টলেশনের প্রথম ধাপ হয়ে আসতে হবে। তারপরে সিনেপ্টিক মেনু’র Search বোতামে ক্লিক্ করবো।

Synaptic Package Manager

এবার যে উইন্ডোটি আসবে, তাতে vlc লিখে Search বোতামে ক্লিক্ করবো। সিনেপ্টিক কিছুক্ষণ সময় নিয়ে রিপোজিটারির মধ্যে অনুসন্ধান করে আমাদের সামনে ফলাফলের একটি তালিকা উপস্থাপন করবে। Continue reading »

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.