১. মাইক্রোসফট উইন্ডোস মিলেনিয়াম এডিশন: উইন্ডোস মিলেনিয়াম এডিশন বা সংক্ষেপে ME-কে অনেকে Mistake Edition বলে থাকেন। যার অর্থ এই যে, মাইক্রোসফট ভূল করে উইন্ডোসের এই সংস্করণ বাজারজাত করেছিলো। ২০০০ সালের শেষ দিকে হোম ইউজাররা যখন উইন্ডোস ৯৮ ২য় সংস্করণ ব্যবহার করছে, ঠিক সেই সময় ঐ ব্যবহারকারীদের লক্ষ্য করে মাইক্রোসফট ME নামের উইন্ডোজ বাজারে নিয়ে আসে। বাজারে আসার পর-পরই ব্যবহারকারীরা বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করতে থাকেন। যেমন: ইনস্টলের সময় ঝামেলা হচ্ছে, বিভিন্ন হার্ডওয়্যার বা সফটওয়্যার কাজ করছেনা এবং সর্বোপরি এটা কাজই করছে না। এই উইন্ডোজে মাইক্রোসফট প্রথমবারের মত সিস্টেম রি-স্টোর নামের একটি সুবিধা প্রদান করে, যার ফলে আপনার সিস্টেমের সমস্যা হলে আপনি আগের ভালো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, কিন্তু ফল স্বরূপ আপনি সেই চেষ্টা করতে গেলে এই সুবিধাটি আপনার সিস্টেমের অন্যান্য সমস্যা যেগুলি আপনি কাটিয়ে উঠেছিলেন, সেগুলি হাজির করতো। এবং মাইক্রোসফট কখনই মুখ খুলেনি যে বিশ্বজুড়ে উক্ত অপারেটিং সিস্টেমের কতগুলি ব্যবহারকারী আছে। Continue reading »