Reality Bites

~ by Omi Azad

  • Home
  • About Me!
  • My Movies
  • English

Category Archives: মন্তব্য

Personal Comments

২০১০ কুরবানী ঈদ যাত্রা, এক অন্যরকম অভিজ্ঞতা!

16 মঙ্গলবার নভে. 2010

Posted by Omi Azad in বাংলাদেশ, মন্তব্য

≈ 5 Comments

আমার GPS অনুযায়ী আমার উত্তরার (ঢাকা) বাসা থেকে দিনাজপুরের বাড়ীর দূরত্ব ৩২৩.২ কিঃমিঃ, এবার ঈদে আসতে মোট সময় লেগেছে ৯:০৪ ঘন্টা, আমার গাড়ীর সর্বোচ্চ গতি ছিলো ১২০.০ কিঃমিঃ/ঘন্টা এবং এই যাত্রায় আমার গতি ছিলো গড়ে ৩৫.৯ কিঃমি/ঘন্টা। যদিও ঢাকা থেকে বগুড়া আসতেই লেগেছে ৬ ঘন্টার মতো আর গতি ছিলো গড়ে ২০.০ কিঃমিঃ/ঘন্টা।

এবারের যাত্রাটা একটু অন্যরকম আমার জন্য। আমি প্রথম গাড়ী নিয়ে বাড়ীতে ঈদ করতে আসলাম। তাছাড়া আমি প্রথম ঈদে যাত্রা দিনের বেলায় করলাম। মাঝখানে একদিন হরতাল হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ একটু বেশী হবে বলে মনে করেছিলাম কিন্তু আমি সেরকম একটা সমস্যায় পড়িনি।

দিনের বেলায় যাত্রা করার জন্য যে অভিজ্ঞতাটা হলো, সেটাই সবার সাথে শেয়ার করতে এই ব্লগ লেখা। আমরা গাজীপুর বাইপাসে ঢুকলাম প্রায় সকাল সাড়ে ছয়টার দিকে। ঐ সাত সকালে রাস্তার বাম দিকে শত শত নারী, পুরুষ, শিশু অপেক্ষায় রয়েছে যদি একটা বাহন পাওয়া যায় ঈদের গন্তব্যে পৌছাবার জন্য। কিছুদূর পার হতে আমার উপলব্ধি হলো আমরা রাস্তায় তেমন কোনো বাস দেখিনি, শুধু দেখেছি ট্রাক ভর্তি মানুষ। বুঝলাম এই ট্রাকগুলি গরু নিয়ে এসেছিলো ঢাকায় এবং এখন মানুষ নিয়ে ফিরে যাচ্ছে। উপরের ছবিটা তোলা হয়েছিলো যমুনা থুক্কু বঙ্গবন্ধু সেতু পার হয়ে। আমরা সেতু পার হতেই আর চলার অবস্থা রইলো না, জ্যামের মধ্যে বিশাল ট্রাকের বহর, মানুষ ভর্তি ট্রাক আর ট্রাক।

হরতালের কারণে এক দিন যান চলাচল না করায় এই মানুষগুলি ঘরে ফেরার জন্য আর কোনো স্বাভাবিক বাহন না পেয়ে গরুর ট্রাকে ভর করেছে সম্ভবত আগেরদিন রাতে। পুরুষের পাশাপাশি আছে শিশু এবং নারী। আমি জাতের কোনো ক্যামেরা সাথে নিয়ে না যাওয়ায় ঠিক মতো ছবি তুলতে পরিনাই মানুষের দূর্ভোগের। প্রায় ৭-৮ কিঃমিঃ জুড়ে ট্রাক আর ট্রাক ভর্তি মানুষ, ট্রাকের উপরে মাল, মালের উপরে মানুষ।

আমার বিশ্বাস এসি রুমে বসে থাকা আমাদের নেত্রী-নেতারা এই সব দৃশ্য দেখতে চাননা। তাই ঈদের মতন একটা সময়ে বিরোধী দল হরতাল দিয়ে বসে থাকেন, আর সরকারী দল একটু সবুর করতে পারেননা প্রতিশোষ নেবার। আমার ভাষা নাই এদের বা এই বিষয়ে কোনো মন্তব্য করার!

সিটিসেল কি মনে করে পাবলিক ঘাস খায়?

