গত ২ তারিখে মাইক্রসফট এবং নোভেলের মধ্যে চুক্তি হয়েছে উইন্ডোজ এবং লিনাক্স নিয়ে! এটা যেন একই ঘাটে একসাথে বাঘ ও হরিণ পানি খাওয়ার মতো একটি বিষয়। না এটা আমার লিখতে ভুল হয়নি বা আপনি ভুল কিছু পড়ছেন না, দুই মেরূর দু’টি কোম্পানীর মধ্যে এই চুক্তি আইটি বিশ্বে এখন সবচাইতে আলোচিত বিষয়! এক মেরূতে মাইক্রসফট Closed Source অপারেটিং সিস্টেম উইন্ডোজ বিক্রি করে আসছে এবং অন্য মেরূতে নোভেল Open Source অপারেটিং সিস্টেম লিনাক্সের সাপোর্ট বিক্রি করছে সেই সাথে নোভেল লিনাক্সের বিভিন্ন সফটওয়্যার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছে বিগত দিনগুলিতে। আর এরকম দু’টি কোম্পানীর মধ্যে ব্যবসায়িক চুক্তি হলে সেটা আলোচনায় আসারই কথা। উক্ত তারিখে মাইক্রসফটের চিফ এক্সিকিউটিভ অফিসার স্টিভ বালমের এবং নোভেল-এর এক্সিকিউটিভ অফিসার ও প্রেসিডেন্ট রন হোভসেপিয়ান নিজ নিজ কোম্পানীর পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন। Continue reading »
আলোচিত মাইক্রসফট নোভেল চুক্তি
09 শুক্রবার ফেব্রু. 2007
Posted in ওপেন সোর্স, মাইক্রোসফট