10 রবিবার অক্টো. 2010

Posted by Omi Azad in টেলিকম, মন্তব্য

≈ 15 Comments

Tags

আল্ট্রা, ইন্টারনেট, জুম, বাংলাদেশ, যুম, সিটিসল

আমার ধারণা সিটিসেল এখনো মনে করে পাবলিক ঘাস খায় এবং কিছুই বোঝেনা। অনেকদিন আগে বিষয়টা লক্ষ্য করেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। আজকে ফেইসবুকে সিটিসেলের বিজ্ঞাপণ দেখে আবার বিষয়টা মনে পড়ে গেলো, তাই শেয়ার না করে পারলাম না।

আপনারা অনেকেই হয়তো জানেন যে সিটিসেল এখন একসাথে দুটো ডাটা সেবা চালিয়ে যাচ্ছে একটা হলো যুম, অন্যটা যুম আল্ট্রা। সিটিসেলের এই রোগ অনেক পুরাতন, তারা যখন সিডিএমএ প্রযুক্তিতে যায়, তখন একসাথে সিডিএমএ এবং এম্পস্ দুটোই চালাতো। যাই হোক, এবার আসল কথায় আসি। যুমের গতি 150 kb/s সর্বোচ্চ এবং যুম আল্ট্রার গতি 512 kb/s সর্বোচ্চ। কিন্তু আপনি চাইলেই যুম আল্ট্রা ব্যবহার করতে পারবেন না। প্রথমত আপনার ভৌগলিক অবস্থান আপনাকে বাঁধা দেবে (কারণ বাংলাদেশের সিমীত কিছু স্থানে আল্ট্রার সেবা আছে), দ্বিতীয়ত যুম আল্ট্রার প্যাকেজগুলি গতির উপরে ভিত্তি করে বিভিন্ন দামের হয়ে থাকে যা যুম থেকে বেশী।

গতি বেশী দিলে টাকা বেশী দিতে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো একই গতি নিয়ে আপনি শুধু নামের জন্য বেশী টাকা দেবেন। আর এজন্যই দেবেন, কারণ আপনি ঘাস খান! একটু বিশ্লেষণ করে দেই-

  • সিটিসেল যুম প্রিপেইডে তিনটি প্যাকেজ দিয়েছিলো, পে-পার মিনিট, 300MB বান্ডেল ও 1GB বান্ডেল। এই 1GB বান্ডেলের দাম মূল্য সংযোজন কর সহ হয় 316.25 টাকা, গতি 150 kb/s সর্বোচ্চ।
  • সিটিসেল যুম আল্ট্রা প্রিপেইডে বেশ কিছু প্যাকেজ আছে, এর মধ্যে একটি হলো Ultra 1 যার গতি 150 kb/s সর্বোচ্চ এবং ডাটা ট্রান্সফার লিমিট 800MB, মূল্য সংযোজন কর যুক্ত করার পরে যার দাম দাঁড়ায় 316.25 টাকা।

এখন আপনি যদি ঘাস না খেয়ে থাকেন, তাহলে বলুন যে একই টাকায়, একই গতিতে শ্রেফ নামের জন্য কেনো আপনি কম ডাটা নিবেন?

অবসর নিচ্ছে স্করপিঅনস্!

17 শনিবার এপ্রিল 2010

Posted by Omi Azad in গান বাজনা, মন্তব্য

≈ 5 Comments

আমার মতো অনেকেই আছে যারা সেই বাচ্চাকাল থেকে স্করপিঅনস্-এর ফ্যান। এবার আমাদের সবাইকে হতাশ করে দিয়ে চীরদানের জন্য অবসর নিতে যাচ্ছে জার্মানির এই ব্যান্ডদল। গতমাসে তাদের সর্বশেষ স্টুডিও এলবাম “স্টিঙ ইন দ্যা টেইল” মুক্তির সময় এরকমই ঘোষণা দিয়েছেন তারা। প্রথমদিকে এই এলবামটির নাম ঠিক করা হয়েছিলো “হিউম্যানিটি – আওয়ার ওয়ান” কিন্তু পরে সেটাকে আর গ্রহণ না করে “স্টিঙ ইন দ্যা টেইল” নামটি এলবামের টাইটেল দেয়া হয়।

“দ্যা গুড ডাই ইয়াঙ” গানটিকে ধরে নেয়া হচ্ছে তাদের বিদায়ি গান। আমি সবার সাথে শেয়ার করার জন্য গানটি এখানে দিয়ে দিলাম-
[audio:http://omi.net.bd/files/media/The%20Good%20Die%20Young.mp3]

গানের কথাগুলি এরকম-

Continue reading »

এখন থেকে আর ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাবেনা!

29 সোমবার মার্চ 2010

Posted by Omi Azad in বাংলাদেশ, মন্তব্য

≈ 2 Comments

Tags

Bangladesh, Dhaka, Electricity, কারেন্ট, ঢাকা, বাংলাদেশ, বিদ্যুৎ

অনেকদিন আগে “বাংলাদেশের উন্নতি” নামের একটি আর্টিক্যাল লিখেছিলাম। আজকে আবার একই বিষয় নিয়ে লিখছি। অনেকে হয়তো মনে করবে একই বিষয় নিয়ে দু’বার লেখার দরকার কি। আমি এজন্যই লিখছি যাতে প্রমাণ সহ বলতে পারি আমরা কুকুরের ল্যাজের মতো একটি জাতি, আর কুকুরের ল্যাজ যেমন ঘি দিয়ে মালিশ করলেও সোজা হয়না!সেরকম যত যাই হোক আমাদের চরিত্রও কখনো ঠিক হবে না।

গত কয়েকদিন থেকে যারা এয়ারপোর্ট রোডে যাতায়াত করছেন দুপুরের পরে, নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে সারা রাস্তার বাতিগুলি জ্বালিয়ে রাখা হচ্ছে। অনেকসময় বাতি ঠিক করার জন্য জ্বালানো হয়, কিন্তু আমার চোখে সেরকম কিছু পড়েনি।

কয়েকদিন ধরে বিশ্বরোডের এই দৃশ্য তো দেখছি, আজকে আমার এলাকায় আসতেই দেখি এলাকার লাইটগুলিও জ্বালিয়ে রাখা হয়েছে। ভাবটা এরকম মনে হলো যে রাজপথের বাতিগুলির সাথে এই বাতিগুলি পাল্লা দিচ্ছে।

ছবির আলো দেখেই বুঝতে পারছেন তখন কত বেলা! যতদূর চোখ গেলো, সব বাতি জ্বলছে রাস্তার। কিছুদিন আগে সরকারী একজন পেপারে বলেছিলেন, এখন থেকে আর আমরা বলতে পারবোনা যে ঘন্টায় ঘন্টায় কারেন্ট যায়, কারণ এখন থেকে দুই ঘন্টা করে কারেন্ট বন্ধ থাকবে। উনাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, দুই ঘন্টা কারেন্ট বন্ধ রেখে কি দিনের বেলা রাস্তার বাতি জ্বালিয়ে রাখা হবে?

অশ্লীল শব্দ শিখতে চাও? গুগলে যাও!!!

16 মঙ্গলবার ফেব্রু. 2010

Posted by Omi Azad in উদ্ভট, গুগল্, মন্তব্য

≈ 40 Comments

Tags

অশ্লীল, অসভ্য, গুগল্, নোঙরা

বেশ কিছুদিন আগে আমাদের এমভিপি মেইলিং লিস্টে এই বিষয়ে কথা হচ্ছিলো যে গুগল্ আগা মাথা না বুঝে আজে বাজে ফলাফল দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম অনুসন্ধানের। আমি বিষয়টি সেরকম কানে তুলি নাই।

কয়েকদিন আগে আমার এক সহকর্মী গুগলে গিয়ে অনুসন্ধান করার জন্য টাইপ শুরু করে একটি অক্ষর চাপার সাথে সাথেই একগাদা ফলাফল সামনে এসে হাজির। ফলাফলগুলি ভালো কিছু না, বরং অশ্লীল কথার সম্ভার।

কথিত আছে গুগলে মানুষ যে অনুসন্ধানগুলি চালায়, একটি অক্ষর চাপার সাথে সাথে গুগল্ সেগুলি থেকে সম্ভাব্য ফলাফল সামনে উপস্থাপন করে। আমি ধরে নিচ্ছি যে আমাদের দেখে অনেক ইন্টারনেট ব্যবহারকারী আছে যারা ইন্টারনেটকে এখনো অশ্লীল কাজের জন্য ব্যবহার করে এবং যেটা বন্ধ করা কোনো ভাবে সম্ভব না। কিন্তু গুগল্ কি পারেনা সেই ফলাফলগুলিকে একটু মার্জিত করতে?

একটু দেখা কি এই ফলাফল আর কেনোইবা আমি এই ব্লগটা লিখছি। চলে আসুন http://google.com.bd সাইটে এবং অবশ্যই আপনার ভাষা বাংলা নির্বাচন করে রাখুন। এবার অনুসন্ধান বাক্সে b লিখুন। তাহলে দেখবেন – Continue reading »

← Older posts
Newer posts →

Categories

  • অ্যানড্রোয়েড
  • আইটি বিশ্ব
  • ই-কমার্স
  • উদ্ভট
  • ওপেন সোর্স
  • গল্প টল্প
  • গান বাজনা
  • গুগল্
  • গ্যাজেট
  • টিউটোরিয়াল
  • টেলিকম
  • বাংলা কম্পিউটিং
  • বাংলাদেশ
  • ব্যক্তিগত
  • মন্তব্য
  • মাইক্রোসফট
  • রিভিউ
  • সফটওয়্যার রিভিউ

Recent Posts

  • ডাক্তার শায়লা শামিম ও মনোয়ারা হাসপাতালের অভিজ্ঞতা
  • ই-কমার্স – বাংলাদেশ পরিস্থিতি এবং ভবিষ্যৎ!
  • Install Google Apps and Play Store on Nokia X, X+ and XL
  • মাইক্রোসফটের কাছে পাওয়া শেষ চেক্!
  • Root Walton Walpad 8b, Walpad 8w, Walpad 8 and Walpad 7

Proudly powered by WordPress Theme: Chateau by Ignacio Ricci.